Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 ৫২ তাফসীরে ইবৃন কাছীর হইয়া থাক, তবে কেন তোমরা উহাদের সহিত গোপনে বন্ধুত্ব করিতেছ? তোমরা যাহা গোপন কর এবং তোমরা যাহা প্রকাশ কর, তাহা আমি সম্যক অবগত । তোমাদের মধ্যে যে কেহ ইহা করে সে তো বিচ্যুত হয় সরল পথ হইতে । ২. তোমাদিগকে কাবু করিতে পারিলে উহারা হইবে তোমাদের শত্রু এবং হস্ত ও রসনা দ্বারা তোমাদের অনিষ্ট সাধন করিবে এবং চাহিবে যে, তোমরাও কুফরী কর। ৩. তোমাদের আত্মীয়-স্বজন ও সন্তান-সন্ততি কিয়ামতের দিন কোন কাজে ' আসিবে না। আল্লাহ তোমাদের মধ্যে ফয়সালা করিয়া দিবেন; তোমরা যাহা কর তিনি তাহা দেখেন । তাফসীর ঃ এই সুরার শুরুভাগ হাতিব ইবৃন আবু বলতাআ (রা)-এর ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হইয়াছে । ঘটনার বিবরণ নিম্নরূপ ৫ ূ হাতিব (রা) হিজরতকারীদের একজন এবং বদর যোদ্ধাদেরও অন্যতম । তিনি গোত্রীয়ভাবে কুরাইশী ছিলেন না বর? হযরত উসমান (রা)-এর হলীফ বা অঙ্গীকারাবদ্ধ ছিলেন। মন্কায় তাহার ধন-সম্পদ ও সন্তান-সন্ততি রহিয়া গিয়াছিল। যখন মক্কার কাফিরগণ হুদায়বিয়ার সন্ধিচুক্তি ভঙ্গ করিয়াছিল, তখন রাসূলুল্লাহ্‌ (সা) মক্কা বিজয়ের সংকল্প নিয়াছিলেন। এরপর মক্কার কাফিরদের বিরুদ্ধে মুসলমানদিগকে যুদ্ধের প্রস্তুতির জন্য আদেশ করিলেন এবং তিনি দু'আ করিয়াছিলেন, “হে আল্লাহ্‌! আমাদের এই খবরকে তুমি তাহাদের নিকট গোপন রাখিও।” হাতিৰ (রা) এই আকাজ্ষা করিয়া পত্র লিখিয়া কুরাইশ গোত্রের এক মহিলাকে মক্কায় প্রেরণ করিলেন যেন তিনি তাহাদিগকে জানাইয়া দিতে পারেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদের বিরুদ্ধে জিহাদের সংকল্প করিয়াছেন। ফলে তিনি তাহাদের নিকট আস্থা অর্জন করিবেন। এইদিকে আল্লাহ্‌ তাআলা রাসূলুল্াহ (সা)-কে ওহীর মাধ্যমে ব্যাপারটি জানাইয়া দিলেন। সুতরাং তিনি উক্ত মহিলার পশ্চাদ্ধাবন করিবার জন্য লোক প্রেরণ করিলেন এবং মহিলার নিকট হইতে পত্রটি উদ্ধার করিলেন। এই ঘটনা সঠিক হওয়ার ব্যাপারে বুখারী ও মুসলিম শরীফে বর্ণনা রহিয়াছে। আহমদ ইবৃন হাম্বল রে) .... হযরত আলী (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে জুবায়ের ইবৃন আওয়াম ও মিকদাদ (রা)-কে প্রেরণ করিলেন এবং তিনি বলিলেন যে, তোমরা মহলাটির পশ্চাদ্ধাবন কর, মহিলাটিকে তোমরা “রওজায়ে খাক” নামক স্থানে উটের পিঠে বসা অবস্থায় পাইবে । তাহার নিকট একটি পত্র আছে, পত্রটি উদ্ধার করিবে । হযরত আলী (রা) বলেন ঃ আমরা উ্ট্র চালাইয়া দ্রুতগতিতে মহিলাটির পশ্চাদ্ধাবন করিলাম । রওজায়ে খাকে তাহাকে পাইলাম এবং বলিলাম, পত্রটি বাহির করিয়া দাও । মহিলাটি বলিল- আমার নিকট পত্র নাই । আমরা বলিলাম, হয় পত্র বাহির করিয়া দাও, না হয় তোমাকে আমরা বিবস্ত্র করিয়া ফেলিব।

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।