Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol3
/ ৪১৫
📝 লেখা 📖 পিডিএফ

সূরা বাকারা ২২৭ হযরত হাসান ও হযরত সাঈদ ইবনে মুসাইয়িব (র.) বলেন-কেউ মুকীম থাকা অবস্থায় যদি রমযান এসে পড়ে তারপর সফর করে তাহলে সে চাইলে রোযা ভাঙতে পারে। অন্যান্য মুফাসসীরগণ বলেন-যে এ মাস পাবে তার উপর রোযা ফরয” এর অর্থ-যে ব্যক্তি বুদ্ধিমান, প্রাপ্তবয়স্ক ও দায়িত্বশীল সে যদি রযান মাস পায়, তবে তার উপর রোযা রাখা ফরয। এ মর্তের সমর্থনে আলোচনা ঃ হযরত ইমা আবু হানীফা (র.) ও তাঁর সমসাময়িক অনুগামিগণ বলতেন-কেউ যদি এমন অবস্থায় রমযানকে পায় যে সে সুস্থ, সঙ্জান ও প্রাপ্তবয়ঙ্ক-তাহলে তার উপর রোযা ফরয। মাহে রমাদানের আগমনের পর যদি সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ; পাগল হয়ে যায় এবং এ অবস্থায় পুরো মাস অতিবাহিত হয়ে যাবার পর যদি সে আবার মানসিকভাবে সুস্থ হয়ে উঠে, তাহলে রমযানের যতদিন এ অবস্থায় ছিল, তার কাযা করতে হবে। কারণ, সে তো এমাস পেয়েছিল এবং এমন অবস্থায় ছিল যাতে রোযা ফরয হয়।” তাঁরা আরো বলেন-সে ব্যক্তি পাগল থাকা অবস্থায় যদি রমযান এসে পড়ে এবং মাসের দুএকদিন থাকতেই সে সুস্থ হয়ে উঠে, তাহলে তার উপর পুরো রমযানের রোযাই ফরয, কারণ, সে তো রমযান মাস প্রাপ্তদের একজন। হাঁ সুস্থ হওয়ার পর মাসের যে কয়টি রোযা রেখেছে তার কাযা করতে হবে না। (আমার মতে) তা একটি অর্থহীন ও অসঙ্গত ব্যাখ্যা। কেননা, যদি শুধু পাগল হওয়ার করণে কোন ব্যক্তির উপর থেকে পুরো মাসের রোযা ফরয হওয়া প্রত্যাহার হয়, তাহলে তা এসব ব্যক্তির উপরও সমভাবে প্রযোজ্য হওয়ার কথা যারা গোটা মাস জ্ঞানহারা অবস্থায় থাকে । অথচ, সবাই এ ব্যাপারে ইজমা বা নিরঙ্কৃশ এক্যমত পোষণ করেন যে, যে ব্যক্তি পুরো রমযান মাসব্যাপী বেহইস ও মানসিক পক্ষাঘাতের কারণে জ্ঞান হারিয়ে ফেলে এবং মাস অতিবাহিত হওয়ার পর চেতনা ফিরে পায়, তাহলে তার উপর পুরো মাসের কাযা ওয়াজিব। এ ব্যাপারে কেউ ভিন্নমত পোষণ করেননি যা দ্বারা এ উম্মাহর উপর. কোন প্রশ্ন তোলা যায়। যখন এ বিষয়ে ইজমা প্রমাণিত হলো, তখন স্বভাবতঃই যে ব্যক্তি পুরো যাস ধরে "বিগত আকল (জ্ঞানহারা) অবস্থায় থাকবে তার বিষয়টি বেহশ ব্যক্তির মতই গণ্য হবে। উভয়েরই একই হকৃম হতে বাধ্য। এ বাস্তবতার প্রেক্ষিতে তা সুস্পষ্ট যে, এ আয়াতের এ ব্যাখ্যা সঠিক নয়। রমযান মাস পুরো বা আংশিক পাওয়া সে মাসের রোযা ফরয হওয়ার কারণ। আর এ মতটিই যখন টিকল না তখন এ ধারণা তো আরো আগেই বাতিল হয়ে যায় যে, আয়াতের অর্থ-থাকা কালীন রমযান মাস এসে পড়লে তার উপর পুরো মাসের রোযা ফরয। কারণ, হযরত রাসুলুলাহ্‌ (সা.)-এর অনেকগুলো হাদীস এব্যাপারে সুস্পষ্ট যে তিনি মক্কা বিজয়ের বছর মদীনা শরীফ থেকে রমযান মাসে কয়েকটি রোযা রাখার পর মক্কাভিমুখে রওয়ানা হন। পথিমধ্যে নিজে রোযা ভাঙলেন এবং সাহাবিগ্ণকেও ভাঙার জন্য বলেন। ॥1|11.0|110011 9,001

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।