Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol1
/ 446
📝 Text 📖 PDF

- ইমাম তাবারী রহমাতুল্লাহি আলায়হির সংক্ষিপ্ত জীবনী ৮২: : আবূ জাফর মুহাম্মাদ ইব্ন জারীর তাবারী রহমাতুল্লাহি আলায়হি ২২৪/২২৫ হিজরী ছি ৮৩৮/৮৩১ খুষ্টাব্দে অষ্টম আব্বাসী খলীফা মুতাসিম বিল্লাহ্র শাসনামলে ইরানের '. কাম্পিয়াস সাগরের তীরবর্তী পাহাড়ঘেরা তাবারিস্তানের আমূল শহরে এক অভিজাত পরিবারে - জন্গ্রহণ করেন। পিতার নাম জারীর, দাদার নাম ইয়াধীদ, পরদাদার নাম কাছীর এবং তিনি ' গালিবের পুত্র। তাবারিস্তানের অধিবাসী হিসেবে পরিচয়সূচক 'তাবারী” শব্দটি তাঁর নামের শেষে সংযোজন করা হয়েছে৷ ইমাম তাবারী নামেই তিনি সমধিক পরিচিত ১৯৫ বাল্যকাল থেকেই তাঁর জ্ঞান-পিপাসা ছিল অত্যন্ত প্রবল। সাত বছর বয়সে তিনি কুরআনুল করীম যুখত্ত করেন। ফারসী ভাষা ও সাহিত্য এবং ইরানের ইতিহাস তিনি ছেলেবেলায় স্বগৃহে “অবস্থানকালেই অধ্যয়ন করেন! উচ্চ শিক্ষার জন্য তিনি উদৃপ্রীব ছিলেন। কাজেই নিজ শহরে : প্রাথমিক শিক্ষা গ্রহণের পর মাত্র ১২ বছর বয়স থেকেই তিনি ইসলামী শিক্ষা কেন্দসমূহে যাতায়াত করতে থাকেন। প্রথমত রায় এবং তার নিকটস্থ শহরসমূহে সফর করেন। তারপর হযরত ইমাম আহমাদ ইব্‌ন হাল রহমাতুল্লাহি আলাইহির নিকট হাদীস শরীফ অধ্যয়নের জন্য বাগদাদ গমন করেন। তিনি বাগদাদে পৌছার মাত্র কয়েক দিন পূর্বেই হযরত ইমাম আহমাদ ইব্‌ন হাল রহঘাতুল্লাহি আলাইহি ইন্তিকাল করেন অবশেষে তিনি বসরা ও কুফাতে 'কিছুকাল অবস্থানের পর আবার বাগদাদ ফিরে আসেন। বাগদাদে কিছুকাল অবস্থানের পর তিনি _ফিস্র-চলে যান। মিস্বরের._পথে সিরিয়ার বিভিন্ন শহরেও তিনি কিছুদিল অবস্থান করে হাদীসশাস্ত্রে ব্যুৎপত্তি'লাত করেন। মিসরে অবস্থানকালেই তাঁর পাণ্ডিত্যের খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ে। পুনরায় বাগদাদে ফিরে জীবনের শেষ দিনগুলোতে সেখানেই অবস্থান করেন। বাগদাদ ইমাম আবু জাফর তাবারী রহমাতুল্লাহি আলাইহি শান্ত প্রকৃতির লোক ছিলেন। বাগদাদে তিনি আরবী ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, তর্কবিদ্যা ও ভূতত্বে গভীর জ্ঞান অর্জন করেন। তিনি মকা মুয়াযযামাতে কয়েক বছর অবস্থান করে কুরআন মজীদের বিশদ তাফসীর ও হাদীস অধ্যয়ন করেন। পরে মিসর সফর করেন। সফরের মূল উদ্দেশ্যই ছিল বিভিন্ন স্থানের খ্যাতিমান পণ্ডিতগণের সাহচর্যে অবস্থান করে বিভিন্ন বিষয়ে পারদর্শিতা অর্জন করা! কুরআন মজীদের তাফসীর, হাদীস শরীফের ব্যাখ্যা এবং ইতিহাসের তথ্যাদি বিষয়ে গভীর জ্ঞানার্জনে তাঁর ॥11|.0111100117.00

— Page 11 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.