Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol1
/ ٤٤٦
📝 نص 📖 PDF

আমাঁদের কথা :. , স্মস্ত প্রশংসা আল্লাহ্‌ তাআলার জন্য। দরূদ ও সালাম তাঁর প্রিয় নবী হযরত মুহাম্মদ (স) ৃ এবং তাঁর পরিবারবগ ও ও সাহাবায়ে কিরামগণের প্রতি। -;. মানবজীবনকে কুরআন মজীদের ছ'চে গঠন করার জন্য প্রথমে কুরআন বুঝা প্রয়োজন । খতৃভাষায় কুরআন মজীদকে বুঝার জন্য প্রায় শতাব্দী কালেরও অধিক সময় ধরে বাংলা ভাষায় .তার তরজমা ও তাফসীর প্রণয়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ প্রচেষ্টার ধারাবাহিকতা বজায় রেখে ইসলামিক ফাউগ্ডেশন মুসলিম জগতে সমাদৃত প্রামাণিক তাফসীরগুলোর পর্যায়ক্রমে . বংগানুবাদ প্রকাশের এক প্রকল্প গ্রহণ করেছে। ত্রিশ খণ্ডে সমাপ্ত তাফসীরে তাবারী আমাদের তাফসীর প্রকল্পের অন্যতম প্রকল্প । এ তাফসীরখানা ইসলামের প্রাথমিক যুগের জগছিখ্যাত এক প্রামাণ্য তাফসীর। এর প্রণেতা আল্লামা আবূ জাফর মুহাম্মাদ ইব্‌ন জারীর তাবারী (র)। - কুরআন মজীদের সঠিক ব্যাখ্যায় সর্বাপেক্ষা অধিক সংখ্যক হাদীস ব্যবহার করায় প্রায় সাড়ে এগার”শ বছরের সুপ্রাচীন এ তাফসীরখানা মুসলিম জাহানে বিশেযভাবে সমাদূত। তত্ব ও তথ্যের বিশুদ্ধতার কারণে পাশ্চাত্য জগতের পণ্ডিত ও গবেষকগণও তাফসীরখানার প্রাতি “বিশেষভাবে আকৃষ্ট হয়েছেন। ১৯৮৮ সালে গ্রেট বৃটেনে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস তাফসীরখানার প্রথম খণ্ডের ইংরেজী অনুবাদ প্রকাশ করে। এতে গ্রন্থখানির প্রতি তাদের প্রবল অনুরাগ প্রকাশ পায়। .. খ্যাতনামা মুফাসসিরগণ সমন্য়ে একটি সম্পদনা পরিষদ-এর তত্বাবধানে বিশিষ্ট আলিমবৃন্দ তাফসীরখানার বাংলা তরজমা করেছেন। এর প্রথম খণ্ড প্রকাশ করতে পারায় আমরা আল্লাহ্‌ তাআলার শোকরগোজারী করছি। আশা করি, এভাবে এর বাকী খণওগুলোও সুধী -প্রাঠকদের হাতে তুলে দিতে আমরা সক্ষম হবো ইনশাআল্লাহ তদসংগে ইসলামিক ফাউণ্ডেশনের পক্ষ থেকে আমি এর অনুবাদকবৃন্দ ও সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দকে মুবারকবাদ জানাই। অনুবাদ ও সংকলন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ এর প্রকাশনায় যারা সাহায্য -সহযোগিতা করেছেন তাদের সবাইকেও মুবারকবাদ জানাই। আল্লাহ্‌ পাক আমাদের সবাইকে কুরআনী যিন্দিগী যাপনের তাওফীক দিন এবং আল্লামা 'তাবারীকে জান্নাতে সুমহান মর্যাদা দান করুন এ মুনাজাত করি। আমীন। ইয়া রাহ্বাল আলামীন। তারিখ $ ভাদ্র, ১৪০০ সাল মোঃ শফিউদ্দিন সফর, ১৪১৩ হিজরী মহাপরিচালক ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ ॥11|.011100117.00

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.