00111091115 ৫৪ তাফসীরে ইব্ন কাছীর আমরা বলিলাম ঃ রাসূলুল্লাহ্ সো) তো ভুল করিতে পারেন না, হয় তুমি পত্র বাহির করিয়া দাও, না হয় আমরা তোমাকে বিবস্ত্র করিয়া ফেলিব। মহিলাটি গত্যন্তর না দেখিয়া পরিধেয় বন্ত্রে আবৃত অবস্থায় কোমর হইতে পত্রটি বাহির করিয়া দিল। পরিশেষে আমরা পত্রটি লইয়া হযরতের দরবারে উপস্থিত হইলাম । হযরত উমর (রা) বলিলেন ঃ ইয়া রাসূলাল্লাহ্! আমাকে অনুমতি দিন। সে তো আল্লাহ্, আল্লাহ্র রাসূল ও সকল মুসলমানের সহিত বিশ্বাসঘাতকতা করিয়াছে। আমি তাহার গর্দান উড়াইয়া দিব। | রাসূলুল্লাহ্ (সা) হাতিব (রা)-কে জিজ্ঞাসা করিলেন, তুমি এই কাজে কেন উদ্ুদ্ধা হইয়াছ? হাতিব (রা) আরয করিলেন । ইয়া রাসূলাল্লাহ্! পৃ রাসূলের প্রতি ঈমান আনয়নকারী মু'মিন। আমি এই আশা করিয়াছিলাম যে, যদি মক্কাবাসীর নিকট একটু আস্থা অর্জন করিতে পারি, তাহলে আমার গোত্র ও সম্পদ হইতে মুসিবত দৃরীভূত হইয়া যাইবে । হযরত (সা) বলিলেন, সে সত্য বলিয়াছে। তোমরা তাহার প্রতি সর্দা-সর্বদা সুধারণা রাখিবে। এই দিকে উমর (রা) আবার বলিলেন, আমাকে অনুমিত দিন। আমি তাহার গর্দান উড়াইয়া দিব। কেননা, সে আন্মাহ্ ও তাহার রাসূল এবং সকল মু'মিনের সহিত বিশ্বাসঘাতকতা করিয়াছে । হযরত (সা) বলিলেন ৪ সে কি বদর যোদ্ধাদের অন্তর্ভূক্ত নহে? তিনি আরো বলিলেন, আল্লাহ্ তা'আলা আহলে বদর সম্পর্কে অবহিত আছেন এবং তিনি ঘোষণা করিয়া দিয়াছেন, “তোমরা যাহা ইচ্ছা করিতে পার, তোমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করিয়া দেওয়া হইল । অথবা আমি তোমাদিগকে ক্ষমা করিয়া দিলাম ।' হযরত উমর রো) অশ্রবিগলিত কণ্ঠে আরয করিলেন, “আল্লাহ্ ও তাহার রাসূল আসল সত্য সম্পর্কে জানেন।' ইহা বুখারী শরীফের বদর যুদ্ধ পরিচ্ছেদের মাগাজী অধ্যায়ের বর্ণনা। হযরত আলী (রা) হইতে ইহা ভিন্ন সূত্রেও বর্ণিত হইয়াছে। ইব্ন হাতিম (রে) ..... আলী (রা) হইতে বর্ণনা করেন। আলী (রা) বলেন ঃ রাসূলুল্লাহ্ সো) মক্কা অভিযান সংকল্পের সময় সাহাবাদিগকে একত্রিত করিলেন। উহার মধ্যে হাতিব ইব্ন আবূ বলতা“আ (রা)-ও উপস্থিত ছিলেন। আর জনগণের মধ্যে প্রচারিত হইয়া গিয়াছিল যে, তিনি খায়বার অভিযানের ইচ্ছা পোষণ করেন । আলী (রা) বলেন, অতঃপর হাতিব (রা) মকায় পত্র পাঠাইলেন যে, তিনি মন্ধা অভিযানের প্রস্তুতি গ্রহণ করিয়াছেন। এইদিকে আল্লাহ্ তাআলা রাসূলুল্লাহ্ (সা)-কে ওহীর মাধ্যমে ঘটনাটি জানাইয়া দিলেন। আলী (রা) বলেন, এমতাবস্থায় রাসূলুল্লাহ্ (সা) আমাকে ও আবু মারসাদকে উটে আরোহণ অবস্থায় পাঠাইলেন এবং তিনি ইহাও বলিয়া দিলেন যে, তোমরা রওজায়ে খাকে একটি মহিলার সাক্ষাৎ পাইবে । তাহার নিকট একটি পত্র আছে, পত্রটি
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।