Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৯৬ তাফসীরে ইব্ন কাছীর মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) ...... কতিপয় সাহাবী হইতে বর্ণনা করেন যে, তাহারা বলেন £ আমরা একবার রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিক আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ্‌! আমাদিগকে আপনার ব্যাপারে কিছু শুনান। তিনি বলিলেন, আমি আমার পিতা ইবরাহীম (আ)-এর দু“'আর ফসল । আমি ঈসা (আ)-এর সুসংবাদ । যখন আমার মাতা গর্ভবতী আমাকে তখন তিনি স্বপ্নে দেখিলেন, তাহার ভিতর হইতে এমন কোন এক হইয়া গিয়াছে। এই সনদ উত্তম । অন্যান্য সুত্রেও ইহার সমর্থন মিলে । ইমাম আহমদ (র) ..... ইরবায ইব্‌ন সারিয়া (রো) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন $ আমি আল্লাহ্‌ তা'আলার নিকট তখন হইতেই শেষ নবী যখন আদম (আ) মাটির পিগমাত্র ছিলেন। আমি আমার পিতা ইবরাহীম (আ)-এর দু'আর ফসল । আমি ঈসা (আ)- এর সুসংবাদ ও আমার জননীর স্বপ্নু। নবী জননীগণকে এইরূপ ব্বপ্র দেখানো হয়। ইমাম আহমদ (র) .... আবূ উসামা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু উসামা (রা) বলেন £ আমি প্রশ্ন করিলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনার শুরু কিভাবে হইল? তিনি বলিলেন, আমার পিতা ইবরাহীম (আ.)-এর দু'আ ও ঈসা (আ)-এর সুসংবাদ । পরস্তু আমার মাতা স্বপ্নে দেখিলেন, তাহার ভিতর হইতে এমন আলো বাহির হইয়াছে যাহা সিরিয়ার সৌধমালা আলোকিত করিয়াছে। ইমাম আহমদ (রি) ...... আব্দুল্লাহ্‌ ইবৃন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রা) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) আমাদিগকে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর নিকট পাঠাইলেন। আমরা সংখ্যায় প্রায় আশিজন ছিলাম । আমি জাফর, আবদুল্নাহ্‌ ইব্‌ন রওয়াহা, উসমান ইব্‌ন মাউন, আবূ মুসা (রো) প্রমুখ উক্ত দলের অন্তর্ভুক্ত ছিলাম । আমাদের খবর জানিতে পাইয়া মক্কার কুরায়েশগণও বাদশাহর নিকট দুইজন দূত প্রেরণ করিল। তাহারা হইল আমর ইব্‌ন আস ও উমারা ইব্‌ন ওলীদ। তাহারা বাদশাহর জন্য বেশ কিছু*উপটৌকন নিয়া গেল। তাহার দরবারে পৌছিয়া বাদশাহকে সিজদা করিল ও ডানে বামে প্রদক্ষিণ করিয়া তাহার সামনে আসিয়া হাটু গাড়িয়া বসিল। অতঃপর তাহারা এই আবেদন পেশ করিল £ আমাদের গোত্রের ও সম্প্রদায়ের কতিপয় লোক সত্যত্যাগী হইয়া, আমাদের উপর রাগ করিয়া আপনার দেশে নীরা সার রাজি রান ভাটি রানরতি রাবার আমাদের হাতে সোপর্দ করিবেন । নাজ্জাশী প্রশ্ন করিলেন_ তাহারা কোথায়? কুরায়েশ দূতদ্বয় বলিল, এই শহরেই আছে। বাদশাহ নির্দেশ দিলেন তাহাদিগকে দরবারে হাযির করিতে । সাহাবীগণ দরবারে হাযির হইলেন। জা“ফর ইব্‌ন আবূ তালিব রো) তাহাদের মুখপাত্র হইলেন। অন্য সবাই

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।