Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 সূরা মুম্তাহিনা ৫৩ পরিশেষে মহিলাটি তাহার চুলের খোপা হইতে পত্রটি বাহির করিয়া দিল। আমরা পত্রটি লইয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট উপস্থিত হইলাম । পত্রটির সারাংশ ছিল হাতিব (রা) মক্কার কাফিরদিগকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর অভিযান সম্পর্কে অবহিত করিতে চায়। এরপর রাসূলুল্লাহ্‌ (সা) হাতিব (রা)-কে বলিলেন, হে হাতিব! এই কাজ করিতে তুমি কেন উদ্দদ্ধ হইয়াছ? হাতিব (রা) আরয করিলেন, আমি গোত্রীয়ভাবে কুরাইশী নই বরং গোপনীয়ভাবে বসবাসকারীদের একজন । প্রত্যেক মুহাজিরের আপন লোক মক্কায় রহিয়াছে । তাহারা তাহাদের আত্মীয়-স্বজনকে হিফাজত করে । আমি ঈমানকে গোপন রাখিয়া, ঈমান হইতে দূরে সরিয়া বা পাপাচারীকে পছন্দ করিয়া এই কাজ করি নাই। বরং কাফিরদের নিকট এই সংবাদ পৌছাইয়া একটু আস্থা লাভ করিতে পারিলে, তাহাদের জুলুম-নির্যাতন হইতে আমার গোত্রীয় লোকেরা হিফাজতে থাকিবে । রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ৪ হাতিব সত্য বলিয়াছে। এই দিকে হযরত উমর (রা) অগ্নিশর্মা হইয়া বলিলেন, “আমাকে অনুমতি দিন, আমি এই মুনাফিকের গর্দান উড়াইয়া দিব ।' হযরত (সা) বলিলেন, হে উমর! তোমার কি জানা নাই যে, আল্লাহ্‌ তা'আলা বদর যোদ্ধাদিগকে সাধারণ ক্ষমা ঘোষণা করিয়াছেন । আর হাতিব তো বদর যোদ্ধাদের অন্যতম । মুহাদ্দেসীনগণের বিরাট একটি দল অনুরূপ বর্ণনা করিয়াছেন । তবে ইব্‌ন মাজাহ্‌ শরীফে সুফিয়ান ইব্‌ন উয়ায়নার ভিন্ন সূত্রে উহার বর্ণনা রহিয়াছে । ইমাম বুখারী (র) তাহার সংকলনে “মাগাজী” অধ্যায়ে আরও বৃদ্ধি সহকারে উহা উদ্ধৃত করিয়াছেন । উক্ত ঘটনার প্রেক্ষিতে আল্লাহ্‌ তা'আলা অবতীর্ণ করিয়াছেন £ 21 2৫855 8851৯ 55 ডিন চা ক ইমাম বুখারী (র) তফসীর অধ্যায়ে বলেন £ উক্ত ঘটনার প্রেক্ষিতে এই সুরা অবতীর্ণ হইয়াছে । তবে এই উদ্ধৃতিটি আমরের সূত্রে না উমরের সুত্রে সেই ব্যাপারে তিনি নিশ্চিত নহেন। তিনি বলেন ৫ আলী ইব্‌ন মদীনী (র)-কে জিজ্ঞাসা করা হইয়াছিল যে, এই ঘটনার প্রেক্ষিতে কি এই সুরা অবতীর্ণ হইয়াছে? আলী ইব্‌ন মদীনী বলেন ঃ আমি ইহা উমর (রা) হইতে এমনভাবে মুখস্ত করিয়াছি যে, একটি অক্ষর পর্যন্ত ভুলিয়া যাই নাই । তবে আমি আর কাহাকেও ইহা মুখস্ত করিতে দেখি নাই। ইমাম বুখারী ও মুসলিম (র) .... হযরত আলী (রা) হইতে বর্ণনা করিয়াছেন । হযরত আলী (রা) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ সো) আমাকে, আবূ মারসাদ ও জুবায়ের ইব্‌ন আওয়াম (রা)-কে অশ্বীরোহী অবস্থায় প্রেরণ করিলেন এবং তিনি বলিয়া দিলেন যে, উক্ত মহিলার পশ্চাদ্ধাবন করিবে, তাহাকে তোমরা রওজায়ে খাকে পাইবে, মহিলাটির নিকট হাতিব ইব্ন আবু বলতা আর লিখিত মক্কার কাফিরগণের প্রতি একটি পত্র রহিয়াছে। পত্রটি উক্ত মহিলা হইতে উদ্ধার করিবে । আমরা মহিলাটিকে সেম্থানে পাইলাম, যেস্থানের কথা রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছিলেন। আমরা তাহাকে বলিলাম $ পত্রটি কোথায়? মহিলাটি বলিল £ আমার নিকট কোন পত্র নাই। এরপর আমরা তাহার উষ্ট্রকে বসাইয়া অনুসন্ধান করিয়াও পত্র পাইলাম না।

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।