( সতের) -. আমরা অনুবাদ ও সম্পাদনার বেলায় হাদীছসমূহের উদ্ধৃতির ক্ষেত্রে সনদের শেষ রাবী .(বর্ণনাকারী)-এর নাম বর্ণনা করেছি। অধিক আগ্রহী পাঠক প্রয়োজনে তাফসীরে তাবারীর মূল কিতাব দেখে নেবেন। আমরা কিতাবের কলেবর বৃদ্ধির ভয়ে এ নীতি অনুসরণ করতে বাধ্য 'হয়েছি। তাফসীরে তাবারী শরীফ বাংলা ভাষাভাষীদের সামনে প্রকাশ করার কাজে আমাদের সুযোগ মেলায় আমরা মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের দরবারে শোকরগওজারী করছি। পরিশেষে সম্পাদনা পরিষদের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউণডেশন বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এ মহৎ কাজের সাথে জড়িত আলিম-উলামা, সুধী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আমাদের বিশেষ দুআ রইলো। আল্লাহ্ তাআলা যেন আমাদের সবার গুনাহ-খাতা মাফ করে দেন। আল্লাহ জান্না শানুহু আমাদের সবাইকে কুরআন মজীদের শিক্ষায় আলোকিত হওয়ার এবং তদনুযায়ী আমল করার তাওফীক দিন। আমীন! মওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সভাপতি ॥11|.011100117.00
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।