Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol1
/ ৪৪৬
📝 লেখা 📖 পিডিএফ

৪২০ তাবারী শরীফ কিন্তু অলংকারগুলো একত্র করা শেষ হতেই সামিরী তার রক্ষিত ধুলা বের করে কি সব ইর্থীত করল এবং তারপর তা অলংকারে নিক্ষেপ করে বলল, হয়ে যাও এক গোঁবৎসের অবয়ব হাম্বা রব বিশিষ্ট। সে বাছুরের পশ্চাদ্বার দিয়ে ঘাত'স ঢুকাত এবং মুখ দিয়ে বের করত। ফলে হাম্বা হাম্বা রব শোনা যেত। তারপর বলে উঠল, এই তো তোমাদের ইলাহ এবং মৃসারও ইলাহ। ব্যস, তারা গো-বৎসের পুজা শুরু করে দিল এবং নিষ্ঠার সাথে তাতে লিপ্ত থাকল। হযরত হারূন (আ) বললেন, হে আমার সম্প্রদায় ! এর দ্বারা তো তোমাদেরকে পরীক্ষা করা হয়েছে। তোাদের প্রতিপালক হচ্ছেন "রহমান, | কাজেই তোমরা আমার অনুসরণ কর এবং আমার কথা মান। তারা বলল, আমরা এরই পূজায় লিপ্ত থাকব, মুসা ফিরে আসা পর্যন্ত । সুদ্দী (র) হতে বর্ণিত। আল্লাহ্‌ তাআলা যখন হযরত মৃসা (আ)-কে নির্দেশ দিলেন, মিসর হতে বনী ইস্রাঈলকে নিয়ে বের হও তখন তিনি বনী ইস্রাঈলকে প্রস্তুত হতে বললেন এবং আরও বললেন, যেন তারা কিবৃতীদের থেকে অলংকার ধার লয়। তারপর যখন আল্লাহ্‌ তাআলা তাঁকে ও বনী ইস্রাঈলকে নিষ্কৃতি দিয়ে সাগরের ওপারে পৌঁছালেন আর ফিরআওনী সম্প্রদায়কে করলেন নিমজ্জিত, তখন হযরত জিব্রাঈল (আ) এসে উপস্থিত হন। তিনি হযরত মুসা (আ)-কে তীর প্রতিপালকের কাছে নিয়ে যান। তিনি যে ঘোড়ায় চড়ে এসেছলেন, তার প্রতি সামিরীর চোখ পড়ে যায়। সে দেখল এ সম্পূর্ণ নতুন ধরনের ঘোড়া এবং এটি একটি জীবন-ঘোড়া (৪০৯41 ০০১৪) | সে বলে উঠল, এ ঘোড়ার তো দেখছি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। কাদ্দেই সে তার পদচিহ হতে এক মুষ্ঠি ধূলি উঠিয়ে রাখে। হযরত মূসা (আ) তাঁর ভাই হারূনকে খলীফা নিযুক্ত করেন। তিনি কথা দিয়েছিলেন ত্রিশ দিন পর সাক্ষাত হবে। কিন্তু আল্লাহ্‌ তাআলা আরো দশ দিন বৃদ্ধি করেন। হযরত হারূন (আ) বনী ইস্রাঈলকে সম্বোধন করে বললেন, তোমাদের জন্য গনীমত হালাল নয়। কিব্তীদের অলংকারগুলো তো গনীমত। তোমরা সেগুলো সব একত্র কর এবং একটা গর্ত করে তাতে পুতে রাখ। মুসা এসে যদি হালাল বলেন তবে তা তুলে নিও। নচেৎ তা গর্তেই থেকে যাবে, ফলে একটা অবৈধ বস্তু ভেগ করা হতে তোমরা. বেঁচে যাবে। বনী ইসরাঈল যখন অলংকারগুলি একটি গর্তে পুতে রাখে, তখন সামিরীও সেখানে উপস্থিত হয়। সে তার সংগ্রহ করা ধূলি সেই গর্তে নিক্ষেপ করে, আল্লাহ্‌ তাআল। সে অনৎকার থেকে একটি গো-বৎসের অবয়ব বের করেন। বাছুরটি হাম্বা হাম্বা ডাক দেয়। বনী ইসরাঈল হযরত মুসা (আ)-এর মেয়াদ গণনা 7 একদিন ধরে গুণল। এভাবে যখন চল্লিশ দিন পূর্ণ হল বং বাস্তবে তা ছিল মাত্র বিশ দিন, তখন গো-বৎস বের হয়েছিল। সামিরী বলল, এই তো তোমাদের কর 'কনতু সে ভুলে গেছে এবং ইলাহ্‌কে এখানে রেখে তাকে অন্যত্র খুঁজতে বের হয়েছে। কথাটা বনী ইস্রাঈলের মনে লাগল। তারা বাছুরটির পূজা করতে লেগে গেল। সেঁটি তাদের সামনে চলাফেরা করত এবং হাম্বা হাম্ধা ডাক ছাড়ত। হযরত হারূন (আ) বললেন, হে বনী ইস্রাঈল ! এ ॥11|.011100117.00

— পৃষ্ঠা ৪৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।