Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol1
/ ٤٤٦
📝 نص 📖 PDF

( পনর) করেছেন৷ কোন্‌ শব্দ কোন্‌ সময় কি অর্থে ব্যবহৃত হয়েছে, তাও তিনি আরবী সাহিত্যের শ্রেষ্ঠ কবিদের কবিতার উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন। ইমাম তাবারী রহমাতুল্লাহি আলাইহি তাঁর তাফসীরে দুইটি বিষয়ে প্রাধান্য দিয়েছেন ঃ (১) প্রামাণ্য হাদীসের উদ্ধৃতি ও (২) পাঠরীতি সম্পর্কে কুফা ও বসরার আরবী ব্যাকরণবিদগণের মতামত। তিনি অধিকাংশ ক্ষেত্রেই সাহাবায় কিরামের মতামত বর্ণনা করেছেন, বিশেষত হযরত ইব্ন আব্বাস রাদিআল্লাহু তাআলা আনহুর বর্ণনার প্রতি অধিক গুরুত্ব দান করেছেন। তাবিঈগণের মতামতও উদ্ধৃত করেছেন। বসরার ব্যাকরণবিদগণের মধ্যে হযরত আবূ উবায়দা (ওফাত ২০১ হি./ ৮২৪ খৃ.) রহমাতুল্লাহি আলাইহি শ্রেষ্ঠ। তাঁর প্রণীত তাফসীর 'মাজাজুল কুরআন, অতি প্রাচীন ও বিশুদ্ধ! কুফার ব্যাকরণবিদগণের মধ্যে হযরত 'আল্-ফাররাহ রহমাতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ তাফসীর 'মাআনিউল-কুরআন' প্রণয়ন করেন। তৃতীয় যে বিষয়ে ইমাম তাবারী রহমাতুন্নাহি আলাইহি তাঁর তাফসীরে সন্নিবেশিত করেছেন, তা হলো কুরআন মজীদের বিভিন্ন পাঠ-পদ্ধতি। এ বিষয়ে তিনি “কিতাবুল্‌ কিরাআত” নামে আলাদাভাবে কিতাব প্রণয়ন করেছেন। তিনি 'তাফসীর' ও “কিরাআত-কে দুইটি আলাদা বিষয়রূপে গণ্য করেছেন। তিনি সংগৃহীত সকল হাদীসই অবিকল বর্ণনা করেছেন। তাতে পরবর্তী কালে এসব হাদীছের বরাত দিতে কোন তাফসীরকার ও ব্যাখ্যাকারের কষ্ট করতে হয়নি। তাঁরা ইমাম তাবারী রহমাতুল্লাহি আলাইহির বর্ণনাকে প্রামাণ্য দলীল হিসেবে গ্রহণ করেছেন। এ ব্যাপারে বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ইমাম আবু হামিদ আল-ফারাইদী তাঁর ভূয়সী প্রশংসা করেছেন। সেযুগে বাগদাদ ছিলো শিক্ষার প্রাণকেন্্র। বাগদাদের মসজিদে ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান-_ _সমৃহে সুচারুরূপে- শিক্ষা দেয়া হতো। সারা বিশ্বের জ্ঞান-পিপাসু মানুষ এখানে বিশ্বজোড়া খ্যাতিমান শিক্ষকগণের নিকট পড়াশোনা করতে আসেন। তাঁরা সংখ্যায়ও ছিলেন অনেক। সাহাবায়ে কিরাম ও তাবিঈন ইমামের যুগ থেকেই তাফসীর চর্চা শুরু হয়। ইমাম তাবারী খুলাফায়ে রাশিদীনের ও হযরত আইশা সিদ্দীকা রাদিআল্লাহ্‌ তাআলা আনহা থেকে উধৃতি দিয়েছেন। সাহাবী হযরত আবদুল্লাহ ইব্‌ন আব্বাস রানিআল্লাহ্‌ তাআলা আনহু এ ব্যাপারে বিশেষ স্থান দখল করে আছেন। হযরত ইব্‌ন আব্বাস (রা) হিজরতের তিন বছর পূর্বে জন্মগ্রহণ করেন। উম্মুল মুমিনীন হযরত মায়মূনা রাদিআল্লাহ তাআলা আনহা তাঁর ফুফু ছিলেন। সেই সুবাদে তিনি হযরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সান্ধ্য লাভের যথেষ্ট সুযোগ পান। হাদীছ শরীফে বর্ণিত আছে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইল্মের তরক্কীর জন্য এবং কুরআন মজীদের সঠিক ব্যাখ্যা করার ক্ষমতা দানের জন্য দুআ ॥11|.011100117.00

— صفحة ١٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.