Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 ৪৬৬ : তাফসীরে ইবন কাছীর খোলা ময়দানে সমবেত করেন। অতঃপর আমাকে একটি শুলিতে চড়াইয়া আমার তুণীর হইতে একটি তীর লইয়া “এই যুবকের প্রতিপালক আন্রাহ্‌র নামে” বলিয়া আমার গায়ে নিক্ষেপ করুন। এইভাবেই কেবল আমাকে হত্যা করিতে সক্ষম হইবেন। যুবকের পরামর্শে বাদশাহ এইভাবেই তাহাকে হত্যা করিবার আয়োজন করে এবং এই যুবকের প্রতিপালক আল্লাহ্‌র নামে” বলিয়া তীর নিক্ষেপ করিলে যুবক মরিয়া যায়। অবস্থা দেখিয়া উপস্থিত লোকেরা বলিয়া উঠিল, আমরা এই যুবকের প্রতিপালকের উপর ঈমান আনিলাম। অবস্থা বেগতিক দেখিয়া বাদশাহ ক্ষোভে ফাটিয়া পড়ে এবং অসংখ্য অগ্নিকুণ্ তৈয়ার করিয়া সকলকে উহাতে নিক্ষেপ করিয়া পোড়াইয়া মারে । একদুগ্ধ পোষ্য শিশু সহ তাহার মাকে নিক্ষেপ করিবার সময় সে একটু ইতস্তত বোধ করিলে অবোধ শিশুটি বলিয়া উঠিল, মা ধৈর্য ধর, কারণ তুমি সৎপথে রহিয়াছ। ইমাম মুসলিম এবং ইমাম নাসায়ীও এই হাদীসটি বর্ণনা করিয়াছেন! মুহাম্মদ ইবন ইসহাক রে) তাহার রচিত সীরাত গ্রন্থে এই ঘটনাটি অন্য রূপ বর্ণনা করিয়াছেন। উল্লেখ করিয়াছেন যে, নাজরানবাসী মূর্তি পূজারী ছিল। সর্বপ্রথম আব্দুল্লাহ্‌ ইব্‌ন তামির খুষ্ট ধর্ম গ্রহণ করেন। তাকে তখনকার রাজা হত্যা করে। ইহার পর সমস্ত নাজরানবাসী খৃষ্টান হইয়া যায়। অতঃপর যুনওয়াস তাহাদেরকে ইয়াহুদী ধর্ম গ্রহণ রতে বাধ্য করে। সেই রাজা একদিনেই প্রায় কুড়ি হাজার খৃষ্টান লোক হত্যা করে। মাত্র একজন লোক রক্ষা পাইয়াছিল, সে শামদেশের রাজাকে অবহিত করিল আর সে হাবশার রাজা নাজ্জাশীকে এর প্রতিকার নিতে বলিল। পরিশেষে যুনওয়াস পলায়ন করিয়া সমুদ্রে পতিত হইয়া ডুবিযা মরিল। ইবন ইসহাক (র) ইহাও উন্লেখ করেন যে, উমর (রা)-এর খিলাফতকালে নাজরানের এক ব্যক্তি অনাবাদ একটি স্থানে গর্ত খনন করিতেছিল তখন সেখানে আব্দুল্লাহ্‌ ইবৃন তামিরকে মাটিতে বসা অবস্থায় দাফনকৃত পাইল । তাহার হাত মাথার এক স্থানে আটকানো ছিল। হাতটি সরাইয়া নিলে রক্ত প্রবাহিত হয়। উমর (রা)-কে এই ঘটনা জানানো হইলে এইভাবে তাহাকে রাখিয়া মাটি চাপা দিয়া রাখিতে নির্দেশ দিলেন। এইখানে সারসংক্ষেপ উল্লেখ করা হইল । বিস্তারিত কিতাবে দ্রষ্টব্য । ইব্‌ন জারীর (র) ..... ইবরাহীম ইব্‌ন মুহাম্মদ (র) হইতে বর্ণনা করেন যে, ইবরাহীম (র) বলেন, আমি শুনিতে পাইয়াছি যে, হযরত আবূ মুসা আশআরী (রা) ইস্পাহান দখল করিবার পর শহরের একটি দেয়াল পড়িয়া থাকিতে দেখিয়া উহা মেরামত করিয়া দিলেন। কিন্তু সংগে সংগে উহা ভাঙ্গিয়া পড়িয়া যায়। তিনি পুনরায় মেরামত করিয়া দিলে আবারও উহা পড়িয়া যায় । অতঃপর তিনি জানিতে পারিলেন যে, এই দেয়ালের নীচে একজন সৎকর্মপরায়ণ লোকের লাশ রহিয়াছে । জায়গাটি খনন করিয়া দেখিতে পাইলেন যে, একজন লোক দাড়াইয়া রহিয়াছে তাহার সংগে একটি তরবারী । তরবারীর গায়ে লিখা আছে আমি হারিছ ইব্‌ন মাযায। কুণ্তের অধিপতিদের নির্যাতনে আমার এই দশা হইয়াছে। অতঃপর উহাকে বাহির করিয়া আবূ মুসা রো) দেয়ালটি ঠিক করিয়া দেন। এই ঘটনা দ্বারা বুঝা গেল যে, কুণ্ডের অধিপতির ঘটনাটি হযরত ইসমাঈল (আ)-এর প্রায় পাচশত বছর পরের ঘটনা । অন্য বর্ণনায় বুঝা যায় যে, ইহা হযরত মূসা (আ) ও মুহাম্মদ (সা)-এর মধ্যকার ঘটনা । তবে হইতে পারে যে,

— পৃষ্ঠা ৪৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।