Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol3
/ ৪১৫
📝 লেখা 📖 পিডিএফ

৯৪ তাফসীরে তাবারী শরীফ নয়, যিনি বলেছেন যে, তিনি সকল বস্তু থেকে পৃথক। কিন্তু তিনি +৯!ঃ শব্দের উল্লিখিত চারটি অর্থ অস্বীকার করেছেন, যা অন্যান্যগণ বলেছেন। মহান আল্লাহ্‌র বাণী-"তিনি ব্যতীত আর কোন মাবুদ নেই*”, একথা “তিনি ব্যতীত জগতসমূহের কোন প্রতিপালক নেই”* বাক্যের উদ্দেশ্য হয়েছে। তিনি ব্যতীত বান্দার জন্য কারো বন্দেগী করা অত্যাবশ্যকীয় নয়। সকল কিছু তীরই সৃষ্টি। সকলের উপরই তাঁর আনুগত্য এবং তাঁর ১ আদেশ-নিষেধের বাস্তবায়ন ও তিনি. ব্যতীত অন্য কোন মাবুদের ইবাদত পরিত্যাগ করা, মূর্তিসমূহ এবং পৃতৃলসমূহের অর্চনা পরিত্যাগ করা অত্যাবশ্যকীয়। কেননা, এ সব কিছু তাঁরই সৃষ্টি তাদের সকলেরই বিচারের দায়িত্ব একক সত্তা আল্লাহ্‌ পাকের এবং মাবুদ হিসেবে তাঁকে মান্য করা তাদের উপর কর্তব্য। তিনি ব্যতীত অন্য কেউ বন্দেগীর যোগ্য নয়। পৃথিবীর যাবতীয় নিয়ামত তীরই দান। তারা যে সব মূর্তির উপাসনা করে এবং যাদের সাথে অংশীদার করে তারা ব্যতীত, অর্থাৎ এ সব নিয়ামত তাদের দান নয়। পরকালে বান্দার নিকট যে সব নিয়ামত পৌছবে, তা তাঁর নিকট থেকেই আসবে। মহান আল্লাহ্‌র সাথে তারা যে সব মুর্তিকে শরীক করে, তারা তাদের জীবনে-মরণে, দুনিয়া-আখিরাতে কোন ক্ষতিও করতে পারবে না এবং কোন উপকারও করতে পারবে না। তার দ্বারা মহান আল্লাহ্র পক্ষ হতে সতর্কবাণী উচ্চারিত হয়েছে যে, মুশরিকগণ গোমরাহীর উপর অবস্থিত। আর তাঁর নিকট হতে তাদেরকে কুফরী ও শির্ক থেকে প্রত্যাবর্তনের আহবান করা হয়েছে। এরপর আল্লাহ্‌ তাআলা দলীল হিসেবে জ্ঞানীদের জন্য আয়াত পেশ করেছেন যাদ্বারা তাঁর একতৃবাদের উপর সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। তাঁর স্পষ্ট অকাট্য দলীল দ্বারা তাদের আপত্তিকে রহিত করা হয়েছে। অতএব, আল্লাহ্‌ তা'আলা এর উল্লেখ পূর্বক বলেছেন, হে মুশরিকগণ ! যদি তোমরা আমি যা তোমাদেরকে যে সম্পর্কে ঘোষণা দিয়েছি, তার সত্যতা ভূলে গিয়ে থাক, অথবা তাতে সন্দেহ পোষণ করে থাক, যেমন তোমাদের মাবুদ এক আল্লাহ্‌ ব্যতীত তোমাদের যে সব মূর্তির উপাসনা করিতেছ, তা যথার্থ মনে কর, তবে আমার দলীলসমূহ একবার ভেবে দেখ এবং তাতে গভীর চিন্তা 'করে দেখ। নিশ্চয়ই আমার দলীলসমূহের মধ্য থেকে আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টি, রাত দিনের পরিবর্তন, সযুদ্র বক্ষে জাহাজের চলাচল, যাতে মানুষ উপকৃত হয় সবই বিদ্যমান। আর আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি ও তার দ্বারা শু ভূমি যিন্দা করি এবং তাতে নানা প্রকার জীব-জন্তুর সৃষ্টি করি। আকাশে ও পৃথিবীর মধ্যবর্তী, মেঘমালাকে নিয়ন্ত্রণ করি। অতএব তোমরা যে সব মুর্তি ও উপাস্যের অর্চনা কর এ সব অংশীদার একত্র হয়ে যদি সম্মিলিতভাবে, কিংবা যদি পৃথকভাবে পরস্পর পরস্পরকে সাহায্য করেও যদি আমার সৃষ্টির অনুরূপ সৃষ্টির কোন দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হও, যা আমি তোমাদের জন্য বর্ণনা করলাম, তবে তোমরা আমাকে ব্যতীত যে সব মূর্তির উপাসনা করিতেছ, তাদের অর্চনার ব্যাপারে তখনই আপত্তি উথাপন করতে পারবে। অন্যথায় আমাকে ব্যতীত অন্যকোন মুর্তির অনার ব্যাপারে তোমাদের কোন ২১০ আপত্তি খাটবে না। তোমরা আমাকে ব্যতীত যে সব মৃতির অর্চনা করিতেছ, এ সম্পর্কে হে জ্ঞানীগণ ! একটু ভেবে দেখ। এ আয়াত এবং পরবর্তী আয়াত দ্বারা আল্লাহ্‌ তা'আলা তাওহীদ সম্পর্কে পৃথিবীর সকল কাফির ও মুশরিকদের উপর অপারগতার অকাট্য দলীল পেশ ॥111.0|110011 9,001

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।