প্রকাশকের কথা “.. ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ-এর অনুবাদ ও সংকলন বিভাগ থেকে তাফসীরে তাবারী শরীফের প্রথম খণ্ডের বংগানুবাদ প্রকাশিত হওয়ায় আমরা আল্লাহ্ রাব্বুল আলামীনের দরবারে জানাই সীমাহীন শুক্রিয়া। বাংলাদেশ সরকারের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাধীনে এ তাফসীরখানা প্রথম থেকে 'তিন খণ্ড বংগানুবাদ প্রকাশিত হওয়ার কথা ছিল। ইতিমধ্যে এর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ খও প্রকাশিত হলেও নানা জটিলতা ও প্রতিবন্ধকত? হেতু প্রথম খওখানি প্রকাশ করা সম্ভব হয়ে উঠেনি। এজন্য পাঠকবৃন্দের অসুবিধার কথা ম্মরণ করে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তাফসীরে তাবারীর অনুবাদ পাও্ুলিপি প্রণয়ন ও প্রকাশে যীরা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাঁদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ্ পাক আমাদের শ্রমকে ইবাদত হিসাবে কবুল করুন এ মুনাজাত করি। নির্ভুলভাবে কিতাবখানি প্রকাশ করার সর্বাআক চেষ্টা সত্বেও এতে ভুলক্রুটি থাকা অস্বাভাবিক নয়। এ রকম কোন ক্রুটি সুর্ধী পাঠক আমাদের জানালে আমরা ইনশাআল্লাহ্ পরবর্তী সংঙ্করণে তা সংশোধন করে নেব। আল্লাহ্ রাব্বুল আলামীন আমাদের সবাইকে কুরআন বুঝা ও তদনুযায়ী আমল করার তাওফীক দিন। আমীন! ইয়া রাত্বাল আলামীন। মুহাম্মদ লুতফ্ুল হক পরিচালক অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ বায়তুল মুকাররম, ঢাকা-১০০০ ফোন £ ২৩১ ৩৯৬ ॥11|.011100117.00
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.