Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol1
/ ৪৪৬
📝 লেখা 📖 পিডিএফ

2০৮ ৯৮৬ তাবারী শরীফ 0 শব্দটি ব্যবহারের সর্বোত্তম স্থান হলো প্রসিদ্ধ নাম। যেমন আলু মুহাম্মাদ, আলু আলী, আলু আব্বাস, আল-আকীল। অন্ঞাতনামা ব্যক্তির বা কোন স্থানের নাম ইত্যাদির সাথে এর ব্যবহার পসন্দনীয় নয়, যেমন 4/৯১|| 01 ০3১ (আমি লোকটির আল-কে দেখেছি) ৮০1 4 1১ (লোকটির আল অমাকে দেখেছে) 3:41 00 £১---:|। 01 ১১2, $ (আমি বসরা ও কৃফার আল (অধিবাসী]কে দেখিনি)। বর্ণনায় পাওয়া যায় যে কোন কোন আরবকে বলতে শোনা গেছে 3241 09 ক 0555 ( (আমি মক্কা ও মদীনার আল-কে দেখেছি) । তবে তাদের ভাষায় তা সুবিদিত ব্যবহার নয়। ফিরআওন মিসরের আমালিকা বংশীয় রাজাদের উপাধি, যেমন রোমান সম্বাটদের উপাধি কায়সার, কারও হিরাক্ল, পারসিক সম্রাটদের উপাধি আকাসিরা একবচনে কিসরা এবং ইয়াযানী সম্বাটদের তাবাবিআ, একবচনে তুক্বা হযরত মুসা (আ)-এর সময়কার ফিরআওন, যার কবল থেকে আল্লাহ্‌ তাআলা বনী ইস্রাঈলকে মুক্তি দেন, তার নাম আল-ওয়ালীদ ইব্‌ন মুস্আব ইব্‌ন রাইয়ান । মুহাম্মাদ ইব্‌ন ইস্হাক (র) হতে এরপই বর্ণিত আছে। মুহাম্মাদ ইব্‌ন হুমায়দ (র)-এর সূত্রে মুহাম্মাদ ইব্ন ইসহাক (র) থেকে বরিত। তিনি বলেন, তার নাম ছিল আল-ওয়ালীদ ইব্‌ন মুস্আব ইব্‌ন রায়্যান। প্রশ্ন হতে পারে, আয়াতে যাদেরকে সম্বোধন করা হয়েছে তারা না ফিরআওনকে পেয়েছে, না তার কবল হতে নিষ্কৃতি লাভকারীদের দেখেছে, তথাপি কি করে বলা হল যে, আমি ফিরআওনী সম্প্রদায় হতে তোমাদেরকে নিষ্কৃতি দিয়েছিলাম £ উত্তরে বলা যায়, এটা বৈধ হয়েছে, যেহেতু তারা নিষ্কৃতি লাভকারীদের বংশধর, তাদেরই সম্প্রদায় পূর্বপুরুষদের প্রতি অনুগ্রহকে তাদেরই প্রতি অনুগ্রহ বলে ব্যক্ত করা হয়েছে, যেদিন পুর্বপুরুষদের কুফ্‌ রকে তাদের কুফর হিসাবে আখ্যায়িত করা হয়। একজন লোক অন্য একজনকে লক্ষ্য করে বলে থাকে, আমর! তোমাদের সাথে এরূপ করেছি, আমরা তোমাদেরকে বন্দী করেছি। অথচ এর দ্বারা বক্তার উদ্দেশ্য থাকে শ্রোতার সম্প্রদায় ও দল অথবা! তার দেশ ও শহরবাসী, তাতে শ্রোতা তাদেরকে পাক বা নাই পাক। কবি আল্‌-আধ্তাল জারীর ইব্‌ন আতিয়্যাকে নিন্দা করে বলেন, 38 11788 ৬০১০৪ + 1405 0১1 4৮ঞও 2551 93 352 505 + ০8511151051 ৬০৫ ০০ "হ্যাইল একবার তোমাদের প্রতি চোখ দিয়েছিল। দেখে নিয়েছিল এক চোট তোমাদেরকে ইরাকের যুদ্ধে, যেখানে গণীমত বন্টন হয়....।” বলাবাহুল্য জারীর না হুযায়লকে দেখেছে বা তাকে পেয়েছে, না সে ইরাকের যুদ্ধে শরীক হয়েছে বা সে কাল পেয়েছে। কিন্তু যেহেতু কোন একদিন আখ্তালের সম্প্রদায় জারীরের সম্প্রদায়কে জব্দ করেছিল, তাই তার ও তার সম্প্রদায়ের সাথে ঘটনাকে সম্পৃক্ত করে দিয়েছে। ॥11|.011100117.00

— পৃষ্ঠা ৪২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।