00111091115 সূরা সাফ্ফ | ৯১ ইমাম আহমদ (র) ....... আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন £ রাসূলুল্লাহ্ (সা) বলেন, তিন শ্রেণীর লোকের দিকে তাকাইয়া আল্লাহ্ তা'আলা হাসিবেন 8 (১) যে ব্যক্তি রাত জাগিয়া ইবাদত করে, (২) যাহারা কাতারবন্দী হইয়া নামায পড়ে, (৩) যাহারা সারিবদ্ধ হইয়া জিহাদ করে। আবুল ওদাক জাবির ইবৃন নওফ (র) হইতে মুজালিদের সুত্রে ইমাম ইব্ন মাজাহও উহা বর্ণনা করেন। ইব্ন আবু হাতিম (র) ....... মুতারাবা রে) হইতে বর্ণনা করেন। তিনি বলেন ঃ আমার নিকট আবু যর (রা)-এর বর্ণিত একটি হাদীস পৌছিল। তাই আমি তাহার সহিত দেখা করিয়া আমি বলিলাম, হে আবূ যর! আমার নিকট আপনার বর্ণিত একটি হাদীস পৌছিয়াছে। সেই হইতে আমি আপনার সহিত দেখা করার জন্য উদত্ীব ছিলাম । তিনি সন্তোষ প্রকাশ করিয়া বলিলেন, কোথায় কোন্ হাদীস শুনিয়াছ তাহা শুনাও। আমি বলিলাম উহা এই £ “আল্লাহ্ তাআলা তিন ব্যক্তিকে দুশমন ভাবেন ও তিনি ব্যক্তিকে বন্ধু ভাবেন।” তিনি বলিলেন, হ্যা, আমি আমার প্রিয় বন্ধু মুহাম্মদ সো)-এর নামে মিথ্যা বলিতে পারি না। তিনি সত্য সত্যই এই কথা আমার নিকট বলিয়াছেন। আমি তখন প্রশ্ন করিলাম । যেই তিনজনকে আল্লাহ্ বন্ধু ভাবেন, সেই তিনজন কাহারা ? তিনি বলিলেন, একজন তো সেই ব্যক্তি যে আল্লাহ্কে খুশী করার জন্য তাহার রাস্তায় জিহাদে নামে ও শকত্রর মোকাবেলায় দৃঢ়পদে দীড়াইয়া লড়াই করে। ইহার সমর্থনে স্বয়ং আল্লাহ্র কালামে দেখিতে পার । এই বলিয়া তিনি তিলাওয়াত করিলেন ঃ অতঃপর তিনি পূর্ণ হাদীসটি বর্ণনা করেন। ইব্ন আবূ হাতিম (র) তাহার সংকলনে হাদীসটি এইভাবে এতটুকু বর্ণনা করিয়াছেন। তবে ইমাম তিরমিযী ও নাসায়ী সংকলনে শু“বা রে) ...... আবু যর (রো) হইতে পূর্ণ হাদীসটি বর্ণিত হইয়াছে । আমি অন্যত্র উহা পুরাপুরি উদ্ধৃত করিয়াছি। সব প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহ্র জন্য । কা'ব আল আহবার (রো) হইতে বর্ণিত আছে ঃ “আল্লাহ্ তা'আলা তাহার রাসূল (সা)-কে উদ্দেশ্যে বলেন, আমার উপর নির্ভরশীল প্রিয় বান্দা খারাপ চরিত্র, খারাপ ভাষণ ও বাজারে শোরগোল করা তাহার ভিতর নাই। সে অন্যায়ের প্রতিদানে অন্যায় করে না, বরং উপেক্ষা ও ক্ষমা প্রদর্শন করে । তাহার জনাস্থান মক্কা ও হিজরতগাহ হইল তাবাহ (মদীনা)। তাহার দেশ সিরিয়া । তাহার উম্মতগণ আল্লাহ্র অধিক প্রশংসাকারী । সর্বাবস্থায় সর্বত্র তাহারা আল্লাহ্র প্রশংসা করেন। সকালে তাহাদের প্রশংসার গুঞ্জন সর্বদা শুনা যায়। উহা যেন মৌমাছির গুঞ্জন । তাহারা নখ ও গৌফ কাটে । সাফ সাফ পোশাক পরিধান করে। রণাঙ্গনে তাহাদের যুদ্ধের সারি ঠিক তাহাদের নামাযের কাতারের মতই হয়। এখানে কাব (রো) এই আয়াতটি পড়েন 8 15331218১41 ৯2111 01
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।