Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol3
/ ৪১৫
📝 লেখা 📖 পিডিএফ

২৫৬ তাফসীরে তাবারী শরীফ তারা তো রাতে কিছু একটু ঘুমিয়েই আযান দিয়ে বসে। সাহ্রীর সময় ঈষৎ শুভ্র একটি আভা প্রতিয়মান হয়, তা হলো সুবহে কাধিব-'অপ্রকৃত ভোর” । আরবরা তাকে এ নামেই অতিহত করত। তা যেন তোমাদেরকে সাহ্রী প্রহণে বিরত না রাখে। কারণ, ভোর তো হলো দিকচক্রবালে আড়া আড়িভাবে একটি সুস্পষ্ট আলোর রেখা। তোর সুস্পষ্ট হওয়া পর্যন্ত পানাহার করো। যখন তা স্পষ্ট দেখবে, তখন বিরত থাকবে। হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ধিত, (খাও, পানকর, যতক্ষণ পর্যন্ত ভোরের কালো রেখা থেকে সাদা রেখা সুস্পষ্ট না হয়,) এ আয়াতের অর্থ- দিন থেকে রাত স্পষ্ট হওয়া। কাজেই, তিনি তোমাদের জন্য দাম্পত্যসুলভ আচরণ ও পানাহার হালাল করে দিয়েছেন-যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে ভোর সুস্পষ্ট না হয়। যখন তোর প্রকাশ পাবে, তাদের ওপর দাম্পত্যসুলত আচরণ ও পানাহার হারাম হয়ে যাবে এবং এভাবে রাত পর্যন্ত রোযা পালন করে যাবে। কাজেই রাত পর্যন্ত দিনের রোযা আর রাতে ইফতারের নিদেশশ দেয়া হলো । হযরত আবু বাকর ইবনে আইয়্যাশ (র.) থেকে বর্ণিত তাকে কেউ প্রশ্ন করেছিল যে, আপনি কি এ আয়াত লক্ষ্য করেছেন £ তিনি জবাবে বললেন- তুমি হলে মোটা বুদ্ধির লোক !-তা তো হলো রাতের প্রস্থান আর দিনের আগমন। হযরত আদী ইবনে হাতিম (রা.) থেকে বর্ণিত, আমি হযরত রাসূলুল্লাহ্‌ (সা.)-এর কাছে এলে, তিনি আমাকে ইসলাম শিক্ষা দেন এবং নামাযের নিয়মাবলী বলেন-কিতাবে প্রতিটি নামায যথা সময়ে আদায় করব। তারপর বললেন, "যখন রমযান আসবে তখন তোরের সাদা রেখা থেকে কালো রেখা স্পষ্ট হওয়া পর্যন্ত পানাহার কর। তারপর রাত পর্যন্ত রোযা পূর্ণ কর” । কিন্তু আমি তা' বুঝে উঠতে পারিনি। তাই সাদা কালো দু'টি দড়ি পাকালাম এবং ফজরে উভয়টির প্রতি ভাল করে তাকিয়ে দেখলাম দুটোকে একই রকম দেখা যায়। তখন আমি হযরত রাসূলুল্লাহ্‌ (সা.)-এর কাছে এসে আরয করলাম ইয়া রাসূলুল্লাহ্‌! আপনি যা যা বলেছেন সবই বুঝেছি। কিন্তু সাদা রেখাও কালো রেখা এটা বুঝতে পারিনি। তিনি মুচকি হেসে ইরশাদ করলেন, হে হাতিমের ছেলে !-বুঝলে না কেন? যেন আমি যা করেছি তিনি তা জেনে ফেলেছেন। আমি বললাম, সাদা ও কালো দু'টি রেখা পাকিয়ে রাতে উভয়টিকে ফরখ করে দেখলাম, কিন্তু আমার কাছে দুটো একরকমই লাগল। এ শুনে হযরত রাসূলুল্লাহ্‌ (সা.) এমনভাবে হেসে উঠলেন যে, তার ভিতরের দীতগুলোও দেখা গেল। তারপর বললেন -আমি কি তোমাকে বলেনি ১৯ম। ৮, ফফেজরের) £ সেটা হলো দিনের আলো আর রাতের আধারে। হযরত আদী ইবনে হাতিম (রা.) থেকে বর্ণিত আমি রাসূলুল্লাহ্‌ (সা.)-এর নিকট আরয করলাম যে, সাদা রেখা ও কালো রেখা কি? এগুলো কি সাদা সৃতা আর কালো সুতা ? তিনি বললেন, তুমি একজন মোটা বুদ্ধির লোক (0811 ০১২১ 41) ! তুমি বুঝি দু'টি সূতা দেখছিলেন! আর তিনি বললেন, না, তা হলো রাতের আর্ধারে আর দিনের আলো । ॥॥,01100119.00|)

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।