Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 সুরা মুমৃতাহিনা ৬৭ হইয়া জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমার জননী ইসলাম গ্রহণ করিতে খুবই ইচ্ছক। আমি কি তাহার সহিত মাতৃত্‌ সম্পর্ক বহাল রাখিব ? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, হ্যা, তুমি তাহার সহিত মাতৃত সম্পর্ক বহাল রাখ । (বুখারী ও মুসলিম) ইমাম আহমদ (র) ....... আব্দুল্লাহ্‌ ইবৃন জুবায়ের (রা) হইতে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ্‌ ইবৃন জুবায়ের (রা) বলেন £ (উপরোক্ত হাদীসে যে মহিলাটির বিষয় আলোচনা হইয়াছে, তাহার নাম এই হাদীস অনুযায়ী জানা যায় যে, কাবীলা ছিল।) কাবীলা তাহার মেয়ে আসমা বিনতে আবু বকরের জন্য উপটৌকন স্বরূপ খরগোশ, চর্ম পরিশুদ্ধকরণ বস্তু বিশেষ এবং ঘি লইয়া মুশরিক অবস্থায় মক্কা হইতে মদীনায় আগমন করিল । হযরত আসমা (রা) তাহার উপটৌকন গ্রহণ ও ঘরে প্রবেশ করিতে অস্বীকৃতি জানাইলেন।। হযরত আয়িশা (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ্‌ তা'আলা ৮৪১15811১51 ০০ দহ 41011121018 ১৮৮5 31 ১8০৩০৯০৫৯৯৮১১১৯৯। ৮, 11২.৯-১ এই আয়াতটি অবতীর্ণ করেন। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) তাহার আম্মার উপটৌকন ও ঘরে প্রবেশ করাইতে আদেশ প্রদান করিলেন। অনুরূপ ইব্‌ন জারীর রে) বর্ণনা করিয়াছেন এবং ইব্‌ন আবূ হাতিম (র) মুসআব ইব্‌ন ছাবিতের সূত্রে বর্ণনা করিয়াছেন । ইব্‌ন জারীর ও ইমাম আহমদ রে) রিওয়ায়াত অনুযায়ী জানা যায় যে, মহিলাটির নাম কতীলা বিনতে আব্দুল উজ্জা ইব্‌ন সাদ, বনী মালেক ইবৃন হাসল গোত্রের । উপরোল্লিখিত ইবৃন আবূ হাতিমের বর্ণনায় রাসূলুল্লাহ (সা) ও কুরাইশদের মাঝে সন্ধি চুক্তির সময়কে সংযোজন করিয়াছেন। আবু বকর আহমদ ইব্‌ন আমর ইবৃন আব্দুল খালেক আল-বজার ....... আয়িশা ও আসমা (রা) হইতে বর্ণনা করেন যে, আসমা ও আয়িশা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) ও কুরাইশদের মাঝে সন্ধিচুক্তির সময় আমাদের জননী মদীনায় আমাদের নিকট আগমন করিলেন। অতঃপর আমরা রাসূলুল্লাহ্‌ সো)-কে জিজ্ঞাসা করিলাম যে, আমাদের জননী আমাদের নিকট আগমন করিয়াছে। আমরা কি তাহার সহিত মাতৃত্ সম্পর্ক বহাল রাখিব ? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ৪ হ্যা, ঠিক রাখ । অতঃপর বর্ণনাকারী বলেন £ যুহরী (র) আয়িশা (রা) হইতে উরওয়ার এই সুত্র ব্যতীত আর অন্য কোন সুত্রে বর্ণনা করিয়াছেন কি না আমাদের জানা নাই। আল্লামা ইব্ন কাছীর (র) বলেন ৪ আমার নিকট এই সূত্রে হাদীসটি ১৫» বা অগ্রহণযোগ্য । কেননা, আয়িশা (রা)-এর মাতার নাম উম্মে রুম্মান। আর তিনি হিজরতকারিণী ও একজন মুসলমান । আর আসমা (রা)-এর মাতার নাম ভিন্ন । যেমনটি উপরোক্ত হাদীসসমূহ দ্বারা বুঝা যায়। আল্লাহই সম্যক অবগত ।

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।