Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol3
/ ৪১৫
📝 লেখা 📖 পিডিএফ

২৩২ তাফসীরে তাবারী শরীফ মাহে রমাযানের রোযা অন্যটা নয়। কাজেই তেমনি করে যারা এ মাস পাবে না, যেমন মুসাফির, তার উপর এ মাসের রোযা ফরয নয়। তার উপর ফরয -অন্য দিনে সে দিনগুলো গুণে গুণে রোযা রাখা। এ অভিমত পোষণকারিগণ হাদীস শরীফ থেকেও একটি প্রমাণ বের করেছেন। নিম্নে বর্ণিত হাদীসগ্ুলোতে তার উল্লেখ রয়েছে। হযরত আবদুর রহযান ইবনে আউফ (রা.) বর্ণনা করেন যে, হযরত রাসূলুল্লাহ্‌ (সা.) ইরশাদ করেছেন, সফরে রোযা রাখা মুকীম অবস্থায় রোযা না রাখার ন্যায়।” হযরত আবদুর রহমান (রা.) অন্য সুত্রে থেকে বর্ণিত যে, হযরত রাসূলুল্লাহ্‌ (সা.) ইরশাদ করেছেন, “সফরে রোয়া রাখা মুকীম অবস্থায় রোযা না রাখার মত। অন্যান্য আলিমগণ বলেন, সফরে রোযা না রাখা মহান আল্লাহ্র পক্ষ থেকে বিশেষ একটি অনুমতি মাত্র, যা তিনি তার বান্দাদের ইচ্ছাধীন রেখে দিয়েছেন। ফরয তো ছিল রোযা রাখা। কাজেই, যে তার ফরয রোযা পালন করল, সে তার দায়িত্ব পালন করল। আর যে ব্যক্তি রোযা রাখলো না সে মহান আল্লাহ্‌র অনুমতি সাপেক্ষেই তা করল। তারা আরো বলেন, যদি কেউ সফরে রোযা রাখে, সে পরে মুকীম হলেও তার তা কাযা করতে হবে না। যারা এ অভিমত পোষণ করেন $ হযরত উরওয়া ও সালেম (র.) বর্ণনা করেন যে, তারা দু'জন উমার ইবনে আবদুল আযীয (র.)- এর কাছে ছিলেন, তখন তিনি মদীনার আমীর ছিলেন-এ সময় লোকেরা সফর অবস্থায় রোযা রাখা! সম্পর্কে আলোচনা করেন ; তখন সালিম বললেন ইবনে উমার (রা.) সফর সওম পালন করতেন না। উরওয়া বললেন-'আর আয়েশা (রা.) সওম পালন করতেন।” তখন সালিম (র.) ধললেন, আমি তো এ হাদীস ইবনে উমার (রা.) থেকেই সহ করেছি।” উরওয়া বললেন-আমিও তো এ হাদীস আয়েশা (রা.) থেকে জেনেছি। এভাবে আলোচনা ও বিতর্ক যখন তুঙ্গে উঠল। তাদের উভয়ের আওয়াজ খুব বড় হয়ে গেল। তখন উমার ইবনে আবদুল আযীয বললেন, হে আল্লাহ্‌! ক্ষমা কর। মূল কথা হলো যদি সফর অবস্থায় সহজ হয় তাহলে রোযা রাখ, আর কষ্ট হলে ছেড়ে দিও | আইয়ুব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আমার নিকট বর্ণনা করেন যে উমার ইবনে আবদুল আযীষের নিকট সফরে সওম সম্পর্কে আলোচনা হলে তিনি উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। হযরত সালিম ইবনে আবদুল্লাহ্‌ (র.) থেকে বর্ণিত। হযরত উমার ইবনে খাভ্তাব (রা.) রমযানের শেষের দিকে কোন এক সফরে বের হলেন। তখন তিনি বলেছিলেন মাসটি তো আমাদের অনুকূলেই আছে। যদি আমরা সওম পালন করতাম ! তখন তিনিও রোযা রাখলেন, লোকেরাও তার সাথে রাখল। এরপর একবার কাফিলার সাথে রওয়ানা হলেন, যখন .'রাওহা* নামক স্থানে পৌঁছলেন তখন রমযানের নতৃন চীদ উদিত হলো, তিনি বললেন-আল্লাহ্‌ পাক তো আমাদের জন্য সফর নির্ধারণ ॥1|111.0|110011 9,001

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।