২. সুরা বাকারা ২৮৬ আয়াত, ৪০ ক্ুকৃ, মাদানী ১. আলিফ-লাম-মীম। ২. এটা সেই কিতাব, এতে কোন সন্দেহ নাই, মুস্তাকীদের জন্য পথনির্দেশ, ৩. যারা অদৃশ্যে ঈমান আনে, সালাত কায়েম করে এবং তাদের যে জীবনোপকরণ দান করেছি তা থেকে ব্যয় করে, ৪. আর তোমার উপর যা নাধিল হয়েছে ও তোমার পূর্বে যা নাধিল হয়েছে তাতে যারা ঈমান রাখে এবং আখিরাতে যারা নিশ্চিত বিশ্বাসী, €. তারাই তাদের প্রতিপালক নির্দেশিত পথে আছে এবং তারাই সফলকাম। ॥11|.011100117.00
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।