০০৯১ -৩৯৬ তাবারী শরীফ ধূলায় ধুসরিত দুনিয়া। তারা খলল, হে মূসা (আ)! তুমি আমাদের নিকট আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি এবং তোমার আসার পরেও । আমাদের সামনে ওই সাগর। পেছনে ফিরআওন ও তার বিশাল বাহিনী এসে পড়ল। তিনি বললেন, শীঘ্রই তোমাদের প্রতিপালক তোমাদের শক্রদের ধ্বংস করবেন এবং তিনি তোমাদেরকে রাজ্যে তাদের স্থলাভিষিক্ত করবেন। তারপর তোমরা কী কর তা তিনি লক্ষ্য করবেন! তারপর আল্লাহ্ তাআলা হযরত মূসা (আ)-এর প্রতি প্রত্যাদেশ করেন, হে মৃসা ! সমুদে তোমার লাঠি দিয়ে আঘাত কর। সাগরকে আদেশ করলেন, মুসার কথা শোন এবং আঘাত করা মাত্রই তুমি তার আনুগত্য কর। হযরত মুসা (আ) সাগরের দিকে এগিয়ে গেলেন। তাঁর শরীর কীপছে। বুঝতে পারছেন না কোন দিক দিয়ে সাগরে আঘাত করবেন। হযরত ইয়ুশা (আ) জিজ্ঞেস করলেন, আল্লাহ্ তাআলা আপনাকে কি নির্দেশ দিয়েছেন £ তিনি বললেন, সাগরে আঘাত করতে বলেছেন) হযরত ইয়ুশা (আ) বললেন, তাহলে অঘাত করুন। তখন তিনি নিজের লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। সাথে সাথে সাগর ভাগ ভাগ হয়ে বারটি রাস্তা তৈরী 'হয়ে গেল। এক একটা রাস্তা বিশাল পাহাড়ের মত। প্রত্যেক উপদলের জন্য একটি করে রাস্তা। তারপর তারা যখন যার যার পথে চলতে শুরু করল, তখন পরস্পরে বলতে লাগল, ব্যাপার কি, আমাদের অন্যান্য সাথীদের দেখছি না যে ? তারা হযরত মুসা (আ)-কে একথা জিজ্ঞেস করলে তিনি বললেন, চল্তে থাক। তারা তোমাদেরই মত আরেকটি পথে আসর হচ্ছে। কিন্তু তারা বলল, তাদেরকে না দেখে একথা মান্ছি না। আম্মার আদ-দুহ্নী (র) বলেন, তখন হযরত মৃসা (আ) বললেন, হে আল্লাহ্ ! আপনি এদের এই দুশ্রিত্রের উপর আমাকে সাহায্য করুন। প্রত্যাদেশ হল, হে মূসা ! তোমার লাঠি ঘোরাও। তিনি লাঠি ঘুরালেন। ফলে পানির প্রাচীরে জানালা তৈরী হয়ে গেল। তা দিয়ে তারা একে অপরকে দেখতে পেলে। হযরত ইব্ন আব্বাস (রা) বলেন, এভাবে চলতে চলতে সাগর পার হয়ে গেল। যখন তাদের সবশেষ লোকটিও তীরে উঠে গেল, তখন ফিরআওন ও তার লশৃকর সাগরে ঝাঁপ দিল। ফিরআওন একটি কৃষ্ণবর্ণ ও দীর্ঘ লোমশ লেজবিশিষ্ট ঘোড়ায় সওয়ার ছিল। ঘোড়াটি তয়ে কিছুতেই সাগরে ঝাপ দিতে রাজি হলনা । তখন জিবরাঈল (আ) একটি কামোম্মত্ত ঘোটকী সহ আবির্ভূত হলেন। ফিরআওনের ঘোটকট সেটি দেখামাত্রই তীর পেছনে ধাবিত হল। হযরত মুসা (আ)-কে বলা হল, সাগরকে যেমন আছে তেমনি থাকতে দাও। ফিরআওন ও তার বাহিনী যখন সাগরে প্রবেশ-করল আর তাদের একজনও আর অবশিষ্ট থাকল না এবং হযরত মুসা (আ)-ও সদলবলে তীরে উঠে গেছেন, তখন সাগর মিলে গেল । ফিরআওন ও তার সমপ্রদায় নিমজ্জিত হল। হযরত জুদ্দী (র) হতে বর্মিত। তিনি বলেন, আল্লাহ্ তাআলা হযরত মুসা ।আ)-কে আদেশ করলেন, যেন তিনি বনী ইস্রাঈলকে নিয়ে মিসর ত্যাগ করেন। ইরশাদ হয়েছে- ০৬৮৫০ ₹৫$) 94 ৪১৫০ ১৭ “অমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলায় বের হও। নিশ্চয়ই তোমাদের পশ্চার্াবন করা হবে।” সেমতে হযরত মূসা (আ) ও হযরত হারূন (আ) তাদের স্বজাতির সকলকে নিয়ে বের হয়ে পড়লেন। এ সময় ফিরআওনের সম্প্রদায়ের উপর মৃত্য আপতিত হলো। তাদের অবিবাহিত সকল যুবকই মারা গেল। তারা তাদের দাফন কাফনে ব্যস্ত হয়ে থাকল, যে কারণে বনী ইস্রাঈলের পশ্চাদ্ধাবন করার সুযোগ ॥11|.011100117.00
— পৃষ্ঠা ৪৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।