Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol1
/ ৪৪৬
📝 লেখা 📖 পিডিএফ

(বার) সুকঠিন সাধনার কথা জগতে সমধিক প্রসিদ্ধ। তাঁর অদম্য জ্ঞানস্পৃহার জন্য তাঁকে জীবনে বহু দুঃখ-কষ্টের সম্মুখীন হতে হয়েছে। বহুদিন তাকে অর্ধাহারে-অনাহারে কাটাতে হয়েছে। এক সময় পর প্র কয়দিন অনাহারে অতিবাহিত করার পর নিজের জামার হাতা বিক্রি করেও জঠরজ্বালা নিবৃত্ত করতে হয়েছে। প্রথমত তিনি আরব ও মুসলিম বিশ্বের গুল্যবান এতিহাসিক তথ্যাদি সংগহে আত্মনিয়োগ করেন। পরবর্তী সময় অধ্যাপনা ও গবেষণামূলক গ্রন্থ রচনায় জীবন অতিবাহিত করেন। আর্থিক দিক থেকে সচ্ছল না হওয়া সত্তেও তিনি কারও নিকট থেকে কোন প্রকার আর্ক সাহায্য, এমনকি সরকারী উচ্চ পদমর্যাদা লাভের সুযোগ পেয়েও তা গ্রহণে সঙ্গত হননি। তাঁর সৃজনশীল এবং বহুমুখী প্রতিভার বিকাশ হয়েছিল তাঁর অমর গ্রন্থসমূহে। কিরামাত (কুরজান পাঠ পদ্ধতি), তাফসীর, ফিক্হ, ইতিহাস, কবিতা ও চিকিৎসা বিজ্ঞান ইত্যাদি নানা বিষয়ে তিনি অনেক মৌলিক গ্রন্থ রচনা করেন। মিসর থেকে ফেরার পর প্রায় দশ বছর কাল তিনি শাফি মাযহাবের অনুসরণ করেছেন। এক পর্যায়ে তাঁর চিন্তাধারা থেকে "জারীরিয়া মাযহাব” নামে একটি মাযহাব বিকশিত হয়। তাঁর পিতার নামে এই নামকরণ হয়েছিল। সামান্য কয়েকটি মাসআলা ব্যতীত শাফিঈ মাযহাবের সাথে এ মাযহাবের তেমন কোন মতানৈক্য পরিলক্ষিত হয়নি। অবশ্য কিছুকালের যধ্যেই জারীরিয়া মাযহাবের বিলুপ্তি ঘটে। পরবর্তী কালে ইমাম তাবারী রহমাতুল্লাহি আসাইহি হানাফী মাযহাবের প্রতি আকৃষ্ট হয়েছিলেন বলে জানা যায়। ইসলামের ইতিহাসে আবু জাফর ইব্‌ন জারীর তাবারী রহমাতুল্লাহি আলাইহি অন্যতম শ্রেষ্ঠ মুফাস্সিরুল কুরআন এবং ইতিহাসবেস্তা। পবিত্র কুরআন ও হাদীসের আলোকে যাঁরা মানবে_ তিহাস রচনা করে গেছেন, তীঁদের 'অগ্রপথিক ছিলেন ইমাম তাবারী (র)। যুগের প্রভাব সম্যক- ভাবে হৃদয়ঙ্গম করার বাস্তব জ্ঞান এবং বুগ-প্রভাবে জীবনধারার ক্রমগতিকে বিবর্তনের ধারায় অনুভব করার গভীর অন্তরদৃষ্টি নিয়েই তিনি তাঁর অমর কীর্তি ত্রিশ খণ্ডে প্রকাশিত করআন মজীদের তাফসীর এবং পনের খণ্ডে প্রকাশিত মানবজাতির ইতিহাস রচনা করেন।' তিনি মানবে তিহাসকে কুরআন মজীদে বর্ণিত সৃষ্টির ধারাবাহিকতার সাথে মিলিয়ে উপস্থাপন করেছেন। পূর্বেই বলা হয়েছে, তিনি তাঁর তাফসীর গ্রন্থের নাম রেখেছেন "আল-জামিউল বায়ান ফী তাফসীরিল কুরআন” ( ০141 ০৯০০৪০ ০৪ 9013541৫011 এবং ইতিহাস গ্রন্থের নাম রেখেছেন "আখবারুর রুসুল ওয়াল মুলুক” ( ৬৬/1৪ 4০1। 50551 01 তিনি তাঁর মাযহাবের সমর্থনে কিছু কিতাবাদি রচনা করেছিলেন বলে জানা যায়। মোটামুটিভাবে তাফসীর আর ইতিহাস প্রণয়নেই তাঁর সারা জীবন অতিবাহিত হয়েছে। তাফসীর প্রণয়নে তিনি অগাধ পাণ্ডিত্য, সৃ্্ম বিশ্রেষণশক্তি ও সুদূরপ্রসারী অন্তরদৃষ্টির পরিচয় দিয়েছেন। মধ্যযুগের লেখক ও ॥11|.011100117.00

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।