Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol3
/ ৪১৫
📝 লেখা 📖 পিডিএফ

সুরা বাকারা ১৮৩ হুল যে, বনী রিবাহ্‌ গোত্রের এক মহিলা তাকে আযাদ করলো, অথচ সে তার সম্পদের ওসীয়ত করল বনী হাশিমের জন্য । হযরত শাবী (র.) থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন, এরূপ অবস্থায় তার কোন মর্যাদা নেই। আবদুল্লাহ্‌ ইবনে মামার থেকে ওসীয়ত সম্পর্কে বর্ণিত হয়েছে যে, যে ব্যক্তি যার জন্য ওসীয়ত করবে আমরাও সেইভাবেই তা বন্টন করবো। আর যে ব্যক্তি আল্লাহ্‌ পাকের নির্দেশ মত কথা বলে আমরা তাকে তার আত্মীয়-স্বজনের মধ্যে বন্টনের কথা বলবো। হযরত ইমরান ইবনে জাবীর (র.) থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন, আমি আবূ মাজলাম (রা.)-কে জিজ্ঞেস করলা, প্রত্যেক মুসলমানেরই কি ওসীয়ত করা কর্তব্য ? তিনি জবাবে বললেন, যে ব্যক্তি সম্পদ রেখে যায় শুধু তার উপরই তা অত্যাবশ্যক। হযরত ইমরান ইবনে জারীর (র.) থেকে বর্ণিত যে, আমি লাহেক ইবনে হুম়াইদ (রা.)-কে জিজ্ঞেস করলাম, প্রত্যেক মুসলমানের উপর ওসীয়ত করা কি কর্তব্য £ তিনি বললেন, যে ব্যক্তি সম্পদ রেখে যায় £ তা তার উপর। বিশেষজ্ঞগণ এ আয়াতের হুকুম সম্পর্কে একধিক মত প্রকাশ করেছেন। তাদের কেউ কেউ বলেন যে, আল্লাহ্‌ তা'আলা এ আয়াতের হুকুমের কিছুই (0...) রহিত করেননি। আয়াতের বাহ্যিক ইবারতেই এর হুকুমস্পষ্ট রয়েছে এবং তা দ্বারা সাধারণত প্রত্যেক পিতা-মাতা ও আত্মীয়-স্বজনকে বুঝায়। আয়াতের হুকুমের ব্যাপারে এর দ্বারা উদ্দেশ্য হল তাদের মধ্যে হতে কিছু সংখ্যক লোক, সকলেই নয়। আর তারা হল যারা মৃত ব্যক্তির উত্তরাধিকারী হয় না, কিন্তু যারা উত্তরাধিকারী হয়, তারা ব্যতীত। এ হল সেই ব্যক্তির কথা, যার বক্তব্য আমি উল্লেখ করেছি। আর তাদের ব্যতীত অন্য এক দল লোকের বক্তব্য ও তাদের সাথে সামঞ্জস্য পূর্ণ। যাদের কথা উল্লেখ করা হয় নি, তাদের বক্তব্যের অনুরূপ নিম্নের হাদীসে বর্ণিত হল। হযরত জাবের ইবনে যায়েদ (র.) থেকে এক ব্যক্তি সম্পর্কে বর্ণিত হয়েছে যে, সে নিজের ভাগের দু'ভাগ (0 তাদের জন্যে অর্থাৎ আত্মীয়দের জন্য এবং তিন ভাগের এক ভাগ (8) ওসীয়তকৃত ব্যক্তির জন্য। আহ্দুল মালিক ইবনে ইয়া'লা থেকে বর্ণনা করেন যে, তাঁরা (সাহাবাগণ ) এক ব্যক্তি সম্পর্কে বলেছেন, যে ব্যক্তির তার অনাত্মীয় অপর ব্যক্তির জন্য ওসীয়ত করেছিল, অথচ তার এমন আত্মীয় ছিল-যারা তার উত্তরাধিকারী হয় না। তিনি বলেন, তখন বলেন, তখন তারা (সাহাবাগণ) তার সম্পত্তির (৯ তিন ভাগের দু'ভাগ আত্মীয়-স্বজনদের জন্য এবং (8) তিন ভাগের এক ভাগ ওসীয়তকৃত ব্যক্তির জন্য নির্ধারণ করেন। হযরত হাসান (রা.) থেকে বর্ণিত তিনি বলতেন যখন কোন ব্যক্তি তার কোন অনাত্মীয় ব্যক্তির জন্য (8) তিন ভাগের এক ভাগ ওসীয়ত করে, তখন তাদের জন্য এক তৃতীয়াংশের তিন ভাগের ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।