00111091115 ৭৬ তাফসীরে ইব্্ন কাছীর আমরা বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমাদের সহিত মুসাফাহা (করমর্দন) করিবেন না? নবী (সা) উত্তরে বলিলেন, আমি কোন মহিলার সহিত মুসাফাহা করি না। একজন মহিলার জন্য আমার যে কথা, শত মহিলার জন্যও আমার একই কথা । হাদীসটির সনদ সহীহ্। সুফিয়ান ইব্ন উয়ায়না (র)-এর হাদীস হইতে ইমাম তিরমিযী, ইমাম নাসায়ী, ইমাম ইব্ন মাজাহ (র) বর্ণনা করিয়াছেন। ইমাম নাসায়ী ও ইমাম মালিক (র) (র)-এর হাদীস হইতে উমাইমার সুত্রে মুহাম্মদ ইব্ন মুনকাদির (র) হইতে বর্ণনা করিয়াছেন । ইমাম আহমদ (র) আরও এক অংশ বেশী উদ্ধৃত করিয়াছেন। 51০1 (45 ছে ৪০719 (আমাদের মধ্য হইতে কাহাও সহিত তিনি মুসাফাহা করেন নাই ।) | অনুরূপ ইব্ন জারীর রে) মুহাম্মদ ইবৃন মুনকাদির (র) হইতে মুসা ইব্ন উকবার সূত্রে বর্ণনা করিয়াছেন। ইবন আবু হাতিম (র) মুহাম্মদ ইব্ন মুনকাদির রে)-এর সুত্রে বর্ণিত আবূ জা“ফর রাজী (র)-এর হাদীস হইতে বর্ণনা করেন। মুহাম্মাদ ইব্ন মুনকাদির (র) বলেন £ আমাকে উমায়মা বিনতে রকীকা রো) যিনি খাদীজা রো)-এর বোন ও ফাতিমা (রা)-এর খালা, তিনি আমাকে সরাসরি বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) ....... সালমা বিনতে কায়েস (রা) যিনি রাসূলুল্লাহ্ সো)-এর খালা, উভয় কিবলাভিমুখ করিয়া রাসূলুল্লাহ্ সো)-এর সহিত নামায পড়িয়াছেন, এবং বনূ আদী ইব্ন নাজ্জাব গোত্রীয় এক মহিলা হইতে তিনি বর্ণনা করেন । সালমা বিনতে কায়েস (রা) বলেন ঃ$ আনসার মহিলাদের সহিত নবী (সা)-এর দরবারে বায়'আত হইবার জন্য আমিও উপস্থিত হইলাম । তিনি আমাদিগকে এই মর্মে বায়'আত নিলেন যে, “আল্লাহ্র সহিত কাহাকেও শরীক করিবে না, চুরি, ব্যভিচার, জীবিত সন্তান হত্যা, কাহাকেও প্রকাশ্যে অথবা অগোচরে মিথ্যা অপবাদ লাগাইবে না। সৎকর্মে নাফরমানী করিবে না। স্বামীদিগকে ধোকা দিবে না । অতঃপর তিনি আমাদের সকলকে বায়'আত করিলেন। বায়'আত শেষে প্রত্যাবর্তন কালে আমি এক মহিলাকে বলিলাম, তুমি নবী (সা)-কে জিজ্ঞাসা কর যে, স্বামীকে ধোকা দেওয়ার অর্থ কি? উক্ত মহিলা তাহাকে এই ব্যাপারে প্রশ্ন করিলে তিনি বলিলেন, ১১ «1 ৪ ৪ «15 ১05 স্বোমীর মাল আত্মসাৎ করিয়া তাহা দ্বারা অন্যের সাথে প্রীতির সম্পর্ক স্থাপন করা ।) এই প্রেক্ষিতে ইমাম আহমদ (রে) ....... ইব্ন মাযউন (রা) হইতে বর্ণনা করেন। ইব্ন মাউন (রা) বলেন £ আমি আমার মা রায়িআ বিনতে আবু সুফিয়ান খুজাইয়্যার সহিত বায়'আত গ্রহণকারিণী মহিলাদের মধ্যে ছিলাম । অতঃপর নবী (সো) পূর্বের ন্যায় শর্তাবলী উল্লেখ করিলেন। আর সকল মহিলাগণ সে শর্তাবলী ইকরার করিল। আমার আম্মার বলার কারণে আমিও সেইগুলি স্বীকার করিলাম ।
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।