Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol1
/ ৪৪৬
📝 লেখা 📖 পিডিএফ

বু তাবারী শরীফ দিত, তাদের পুত্রদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত- এসব কিছুই তারা করত ফিরআওনের শক্তির দাপটে এবং তারই নির্দেশক্রমে । কিন্তু তথাপি আল্লাহ তাআলা এ আচরণকে তাদের প্রতিই আরোপ করেছেন, ফিন্বআওনের প্রতি নয়। কেননা এ আচরণ করেছিল তারা নিজেরা | এর দ্বারা ইঙ্গিত হয়েছে যে, কাউকে হত্যা করা বা অন্য কোন শাস্তিদানের কাজ যার দ্বারা সংঘটিত হবে, সেই সংঘটনকারীর প্রতিই উক্ত কাজকে আরোপিত করা হবে । সে-ই এর উপযুক্ত, যদিও সে তা করে অন্যের নির্দেশক্রমে এবং নির্দেশদাতা হয় অত্যাচারী, পাপিষ্ঠ ও মদমত্ত, সর্বোপরি তাকে বাধ্যকারী। সুতরাং অন্যের নির্দেশে বাধ্য হয়ে যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তবে সে হত্যাকান্ডকে উক্ত হত্যাকারীর প্রতিই আরোপ করা হবে এবং তারই থেকে কিসাস গ্রহণ করা হবে। ফিরআওন বনী ইস্রাঈলের ছেলে সন্তানদেরকে হত্যা করত ও নারীদেরকে জীবিত রাখত। এ সম্পর্কে আমরা হযরত ইব্‌ন আহ্বাস (রা) প্রমুখ হতে যা জানতে পারি তা নিম্নরূপ । হযরত ইবন আব্বাস (রা) হতে বর্ণিত। তিনি বলেন, একবার ফিরআওন ও তার পরিবারবর্গ হযরত ইব্রাহীম খালীলুল্লাহ (আ)-এর প্রতি আল্লাহ্‌ তাআলার এ অংগীকারের কথা আলোচনা করল যে আল্লাহ্‌ তাআলা তাঁর বংশধরের মাঝে নবী-রাসূল ও রাজা-বাদশাহের আবির্ভাব ঘটাবেন। আলোচনাশেষে তারা ষড়যন্ত্র পাকাল এবং স্থির করল যে, দেশের চারদিকে একদল লোক পাঠিয়ে দেওয়া হবে । তাদের হাতে থাকবে ধারাল ছুরি। তারা বনী ইস্রাঈলের মাঝে সন্ধান চালাবে । যেখানেই কোন ছেলে সন্তান পাবে, তাকে হত্যা করে ফেলবে । এভাবে কিছুদিন কাজ চলতে থাকল। এক সময় তারা লক্ষ্য করল, বনী ইস্রাঈলের শিশুদেরকে তো.হত্যা করা হচ্ছে, অন্যদিকে তাদের বয়স্করাও ক্রমে আয়ু ফুরিয়ে শেষ হয়ে যাচ্ছে। ফিরআওন বলল, এভাবে যদি তোমরা বনী ইস্রাঈলকে সমূলে বিনাশ করে দাও, তাহলে এত দিন তোমরা যে বসে বসে খেতে সেটি আর হ্বার নয়। তারা তোমাদের যা কিছু ফরমাশ খাটত, এখন থেকে তোমাদের নিজেদেরকেই তা করতে হবে। তার চেয়ে এক কাজ কর। এক বছর অন্তর অন্তর তাদের পুত্র সন্তানদের হত্যা কর। এতে তাদের সংখ্যা হাস পাবে কিন্তু নিশ্চিহ হবে না। প্রথম যে বছর হত্যাকান্ডে বিরতি দেওয়া হল সে বছর মৃসা (আ)-এর জননী হারূন (আ.)-কে গর্ভে ধারণ করেন এবং প্রকাশ্যেই তাকে ভূমিষ্ঠ করেন। দ্বিতীয় বিরতির বছর হযরত মূসা (আ) জন্মগ্রহণ করেন। হযরত ইব্‌ন আহ্বাস (রা) হতে বর্ণিত। তিনি বলেন, অতীন্দিয়বাদীরা ফিরমাওনকে বলল, এ বছর এমন একটি শিশুর জন্ম হবে, যে আপনার রাজত্ব খতম করে দেবে। একথা শুনে ফিরআওন প্রতি হাজার নারীর উপর একশজন, প্রতি একশ জনের উপর দশজন এবং প্রতি দশজনের উপর একজন করে লোক নিয়োগ করল এবং তাদেরকে বলে দিল, লক্ষ্য রাখবে কোন্‌ নারী গর্ভবতী হয়েছে। যখন সে গর্যোচন করবে তখন দেখবে ভূমিষ্ঠ সন্তান ছেলে না মেয়ে। ছেলে হলে তাকে হত্যা করবে আর মেয়ে হলে ছেড়ে দেবে। আয়াতে একথাই বল! হয়েছে-+২2১ ০০ 95101) ০৪১০০ ০৬৯510210০৩ €_52 "তারা তোমাদের পুত্রদেরকে হত্যা করত ও নারীদেরকে জীবিত রাখত। তাতে তোমাদের ॥11|.011100117.00

— পৃষ্ঠা ৪২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।