১২২ তাবারী শরীফ বিবরণ, যাবুর গ্রস্থ আল্লাহ্র প্রশংসা ও মর্যাদা এবং ইন্জীল শুধু উপদেশবাণী ও নীতিবাক্য। এর কোনটাতেই মুজিয়া নাই,যা প্রেরিত নবীর সত্যতা প্রমাণ করবে ।পক্ষান্তরে যে কিতাব প্রিয় নবী মুহাম্মদ -এর প্রতি অবতীর্ণ হয়, তাতে উপরোক্ত সমুদয় বিষয়বস্তুর সমাহার তো রয়েছেই, অধিকন্তু তাতে এমন বহুবিধ বিষয় বর্ণিত হয়েছে, যা অপরাপর গ্রন্থসমূহে নেই। পূর্বে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। তল্প্ধ্য সবাধিক প্রণীধানযোগ্য যে বিষয়ের কারণে অন্যান্য গ্রন্থের উপর এ কিতাব শ্রেষ্ঠতৃ লাভ করেছে, তা হলো এর বিস্বয়কর ভাষাশৈলী, অলংকারময় শব্দ যোজনা ও বাক্যবিন্যাস। যে কারণে এর ক্ষুদ্রতম একটা সুরার সমতুল্য বচন তৈরী করতে সক্ষম হয়নি দুনিয়ার পগ্ডিত গণ। হার মেনেছে সব জাঁদরেল কবি-সাহিত্যিক অনুরূপ রচনাশৈলীর দৃষ্টান্ত পেশ করতে । সমঝদার ও বুদ্ধিমান লোকদের বিবেক-বুদ্ধি এর নজীর দেখাতে হয়েছে ব্যর্থ। অবশেষে তাদের একথা মেনে নেওয়া ছাড়া পত্যন্তর থাকেনি যে, এ গ্রন্থ মহ্ প্রতাপশালী এক আল্লাহ্র পক্ষ হতৈই অবতীর্ণ। এ গ্রন্থে সংকর্মে উৎসাহ দেওয়া হয়েছে এবং অসতকর্ম হতে করা হয়েছে সতর্ক। এমনিভাবে আদেশ-নিষেধ, কাহিনী, বিতর্ক ইত্যাকার বহু বিষয়বস্তু এ গ্রন্থে বিধৃত হয়েছে, যা আর কোন অবতীর্ণ গ্রন্থে নেই। কাজেই কুরআন কারীমে উদ্মুল-কুরআন সদৃশ যে দীর্ঘতা মাঝেমধ্যে পরিলক্ষিত হয় তার কারণ একে তো এর গুণাবলী অপূর্ব, ভাষাশৈলী বিশ্বয়কর, যা কবিতার মাত্রা, অতীন্ড্িয়বাদী সুলভ ছন্দবদ্ধতা, বাগ্ীদের বক্তৃতা ও সাহিত্যিকদের রচনাধারা হতে সম্পূর্ণ ভিন্ন; সমগ্র সৃষ্টি যার সমতুল ওণ উদ্ভাবন এবং সমস্ত মানুষ যার সমকক্ষ ভাষা বিরচনে নিতান্তই অক্ষম। এভাবে আল্লাহ তাআলা এ গ্রস্থকে প্রিয় নবী হযরত মুহাম্মাদ -এর নবুওয়াতের পক্ষে সমুজ্তবল প্রমাণ হিসেবে পেশ করেছেন। তাছাড়া এতে যে আল্লাহ্ তাভালার প্রশংসা ও স্তুতি সন্িবেশিত হয়েছে, তদ্বারা বান্দাদেরকে তাঁর মহিমা ও শক্তি এবং নিখিল বিশ্বব্যা সার্বভৌমত্ব সম্পর্কে সচেতন করা হয়েছে, যাতে তারা তাঁর নেয়ামত ও অনুগ্রহ ম্মরণ করে এবং ভম প্রশংসায় লিপ্ত হয়। ফলে তারা আরও বেশী অনুগ্রহের উপযুক্ত হবে এবং আখিরাতে হবে মহা পুরস্কারের অধিকারী । অনুরূপ স্বীয়. পরিচয়দান ও আনুগত্যের তাওফীক দিয়ে তিনি যাদেরকে অনুগ্রহীত করেছেন, এ গ্রন্থে তাদের যে প্রশংসা করা হয়েছে, তার দ্বারা বান্দাদেরকে এ কথাই জানিয়ে দেওয়া হয়েছে যে, দীন-দুনিয়ার যত নিয়ামত তারা লাভ করে, সবই তাঁর অনুগ্রহ, কাজেই তাদের উচিত মনগড়া সব মাবুদ ও তাঁর শরীক হতে মুখ ফিরিয়ে এক বিশ্বপালক আল্লাহ্র প্রতি.আৰৃষ্ট হওয়া এবং তাঁরই নিকট সাহায্য চাওয়া। এমনিভাবে এতে যে অবাধ্য ও নির্দেশ অমান্যকারীদের পরিণাম ও শাস্তি বর্ণিত হয়েছে, তার দ্বারা বান্দাদেরকে সতর্ক করা হয়েছে যে, তারা যেন তাঁর অবাধ্যতা এবং অনিবার্ধ শান্তির কারণ হয় এমন কাজে জড়িত না হয়, অন্যথায় তাদেরকেও পূর্ববতীদের ন্যায় ভাগ্য বরণ করতে হবে। কন্তৃত এই হলো সূরা উম্মুল-কুরআন এবং অনুরূপ অন্যান্য সূরাগুলির দীর্ঘ হওয়ার কারণ। এই হলো দীর্ঘতার গুঢ় রহস্য ও প্রকৃত তাৎপর্য। ॥11|.011100117.00
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।