Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 স্ুক্বী সাক ১৪ আয়াত, ২ রুকু, মাদানী ১/০১১৮402 শানে নুযূল ইমাম আহমদ (র) ....... আব্দুল্লাহ্‌ ইব্‌ন সালাম (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, “আমরা কয়েকজন সাহাবী পরস্পর আলাপ করিতেছিলামু যে, আমাদের কেহ গিয়া হুযূর (সা)-কে জিজ্ঞাসা করিবে, আল্লাহ্‌র নিকট সবচাইতে প্রিয় কাজ কোন্টি? আমাদের কেহ তখনও সেইজন্য দাড়ায় নাই। এমন সময় আমাদের নিকট হুযূর (সা)-এর এক বার্তাবহ আসিয়া দাড়াইল। তাহার মাধ্যমে তিনি এক এক করিয়া আমাদের সকলকে ডাকিয়া নিলেন । আমরা যখন সকলে উপস্থিত হইলাম তখন তিনি সূরা আস্‌ সাফ্ফ সম্পূর্ণটি আমাদিগকে পড়িয়া শুনাইলেন। ৃ ইব্‌ন আবী হাতিম (রে) ....... আব্দুল্লাহ্‌ ইব্‌ন সালাম (রা)-হইতে বর্ণিত। তিনি বলেন £ “আমরা কতিপয় সাহাবী একত্রে বসিয়া আলাপ করিতেছিলাম যে, আমাদের কেহ গিয়া রাসূল (সা)-এর নিকট জানিয়া আসিবে, আল্লাহ্র নিকট সর্বাধিক প্রিয় কাজ কোন্টি ? ইত্যবসরে রাসূল (সো) আমাদিগকে ডাকার জন্য লোক পাঠাইলেন এবং একজন একজন করিয়া সকলকেই ডাকাইয়া নিলেন। আমরা যখন সেখানে সমবেত হইলাম, তখনই এই সূরাটি নাযিল হইল । তখন তিনি পূর্ণ সুরাটি আমাদিগকে পড়িয়া শুনাইলেন। ” আবু সালামা (রা) বলেন, আবদুল্লাহ্‌ ইব্ন সালাম রো) আমাকে পূর্ণ সুরাটি পড়িয়া শুনাইয়াছেন। ইয়াহিয়া ইব্ন আবূ কাছীর বলেন, আবু সালমা (রা) আমাকে পূর্ণ সূরাটি পড়িয়া শুনাইয়াছেন। আওফী (র) বলেন, ইয়াহিয়া ইবন আবু কাছীর আমাকে পূর্ণ সূরাটি পড়িয়া শুনাইয়াছেন। আব্বাস ইবনুল ওয়ারিদ রে) বলেন, আমার পিতা বলিয়াছেন, সূরাটি আমাকে আওডফীই পূর্ণ পড়িয়া শুনান।

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।