Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol3
/ ৪১৫
📝 লেখা 📖 পিডিএফ

১৭৪ তাফসীরে তাবারী শরীফ এই আয়াতেই যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ্‌ তা'আলা উম্মতে মুহাম্মদ (সা.) থেকে এ আদেশ হালকা করে দিয়েছেন এবং হত্যা ও আঘাতের বিনিময়ে তাদের নিকট হতে অর্থদন্ডের প্রথা কবুল করেছেন। এ ব্যাপারে আল্লাহ্‌ পাকের বাণী-189) ০ “52555 4১ তা তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের জন্য লঘু বিধান। কাতাদা (র-) থেকে আর্লাহ্‌র বাণী-£. 375৫ ০+ 4235 4১ সম্পর্কে বর্ণিত হয়েছে যে, নিশ্চয়ই তা রহমত বা করুণাস্বর্ূপ। আল্লাহ্‌ তা'আলা এর দারা এই উম্মতের জন্য দিয়্যতের মাল খাওয়া হালাল করে অনুগ্রহ করেছেন। অথচ তা তাদের পূর্ববর্তী কোন সম্প্রদায়ের জন্য হালাল ছিল না। তাওরাতের অনুসারীদের জন্য হত্যার ব্যাপারে কিসাস ছিল, অথবা ক্ষমা করে দেয়ার বিধান ছিল নির্ধারিত। এই দৃ'য়ের মধ্যে আর কোন বিকল্প ব্যবস্থা ছিল না। আর ইনজীল কিতাবের জন্য হত্যার ব্যাপারে ক্ষমা করে দেয়ার নির্দেশ ছিল। এরপর আল্লাহ্‌ তা'আলা এই উম্মতে মুহান্মদী (সা-)-এর জন্য কিসাস গ্রহণ, ক্ষমা করা এবং দিয়্যত গ্রহণের নির্দেশ দিলেন। যদি তারা ইচ্ছা করে তবে উল্লেখিত ব্যবস্থার মধ্যে যে কোনটি নিজেদের জন্য হালাল করে নিতে পারে। এরূপ ব্যবস্থা তাদের পূর্ববর্তী কোন সম্প্রদায়ের জন্য ছিল না। রাবী (র.) থেকে উল্লিখিত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। কিন্তু তিনি ৬. (৫:44 ০৫ একথাটি তার বর্ণনা উন্রেখ করেননি। কাতাদা (র.)থেকে আল্লাহ্র বাণী-এ1 ৬১ ০০। 1842 ০৫৫ সম্পর্কে বর্ণিত হয়েছে যে, তিনি. বলেছেন, আমাদের পূর্ববতীদের জন্য দিয়্যতের প্রথা ছিল না। হত্যার ব্যাপারে হয়ত হত্যাই করতে. হত, অথবা সংশ্লিষ্ট ব্যক্তিকে ক্ষমা করে দিতে হত। এরপর এ আয়াত এমন জাতির জন্য নাযিল হল-যারা সংখ্যায় তাদের চেয়ে অনেক বেশী। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন, বনী ইসরাঈলের উপর খুনের বদলা নেয়া ফরয করা হয়েছিল। আর এই উদ্মত থেকে তা লঘু বিধান করা হয়েছে। আমর ইবনে. দীনার এই আয়াত-$:২১ 374 ০ 44$ 3$ পাঠ করে শুনান। এ ব্যক্তির বক্তব্য অনুসারে বলা হয় যে, যিনি বলেছেন, এই আয়াত উল্লেখিত ০৪ শব্দের এর অর্থ হল দিয়্যতের মাধ্যমে একজন অপর জন থেকে খুনের বদলা গ্রহণ করা। এর পরিপ্রেক্ষিতে সুদ্দী (র.) বলেন যে, উল্লেখিত আয়াতের ব্যাখ্যা এমন হওয়া উচিত যে, হে মুমিনগণ ! হত্যার ব্যাপারে অর্থদন্ডের মাধ্যমে একজন অপরজন থেকে খুনের বদলা গ্রহণের যে ব্যবস্থা আমি করেছি এবং নিহত ব্যক্তির হত্যাকারীর সঙ্গী সাথীদের ও অপরাপর ব্যক্তিদের থেকে অত্যাবশ্যকীয়ভাবে কিসাসের নির্দেশ পরিত্যাগপূর্বক তার নিকট হতে. অর্থদন্ডের মাধ্যমে যে ব্যবস্থা আমি করেছি, তা আমার পক্ষ হতে তোমাদের জন্য কঠিন বিধান থেকে লঘু বিধান ; এবং আমার পক্ষ হতে তোমাদের জন্য করুণা । ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।