00111091115 সূরা সাফ্ফ ৯৭ না। দরবারের লোকজন সবিম্ময়ে প্রশ্ন করিল, তোমরা বাদশাহকে সিজদা করিলে না কেন? তাহারা জবাব দিলেন, আমরা আন্রাহ্ ছাড়া কাহারও কাছে মাথা নত করি না। প্রশ্ন করা হইল, কেন? তাহারা জবাব দিলেন, আল্লাহ্ তাআলা আমাদের নিকট এক রাসূল পাঠাইয়াছেন। তিনি নির্দেশ দিয়াছেন, তোমরা আল্লাহ্ ছাড়া কাহাকেও সিজদা করিবে না, নামায পড়িবে ও যাকাত দিবে। আমর ইব্ন আস তখন চুপ থাকিতে পারিল না। তাহার ভয় হইল, সাহাবীদের কথায় হয়ত বাদশাহ প্রভাবিত হইবেন । তাই মাঝখানে দাড়াইয়া বলিল, বাদশাহ নামদার! ঈসা ইব্ন মরিয়াম সম্পর্কে আপনাদের ধারণার সহিত তাহাদের ধারণার কোন মিল নাই। তখন বাদশাহ প্রশ্ন করিলেন, হযরত ঈসা (আ) ও তাহার জননী মরিয়াম সম্পর্কে তোমাদের ধারণা কি? তাহারা জবাব দিলেন, তাহাদের সম্পর্কে আল্লাহ্ তা'আলা কালামের মাধ্যমে আমাদিগকে ধারণা প্রদান করিয়াছেন উহাই আমাদের ধারণা । তাহা হইল এই-- তিনি কালিমাতুল্লাহ্ ও রুহুল্লাহ্। আল্লাহ্ তাহার সেই বূহকে কুমারী মরিয়াম বতুলের গর্ভে প্রেরণ করেন। অথচ: তিনি ছিলেন কুমারী এবং কোন পুরুষ তাহাকে স্পর্শ করে নাই । ফলে তাহার সন্তান হওয়ার কোন সম্গাবনা ছিল না। বাদশাহ ইহা শুনিয়া তাহার পদপ্রান্তের মাটি হইতে একটি কাঠখণ্ড তুলিয়া বলিলেন, হে আবিসিনিয়াবাসী! হে আবিসিনিয়ার পাদ্রী! আলেম ও দরবেশণণ! তাহাদের ও আমাদের ধারণা ও আকীদা এক । আল্লাহ্র কসম! আমাদের ও তাহাদের আকীদার মাঝে এই পরিমাণ পার্থক্যও নাই। হে হিজরতকারী দল! তোমাদিগকে ধন্যবাদ । আর তিনি আল্লাহ্র রাসূল। তিনি সেই রাসূল যাহার সম্পর্কে ভবিষ্যদ্বাণী রহিয়াছে এবং হযরত ঈসা (আ) যাহার সুসংবাদ প্রদান করিয়াছেন। তাই তোমাদিগকে আমি অবাধ অনুমতি প্রদান করিলাম আমার দেশে যেখানে ইচ্ছা তোমরা অবস্থান ও বিচরণ করিবে । আন্রাহ্র শপথ! যদি রাষ্ট্রীয় ঝামেলা ও প্রতিবন্ধকতা হইতে আমি মুক্ত হইতাম, তাহা হইলে অবশ্যই আমি রাসূলুল্লাহ্ (সা)-এর খেদমতে হাযির হইতাম, তাহার জুতা আগাইয়া দিতাম । তাহার খেদমত করিতাম ও তাহার ওযুর পানি ঢালিয়া দিতাম । অতঃপর তিনি কুরায়েশ দূতদ্বয়ের উপটৌকন ফেরত দেওয়ার জন্য নির্দেশ দিলেন এবং উহা ফেরত দেওয়া হইল । উক্ত মুহাজিরগণের মধ্য হইতে আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) সর্বাপ্রে হুযুর (সা)-এর খেদমতে প্রত্যাবর্তন করেন। তিনি বদরের যুদ্ধে শরীক হন। যখন সম্রাট নাজ্জাশীর ইন্তিকালের খবর হুযুর সা)-এর নিকট পৌছিল। তখনি তিনি তাহার মাগফিরাতের জন্য দু'আ করেন। উপরোক্ত পূর্ণ ঘটনাটি হযরত জাফর (রো) ও উম্মে সালামা (রা) হইতে বর্ণিত হইয়াছে। ইতিহাসের বিষয়বস্তু বিধায় উহা আলোচনা এখানে উদ্দেশ্য নহে। তাই উহার ইবনে কাছীর ১১তম খণ্ড_-১৩
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।