Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol1
/ ৪৪৬
📝 লেখা 📖 পিডিএফ

নির্দেশমতে বনী ইস্রাঈলে কোন পুত্র, সন্তানের জন্ম হওয়া মাত্রই তাকে হত্যা করা হত। তারা বড় হওয়ার সুযোগ পেত না ওদিকে আল্লাহ তাআলা তাদের বয়ঙ্কদেরও মৃত্যু তরান্বিত করলেন। শীঘ্রই তারা সব নিঃশেষ হয়ে যেতে লাগল। এ অবস্থা দেখে কিবৃতী নেতৃবর্গ ফিরআওনের দরবারে হাবির হল। তারা এ ব্যাপারে তার সাথে আলোচনা করল। বলল, ওরা দিন দিন মরে শেষ হয়ে যাচ্ছে। ওদের শিশুরা বড় হতে পারছে না। আবার বৃদ্ধরাও সব মরে যাচ্ছে। এভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত আমাদের গোলামদেরকেই সব কাজকর্ম করতে হবে। আপনি যদি ওদের কিছু সংখ্যককে বাঁচিয়ে রাখতে চান তাহলে নির্দেশ দেন, যেন এক বছর অন্তর অন্তর হত্যা করা হয়। যে বহুর হত্যাকান্ড বিরতি দেওয়া হয় সেই বছর হযরত হারূন (আ) জনাগ্রহণ করেন। বিরতির কারণে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তী. হত্যাকান্ডের বছর মুসা (আ) মাতৃগর্ভে আসেন। মুহাম্মাদ ইবৃন ইস্হাক (র) হতে বর্ণিত।তিনি বলেন, কথিত আছে যে, মুসা (আ)-এর আবির্ভাবকাল নিকটবর্তী হলে একদিন ফিরআওনের জ্যোতিষী পারিবদবর্গ তার নিকটে সমবেত হল। তারা বলল, আমাদের যতদুর জানাশোনা তাতে বনী ইস্রাঈলের একটি শিশুর জন্লগ্ন আপনার মাথার উপর। সে আপনার রাজত্ব ছিনিয়ে নেবে। আপনার উপর বিজয় লাভ করবে। আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে । আপনার দীন-ধর্ম পরিবর্তন করে ফেলবে । একথা শুনে ফিরআওন ফরমান জারি করল, বনী ইস্রাঈলে যত পুত্র সন্তান জন্য নেবে সকলকে হত্যা করা হোক এবং মেয়েদেরকে জীবিত রাখা হোক। মিসরের সকল ধাত্রীকে সমবেত করে বলে দেওয়া হল, বনী ইস্রাঈলের যত নবজাত পুত্র তোমাদের হাতে আসবে তাদেরকে হত্য। করে ফেলবে। তারা এ নির্দেশ পালন করতে থাকল। এ ছাড়া ইতঃপূর্বে জন্মলাভকারী শিশু পুত্রদেরও হত্যা করা হল। গর্ভবতী নারীদের সম্পর্কে নির্দেশ দেওয়া হল, যেন তাদেরকে উতৎপীড়ন করে গর্ভপাত ঘটান হয়। হযরত মুজাহিদ (র) হতে বর্ণিত! তিনি বলেন, কথিত আছে যে, ফিরআওনের নির্দেশে বাঁশ চিড়ে ছুরির মত বানান হত এবং তা সারিবদ্ধভাবে পেতে রাখা হত! অতঃপর বনী ইস্রাঈলের গর্ভবতীদেরকে এনে তার মাঝে দীড় করান হত। তারপর তাদের পা কাটা হত। তখন এর যন্ত্রণা ও ভয়ে এক একজন গর্ভবতী গর্ভপাত ঘটিয়ে নব জাতকের উপর পা রেখে দাঁড়াত, যাতে ছুরির উপর পড়ে নিজের নাশ না 'ঘটে। এভাবে বেশ কিছুদিন চলতে থাকল। ফলে বনী ইস্রাঈল সম্পূর্ণ খতম হয়ে যাওয়ার উপক্রম হল। অবস্থা দেখে বলা হল, আপনি তো বনী ইস্রাঈলকে চিরতরে ধ্বংস করে দিচ্ছেন।, তাদের বংশধারাও সম্পূর্ণ নিঃশেষ করে দিচ্ছেন। অথচ তারা আপনার চাকর-বাকর। তার চেয়ে নির্দেশ দিন যেন এক বছর তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করা এবং এক বছর জীবিত রাখা হয়। সে মতে যে বছর এ হত্যাকাণ্ড বন্ধ রাখা হয় সে বছর হযরত হারূন (আ)-এর জন্ম হয় এবং যে বছর জারি রাখা হয় সে বছর হযরত মুসা আ) জন্মগ্রহণ করেন। ইমাম আবূ জাফর তাবারী (র) বলেন, উপরোক্ত বর্ণনামতে যারা বলেন যে, ফিরআওনী সম্প্রদায় ॥11|.011100117.00

— পৃষ্ঠা ৪২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।