( ষোল ) করেছিলেন। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় তিনি ১৩/১৫ বছরের কিশোর ছিলেন। যেসব কথাবার্তা ও কার্যকলাপ তাঁর জানা ছিল না, তা তিনি প্রবীণ সাহাবায় কিরামের নিকট থেকে নেবার জন্য তাঁদের খিদমতে হাজির হতৈন। তাঁকে 'হিবরল উম্মাত, (উম্মাতের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী) উপাদিতে ভূষিত করা হয়। প্রগাঢ় পাণ্তিত্যের জন্য তাঁকে 'বাহ্রুল-উলুম” (বিদ্যাসাগর কা জ্ঞানের সমুদ্র)-ও বলা হয়। তিনি কুরআন মজীদ ও তাঁর তাফসীর সাহিত্য বিষয়ে অগাধ জ্ঞান সঞ্চার করেন।. জাহিলী যুগের ইতিহাস বিষয়ে তিনি প্রসিদ্ধি লাভ করেন। মহান আন্লাহ্র পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের “সীরাত? (জীবনচরিত) ও ইল্মে ফিকৃহ-এ তিনি ব্যুৎ্পত্তি লাত করেন। এমনকি জাহিলী যুগের কাব্য সাহিত্যেও তিনি পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। এ সকল বিষয়ে তিনি নিয়মিত শিক্ষকতা করতেন? অনেকেই কুরআন মজীদ ও ফিক্হ বিষয়ক জটিল ব্যাপারে তাঁর মতামত গ্রহণ করতেন। সবাই তার অসাধারণ বৃদ্ধিমন্তার ভূয়সী প্রশংসা করতেন। কোন কোন ক্ষেত্রে তিনি নিজেই ইজতিহাদ করে ব্যাখ্যা-বিশ্লেষণ করতেন। হযরত ইব্ন আন্বাস রাদিআল্লাহু তাআলা আনহুর সুচিন্তিত অভিমতসমূহ ইসনাদসহ (সৃ্র পরম্পরা) তাঁর ছাত্র ও সঙ্গীগণ কর্তৃক বহু কিতাবাকারে লিপিবদ্ধ করা হয়েছে৷ তিনি তাঁর তাফসীরের সমর্থনে প্রায়ই সেকালের কবিদের কবিতার উদ্ভৃতি দিতেন, খা ইসলামী বিশেষজ্ঞগণ দ্বারা সমর্থিত হয়েছে। এ সব কবিতার উদ্ধৃতি ইমাম তাবারী রহমাতুল্লাহি আলাইহির তাফসীরের এক বৈশিষ্ট্য । -হবরত আবদুল্লাহ্ ইব্ন্ মাসউদ রাদিজশ্লাহু তাআলা আনহু বর্ণিত হাদীছসমূহ থেকেও তিনি তীর তাফসীরে উদ্ধৃতি দিয়েছেন। হযরত আলকামা ইব্ন কায়স হযরত কাতাদা হযরত হাসান বসরী হযরত ইবরাহীম নাখঈ রহমাতুল্লাহি তাআলা আলায়হিম আজমাঈন হযরত আবদুল্লাহ ইব্ন মাসউদ রাদিআল্লাহু তাআলা আনহুর কুফাতে অবস্থানকালে তীর কাছে তালীম গ্রহণ হযরত ইব্ন আব্বাস রাদিআল্লাহু তাআলা আনহু মক্কী যুকাররমায়, হযরত ইব্ন মাসউদ রাদিআল্লাহু তাআলা আনহু কৃফাতে এবং হযরত উবার ইব্ন কা”ব রাদিআল্লাহু তাআলা আনহু মদীনা মুনাওয়ারায় তাফসীর শিক্ষা করেন। হযরত আবুদুল্লাহ ইব্ন উমার (ওফাত ৭৩ হিজরী), হযরত যায়দ ইব্ন ছাবিত (ওফাত ৪৫ হিজরী), হযরত আনাস ইব্ন মালিক (ওফাত ১১ হিজরী), হযরত আবু মূসা আশআরী (ওফাত ৪২ হিজরী), হযরত আবৃ হুরায়রা (ওফাত 8৮ হিজরী) রাদিআল্লাহু তাআলা আনহুম 'থেকেও ইমাম তাবারী রহমাতুল্লাহি আলায়হি তার তথ্যাদি সংগ্রহ করেছেন। কুরআন মজীদের কোন্ আয়াত কোন্ ঘটনা! বা উপলক্ষে নাযিল হয়েছে, তা তিনি সাহাবায় কিরামের বর্ণনানুসারে লিপিবদ্ধ করেছেন। এঁতিহাসিক ইব্ন ইসহাকের সংকলন থেকেও তিনি উদ্ধৃতি দিয়েছেন। ॥11|.011100117.00
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।