২২৬ তাফসীরে তাবারী শরীফ হযরত আয়েশা (রা.) বললেন-তবু বসো, আমি ইফতার করার পর বের হবে। অর্থাৎ রমযান মাসে। অন্যান্য তাফসীরকারগণ বলেন, এর অর্থ হলো £ তোমাদের যে কেউ এ মাস পায় তাকে অবশ্যই রোযা রাখতে হবে-যতটুকু সে পাবে। যাঁরা এমত পোষণ করেন ঃ হযরত আবু ইসহাক (র.) থেকে বর্ণিত যে, আবু মায়সারা রমযানে বের হলেন। যখন তিনি পুলের নিকট পৌঁছলেন, পানি চেয়ে নিলেন ও পান করলেন। হযরত মুগীরা (রা.) থেকে বর্ণিত আছে যে, আবু মায়সারা (রা.) রমযানে সফরে বের হলেন। যখন সওম অবস্থায় ফুরাতের নিকট দিয়ে যাচ্ছিলেন তখন নদী থেকে অঞ্জলী দিয়ে পানি পান করে রোযা ভেঙে ফেললেন। হযরত মারসাদ (রা.) থেকে বর্ণিত, রমযানে সফরে বের হয়েছিলেন। যখন পুলের গেইটে পৌছলেন তখন রোযা ভেঙে ফেললেন। হযরত মারসাদ (রা.) থেকে বর্ণিত, তিনি আবূ মায়সারা (রা.)-সহ রমযান সফর করলেন। যখন পুলের নিকট পৌছলেন রোযা ভেঙে ফেললেন। হযরত আবু সা'দ (র.) থেকে বর্ণিত, আমি আলী (রা.)-এর সাথে তার নিম্নভূমিতে ছিলাম ; যা মদীনা থেকে তিন মাইল দুরে ছিল। তখন আমরা মদীনার উদ্দেশ্যে রমযান মাসে রওয়ানা হলাম। আলী (রা.) বাহনে উপবিষ্ট ছিলেন, আমি পদব্রজে। তিনি তখন রোযা রেখেছিলেন, হান্নাদ বলেন, আমি রোযা ভেউেছিলাম। আবু হিশাম (র.) বলেন-আমাকে নির্দেশ দিলে আমিও রোযা ভাউলাম। হযরত সাণ্দ (র.) থেকে বর্ণিত, তিনি বলেন-আমি আলী ইবনে আবু তালিব (রা.)-এর সাথে ছিলাম। তিনি তাঁর একটি জমির কাছ থেকে এসেছেন, তিনি তখন রোযা রাখা অবস্থায় ছিলেন, আর আমাকে নির্দেশ দিলেন আমি রোযা' ভাউলাম। তখন তিনি রাতে মদীনা প্রবেশ করলেন। তিনি সওয়ার হয়ে পথ অতিক্রম করলেন, আমি পায়ে হেঁটে | হযরত শা'বী (র.) থেকে বর্ণিত, তিনি রমযান মাসে সফর করেছিলেন, তখন পুলের নিকটে রোযা ভাঙলেন। হযরত আবদুর রহমান (র.) থেকে বর্ণিত, আমাকে হযরত সুফিয়ান (র.) বলেছেন £ আমার কাছে রোযা পূর্ণ করাই বেশী পসন্দীয়। হযরত সুবাহ্ (র.) বলেন, আমি রমযানে সফরে বের হওয়ার মনস্থ করে এ সম্পর্কে হাকাম ও হাম্মাদ (র.)-কে মাস্আলা জিজ্ঞেস করলাম। তখন তারা আমাকে উত্তর দিলেন, 'বের হও, (অসুবিধা নাই)। হযরত হাম্মাদ (র.) বললেন যে, হযরত ইবরাহীম (র.) বলেন ? যদি দশটি অতিবাহিত হয়ে যায় তাহলে মুকীম থাকাই আমার কাছে বেশী পসন্দনীয়। ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।