(তের) পর্তিতগণের মাঝে ইমাম তাবারী রহমাতুর্লাহি আলাইহির অধ্যবসায় সুবিদিত। তাঁর মনন- শরীলতা, একাগ্রতা, বাকসমৃদ্ধি, বাচনভঙ্গি ও বর্ণনাশৈলী অন্যনসাধারণ, বিশ্ময়কর ও প্রশংসার দাবিদার। এ সবের বিচারে তিনি সবার শীর্ষে। তাঁর তাফসীর ও ইতিহাস পাঠে মনোযোগ দিলে সহজেই বুঝা যায় যে, তিনি আজীবন কিরূপ কঠোর পরিশ্রম করেছেন এবং সত্যিকার জ্ঞানের অনুশীলনে তাঁর জীবনকে কিভাবে বিলিয়ে দিয়েছেন। তিনি একাধারে দীর্ঘ চর্পিশ বছর পথস্ত দৈনিক চগ্লিশ পাতা করে মৌলিক রচনায় নিজেকে ব্যাপৃত রেখেছিলেন। মুলত তিনি ইতিহাস রচনা করেছিলেন একশত পঞ্চাশ খণ্ডে। ছাত্রগণ তা অধ্যয়নে অক্ষমতা প্রকাশ করায় তিনি দুঃখিত হন এবং অতিশয় ভারাক্রান্ত হৃদয়ে ছাত্রদের অধ্যয়নের সুবিধার্থে মাত্র পনের খণ্ডে তার সংক্ষিপ্ত সংঙ্করণ রচনা করেন। তার দ্বারাই বুঝা বায়, হযরত ইমাম আবু জাফর তাবারী রহমাতুল্লাহি আলাইহির বর্ণনা কতো বিস্তৃত ও বিশদ ছিলো এবং তাঁর জ্ঞানের বিশলতা কতো প্রসারিত ছিলো। আরবী ভাষায় তাঁর. আগে কেউ এতো বড় বিশাল ইতিহাস রচনা করেনি । তিনি সৃষ্টির আদিকাল থেকে হিজরী সনকে কেন্দ্র করে কালানুক্রমিক ঘটনাবলীর বর্ণনা দিয়েছেন। তাতে তিনি ৩০২ হিজরী/৯১৫ খৃষ্টাব্দ পর্যন্ত বিশ্ব ইতিহাস বর্ণনা করেছেন। সত্য তত্ব উদ্ধার ও সঠিক তথ্য বিশ্রেষণে তার দক্ষ হাতের তুলনা মেলে না। পরবর্তী কালে তাঁর অনুসরণে বিখ্যাত শ্রতিহাসিক, চিকিৎসাবিদ ও দার্শনিক মিসকাওয়াহ্ (র) (ওফাত ১০৩০ খৃ-), ইবযুদ্দীন ইবনুল আহীর (র) (জীবনকাল ১১৬০ খু.-১২৩৪ ঘৃ.) ও যাহাবী (র) (জীবনকাল ১২৭৪-১৩৪৮ খু.) প্রমুখ জগদ্ধিখ্যাত এঁতিহাসিকগণ প্রামাণ্য ইতিহাস গ্রন্থ রচনা করে গেছেন। আল্লামা ইবনুল আছীর (র) তাঁর বিখ্যাত ইতিহাস গ্রন্থ “আল-কামিল ফিত্-তারীখ” (চূড়ান্ত ইতিবৃত্ত) ইমাম আবু জাফর তাবারী রহমাতুল্লাহি আলাইহির সুবৃহৎ ইতিহাসকে সংক্ষেপ করে ১২৩১ খৃষ্টাব্দ জি মাইর বে বসাক -(ওফাত-১৫১--হিজরী); -কালবী -(র), ওয়াকিদী (র) (ওফাত ৩১০ হিজরী), ইব্ন সাদ ( ইবনুল মুকাফফা (র) 7555 নানা দেশ সফর করে তিনি অনেক গাথা ও কাহিনী থেকে ইতিহাসের মাল-মসলা, তথ্য ও উপাদান যোগাড় করেছেন। কুরআন মজীদের সুবিশাল তাফসীর প্রণয়নের জন্যই তিনি সারা বিশ্ব জগতের শ্রদ্ধা কুড়াতে সমর্থ হয়েছেন। ১৩৩১ হিজরী সনে মিসরের রাজধানী কায়রো থেকে তাঁর সুবিশাল তাফসীর ৩০ খণ্ডে প্রকাশিত হয়েছে। "তারীখুর রিজাল+ নামে তিনি মহৎ ব্যক্তি- গণের জীবনেতিহাস এবং 'তাহ্যীবুল আছার" নামে হাদীসের একটি গ্রন্থ সংকলন করেছিলেন । কুরআন মজীদের সঠিক ব্যাখ্যায় সর্বাপেক্ষা অধিক সংখ্যক হাদীস ব্যবহার করায় মুসলিম জাহানে তাঁর তাফসীর বিশেষভাবে সমাদৃত হয়েছে। পরবর্তী তাফসীরকারগণ তাঁর তাফসীর ॥11|.011100117.00
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।