Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৫৬ তাফসীরে ইবুন কাছীর ইব্‌ন জারীর (র) অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইহা এঁতিহাসিকগণও বর্ণনা করিয়াছেন । এই প্রেক্ষিতে উরওয়া ইব্‌ন জুবায়ের (রা) ও অন্যান্য মুহাদ্দেসীনগণ হইতে মুহাম্মদ ইব্ন জা“ফর ইব্‌ন জুবায়ের ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্‌ন ইয়াসার (র) বর্ণনা করেন যে, তিনি বলেন £ যখন রাসূলুল্লাহ্‌ সো) মক্কা অভিযানের উদ্দেশ্যে জনসমাবেশ করিলেন, তখন হাতিব ইবৃন আবু বলতা“আ (রা) সংবাদ প্রদানের জন্য এই মর্মে একটি পত্র লিখিয়াছিলেন যে, তিনি মক্কা অভিযানের সংকল্প করিয়াছেন। তিনি পত্রটি মক্কার কাফিরদের নিকট একটি মহিলার মাধ্যমে প্রেরণ করিলেন। মুহাম্মদ ইবন জাফরের ধারণা, মহিলাটি মুযায়না বংশের এবং তিনি ব্যতীত সকলের ধারণা যে, মহিলাটির নাম “সারা”, বনী আব্দুল মুত্তালিবের দাসী । হাতিব (রা) পত্রটি কুরাইশদের নিকট পৌছাইবার জন্য উক্ত মহিলাকে নির্ধারিত করিয়াছিলেন । মহিলা পত্রটি তাহার মাথায় চুলের খোপার মধ্যে রাখিয়াছিল এবং খোপা হইতে বাহির করিয়া দিয়াছিল। এদিকে রাসূলুল্লাহ্‌ সো) আসমান হইতে হাতিব (রা)-এর কার্যকলাপ সম্পর্কে অবহিত হইলেন। এরপর রাসূলুল্লাহ্‌ (সা) আলী ও জুবায়ের ইবৃন আওয়ামকে এই বলিয়া প্রেরণ করিলেন যে, তোমরা কুরাইশদের প্রতি হাতিব (রা)-এর লিখিত পত্র একটি মহিলার নিকট পাইবে । হাতিব তাহাদিগকে আমাদের কার্যসূচী সম্পর্কে সাবধান করাইতে চায়। তাহারা মহিলাটিকে হালীফায়ে বনী আহমদের নিকট পাইলেন । তাহারা হালীফায় না। হযরত আলী (রো) বলেন ৪8 আমি শপথ করিয়া বলিতে পারি, রাসূলুল্লাহ্‌ (সো) কখনো ভূল বলিতে পারেন না এবং তিনি কাহাকেও মিথ্যা প্রতিপন্ন করিতে পারেন না, হয় তুমি পত্র বাহির করিয়া দাও, না হয় তোমাকে অনাবৃত করিয়া ফেলিব। মহিলাটি গুরুত্‌ বুঝিয়া তাহার চুলের খোঁপা হইতে পত্রটি বাহির করিয়া হযরত আলী (রা)-এর হাতে সোপর্দ করিয়া দিল। তিনি পত্রটি লইয়া হযরতের দরবারে হাযির হইলেন। রাসূলুল্লাহ্‌ (সা) হাতিবকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন £ হে হাতিব! তুমি কেন পত্র রাসূলের প্রতি ঈমান আনিয়াছি, আমার ঈমানের মধ্যে কোন প্রকারের সন্দেহ আসে নাই, আমার ঈমান অটল । তবে আমি এমন এক ব্যক্তি যাহার মক্কায় স্বগোত্রীয় কোন আত্মীয়-স্বজন নাই। ফলে আমার সন্তান-সন্ততি, ধন-সম্পদ হিফাজত করিবার কেহ নাই। হযরত উমর (রা) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমাকে অনুমতি দিন আমি তাহার গর্দান উড়াইয়া দিব। সে মুনাফিক হইয়া গিয়াছে। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, হে উমর! তোমার কি জানা নাই? আল্লাহ্‌ তা'আলা বদরের দিন বদরীদিগকে সাধারণ ক্ষমা করিয়া

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।