Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol1
/ ٤٤٦
📝 نص 📖 PDF

(দশ) যুগে যুগে বিভিন্ন দেশের মানুষ কুরআন মজীদের ভাষাকে আপন করে এবং মাতৃভাষায় তার ব্যাখ্যা-বিশ্লেষণ করে কুরআন মজীদের শিক্ষা ও আদর্শকে গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছেন। বাংলা ভাষায় কুরআন মজীদের তরজমা ও তাফসীরের ইতিহাস সুপ্রাচীন নয়। বিস্তারিত ও মৌলিক তাফসীর প্রণয়নের ইতিহাস অতি সাম্প্রতিক। আল্লাহ্‌ তাআলার অশেষ রহমতে এই অধম জাতির সামনে বাংলা ভাষায় তাফসীরে নূরুল কুরআন নামে একখানা মৌলিক, প্রমাণ্য ও বিস্তারিত তাফসীর গ্রন্থ প্রণয়নে আত্মনিয়োগ করেছে। তাফসীরে নূরুল কুরআন ইনশাআল্লাহ্‌ ৩০ খণ্ডে সমাপ্ত হবে। আলহামদু লিল্লাহ্‌, ইতিমধ্যে ১৭ (১৭ পারা) খণ্ড প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত্রমে বলা যেতে পারে, গত সোয়া শ* বছর যাবত মোটামুটিভাবে বাংলা ভাষায় কুরআন মজীদের তরজমা প্রকাশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, কিন্তু সর্বাংগীন সার্থক এবং সুন্দর অনুবাদ প্রকাশিত হয়নি বললে অত্যুক্তি হবে না। ইতিপূর্বে প্রকাশিত কোন তাফসীরকারই পূর্ণ তাফসীর প্রকাশে সক্ষম হননি। অবশ্য উর্দূ ভাষায় রচিত কিছু তাফসীরের বাংলা অনুবাদ হয়েছে। “তাফসীরে তাবারী” ইসলামের প্রাথমিক যুগের বিশাল তাফসীর। এটি মধ্যযুগীয় প্রচলিত আরবী ভাষায় রচিত। এর রচয়িতা তদানীন্তন অন্যতম শ্রেষ্ঠ আলিম হযরত ইমাম তাবারী রহমাতুল্লাহি আলায়হি। এতে তিনি কুরআন মজীদের প্রত্যেক শব্দ ও আয়াতের বিস্তারিত ব্যাখ্যা-বিশ্রেষণ করার প্রয়াস পেয়েছেন। এ একটি ব্যতিক্রমধর্মী নির্ভরযোগা তাফসীর । এই তাফলীর গ্রন্থখানা তৎকালীন প্রয়োজন মিটানোর জন্য প্রণীত হয়েছিলো। এর পূর্ণ নাম "আল- জামিউল বায়ান ফী তাফসীরিল কুরআন”, সংক্ষেপে "তফসীরে তাবারী” নামে সমধিক পরিচিত। এই তাফসীরের বাংলায় রূপান্তর নিঃসন্দেহে কঠিন কাজ। ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ এই কঠিন কাজটি হাতে নিয়ে এক মহৎ উদ্যমের পরিচয় দিয়েছে। এই কাজটি সম্পাদনার জন্য একটি সম্পাদনা পরিষদ গঠিত হয়। ফারা অনুবাদের কাজে অংশগ্রহণ করেছেন তাঁরাও এক বিশাল কাজ করেছেন। কেননা পূর্বেই বলেছি, এ কাজ সহজসাধ্য নয়। অনুবাদকর্মকে ঢেলে সাজানো সম্পাদকমণ্ডলীর দায়িত্ব। তাঁরা দায়িত্ব সচেতন থেকে নিয়মিত কর্মরত আছেন। কাজটি দুরূহ। বাস্তবক্ষেত্রে না আসা পর্যন্ত এই বিষয়ে সঠিক ধারণা করাও সম্ভব নয়। এ ব্যাপারে জাতীয় স্বার্থে দেশের জ্ঞানী-গুণী সবার নিকট আমরা দোআপ্রার্থী। ও আল্লাহ্‌ তাআলা জাল্লা শানুহুর মহান দরবারে মুনাজাত করি, তিনি যেন এ মহতি উদ্যোগকে কবুল করেন এবং একাজকে আমাদের সকলের নাজাতের ওসিলা করেন। আরো দুআ করি, বাংলা ভাষাভাষী সবাই যেন আগ্রহ সহকারে এ কিতাব পাঠ করে নিজেদের জীবনে জান্নাতের অমিয় সুধা লাভ করতে পারেন। আমীন! সুম্মা আমীন!! ॥11|.011100117.00

— صفحة ١٠ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.