00111091115 সুরা বুরুজ ৪৬৫ তোমাকে ভালো করিয়া দিবেন। অতঃপর যুবকের দু'আয় লোকটির চক্ষু ভালো হইয়া গেল। বাদশাহর দরবারে ফিরিয়া আসিয়া লোকটি যথারীতি উপবেশন করিল । দেখিয়া বাদশাহ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কি ব্যাপার, তুমি এই চোখ পাইলে কোথায়? উত্তরে সে বলিল, আমার প্রতিপালক । বাদশাহ বলিল, আমি? লোকটি বলিল, না, আপনি নহেন, যিনি আপনার ও আমার প্রতিপালক । বাদশাহ বলিল, কী আমি ছাড়া আবার তোমার প্রতিপালক কে? লোকটি বলিল, তোমার ও আমার প্রতিপালক হইলেন আল্লাহ্ । শুনিয়া বাদশাহ লোকটিকে অমানুষিক শাস্তি প্রদান করে এবং চাপে পড়িয়া সে যুবকের সন্ধান বলিয়া দেয়। সন্ধান পাইয়া বাদশাহ খুবকটিকে ডাকিয়া পাঠায়। সে আসিলে বাদশাহ তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি নাকি যাদু মন্ত্র ধারা অন্ধ ও কুষ্ঠ রোগী ইত্যাদি ভালো কর। যুবক বলিল, আমি তো কাহাকেও ভালো করিতে পারি না, ভালো করেন আল্লাহ্ তা'আলা । বাদশাহ বলিল, আমি? যুবক বলিল, আপনি নহেন। বাদশাহ বলিল, আমি ছাড়া কি তোমার অন্য কোন প্রতিপালক আছে? যুবক বলিল, হ্যা আছে। আমার ও আপনার প্রতিপালক হইলেন আল্লাহ্। শুনিয়া বাদশাহ তাহার উপর অমানুষিক নির্যাতন চালায় । অবশেষে চাপে পড়িয়া বাধ্য হইয়া যুবক পাদ্রীর কথা বলিয়া দেয়। পাদ্রীকে দরবারে উপস্থিত করিয়া বাদশাহ তাহাকে নিজের দীন ত্যাগ করিবার নির্দেশ দেয়। কিন্তু রাষী না হওয়ায় করাত দ্বারা ফাড়িয়া তাহার মাথাকে দ্বি-খণ্তিত করিয়া ফেলে । এইভাবে ঈমান ত্যাগ না করায় অন্ধ লোকটিকেও মারিয়া ফেলে । অতঃপর যুবককে বলিল, ভালো আছো তো এখনও ঈমান ত্যাগ কর নতুবা তোমার পরিণতি শুভ হইবে না। কিন্তু ঈমান ত্যাগ করিতে অস্বীকার করায় একদল লোক সহ তাহাকে একটি পাহাড়ে পাঠাইয়া দেয়। এই লোকদিগকে বলিয়া দেয় যে, যদি সে ঈমান ত্যাগ করিতে সম্মত না হয়; তাহা হইলে তাহাকে পাহাড়ের চূড়া হইতে ধাক্কা দিয়া নীচে ফেলিয়া মারিয়া ফেলিও। পাহাড়ের চূড়ায় উঠিয়া যুবকটি বলিল, আল্নাহ্! ইহাদিগের ব্যাপারে তুমি ফয়সালা কর। সংগে সংগে পাহাড় প্রকম্পিত হইয়া সকলকে লইয়া ধসিয়া পড়ে এবং সকলেই মারা যায়। কিন্তু যুবকটি প্রাণে বাচিয়া যায়। মৃত্যুর হাত রক্ষা হইতে পাইয়া সে বাদশাহর দরবারে আসিয়া উপস্থিত হয়। দেখিয়া বাদশাহ জিজ্ঞাসা করিল যে, তোমার সংগীরা কোথায়? সে বলিল, আল্লাহ্ উহাদিগকে ধ্বংস করিষা দিয়াছেন। অতঃপর ডুবাইয়া মারিবার জন্য বাদশাহ তাহাকে নদীতে পাঠাইয়া দেয়। কিন্তু এইখানেও বাদশাহ্র লোকেরা সব ডুবিযা মরে আর সে প্রাণ লইয়া বাঁচিয়া আসে । এইবার তাহাকে আগুনে পোড়াইয়া মারিবার চেষ্টা করিলে সকলেই পুড়িয়া মরে কিন্তু সে বাচিয়া যায়। অবশেষে যুবক বলিল, বাদশাহ নামদার! আমাকে মারিবার সাধ্য আপনার নাই। এতে একটি পরামর্শ মত কাজ করিলে হয়ত আপনি সফল হইতে পারেন। বাদশাহ বলিল, কী তোমার পরামর্শ? যুবক বলিল, আপনার প্রজা সাধারণকে আপনি একটি . ইবনে কাছীর ১১তম খণ্ড_-৫৯
— পৃষ্ঠা ৪৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।