00111091115 সুরা মুমৃতাহিনা | ৫৫ উদ্ধার করবে। হযরত আলী (রা) নলেন £ আমরা মহিলাটিকে সেম্থানে পাইলাম যেস্থানের উল্লেখ রাসূলুল্লাহ্ (সা) করিয়াছিলেন । আমরা তাহাকে বলিলাম,পত্রটি বাহির করিয়া দাও! মহিলাটি বলিল, আমার নিকট পত্র নাই। এরপর আমরা তাহার সফর সামগ্রী নামাইয়া অনুসন্ধান করিবার পরেও পত্রটি পাইলাম না। আবু মারসাদ বলিলেন, তাহার নিকট পত্র নাই। হযরত আলী (রা) বলিলেন, রাসূলুল্লাহ্ (সা) কখনো ভূল বলিতে পারেন না এবং কাহাকে মিথ্যা প্রতিপন্নও করিতে পারেন না। আমরা তাহাকে আবার বলিলাম, হয় পত্রটি বাহির করিয়া দাও, না হয় তোমাকে অনাবৃত করিয়া ফেলিব। মহিলাটি বলিল, আপনারা কি মুসলমান নহেন, আপনারা কি আন্মাহ্কে ভয় করেন না। আমরা তাহাকে বলিলাম, হয় পত্র বাহির কর, না হয় তোমাকে বিবস্ত্র রি গস রসিক র্ি নর রি পত্র বাহির করিয়া | এরপর আমরা পত্র লইয়া হযরতের দরবারে উপস্থিত হইলাম এবং পত্রটি হাতিব (রা)-এর ছিল। এই দিকে উমর (রা) দীড়াইয়া আরয করিলেন £ ইয়া রাসূলাল্লাহ্! আমাকে অনুমতি দিন। আমি তাহার গর্দান উড়াইয়া দিব। সে আল্লাহ্ ও তাহার রাসূলের সহিত বিশ্বাসঘাতকতা করিয়াছে । হযরত (সা) বলিলেন, হাতিব কি বদর যোদ্ধাদের একজন নহে? সাহাবায়ে কিরাম বলিলেন, হ্যা, হযরত উমরও বলিলেন, হ্যা । তবে সে তো চুক্তি ভঙ্গকারী এবং আপনার শক্রদিগকে আপনার বিরুদ্ধে সাহায্য করিয়াছে । হযরত (সা) বলিলেন, আল্লাহ্ তা“আলা আহ্লে বদর সম্পর্কে অবগত আছেন, এবং তাহাদিগকে তিনি ক্ষমা ঘোষণা করিয়াছেন এই বলিয়া যে, তাহারা যাহা ইচ্ছা করিতে পারে, নিশ্চয় তোমরা যাহা কর আমি সম্যক জ্ঞাত আছি। হযরত উমর (রা) অশ্রু বিগলিত কণ্ঠে বলিলেন, আল্লাহ্ ও আল্লাহ্র রাসূল সম্যক অবগত । এরপর রাসূলুল্লাহ্ (সা) হাতিবকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি এই কাজ করিতে কেন উদ্বুদ্ধ হইয়াছ, হাতিব (রা) আরয করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি কুরাইশ গোত্রের অধিবাসী । আমার ধন-সম্পদ, পরিবার-পরিজন সেথায় রহিয়া গিয়াছে । আর আমার স্বজন বলিতে সেথায় কেহ নাই । অথচ আপনার সকল সাহাবীর গোত্রীয় লোক সেথায় রহিয়াছে । যাহারা তাহাদের পরিবার-পরিজন, ধন-সম্পদ হিফাজত করিয়া থাকে । আমি যদি এই কাজ করিয়া তাহাদের নিকট একটু আস্থা লাভ করিতে পারি, তাহলে আমার সকলে সেথায় নিরাপদে থাকিতে পারিবে। ইয়া রাসূলাল্লাহ! আমি একজন মু'মিন । আমি আল্লাহ্ ও তাহার রাসূলকে বিশ্বাস করি। হযরত (সা) বলিলেন ঃ হাতিব সত্য বলিয়াছে। তোমরা সদা-সর্বদা তাহার প্রতি সুধারণাই করিবে । হাবীব ইবৃন আবু ছাবিত (র) বলেন ঃ এরপর আল্লাহ্ তা'আলা এই ঘটনার প্েক্ষিতে_ ৪:১:-103-...555 4১৬০৪ ৬১০০ ১এ% 1১০1 ১2১11182175 এই আয়াতাংশ অবতীর্ণ করেন।
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।