001119115 ৪৬৪ তাফসীরে ইব্ন কাছীর লাভ করিয়া তাহারা আগুনের কুণ্ড তৈয়ার করিয়া মু'মিনদিগকে উহাতে পোড়াইয়া মারে । (৩) উহারা ছিল হাবশার অধিবাসী । আওফী (র) .... ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, বনী ইসরাঈলের একদল লোক । ইহারা মাটিতে কয়েকটি গর্ত খুঁড়িয়া উহাতে আগুন প্রজ্ববলিত করিয়া কতিপয় ঈমানদার নারী ও পুরুষকে উহাতে নিক্ষেপ করে। যাহ্হাক, ইব্ন মুযাহিমও এইরূপ বলিয়াছেন । তীহারা ছিলেন দানিয়াল (আ) ও তাহার সঙ্গীগণ। ইমাম আহমদ (র)...... সুহাইব রে) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন, পূর্বযুগে এক বাদশাহ ছিল। তাহার একজন যাদুকর ছিল। বৃদ্ধ হইয়া গেলে যাদুকর বাদশাহকে বলিল, আমি বৃদ্ধ হইয়া গিয়াছি। হয়ত আর বেশী দিন বাচিব না। আপনি আমাকে একটি যুবক ছেলে দিন তাহাতে আমি যাদু শিক্ষা দিয়া যাইব । যাদুকরের পরামর্শে বাদশাহ তাহাকে একটি যুবক দিলেন । যাদুকর তাহাকে যাদু শিখাইতে আরন্ত করিল । এইভাবে কিছুদিন কাটিয়া যায়। বাদশাহর নিকট হইতে যাদুকরের কাছে যাওয়ার পথে এক পাদ্রী বাস করিত। একদিন যুবক যাদুকরের কাছে যাওয়ার সময় পান্রীর কাছে যায় এবং তাহার কথাবার্তা শুনিয়া সে মুগ্ধ হইয়া পড়ে। কিন্তু পাদ্রীর কাছে যাওয়ার কারণে যাদুকরের কাছে যাওয়া দেরী হওয়ার ফলে একদিকে যাদুকর তাহাকে শাস্তি দেয়, অপরদিকে বাড়ির অভিভাবকরাও শাস্তি দেয়। উভয় দিকের মার খাইয়া যুবক পাদ্রীর কাছে আসিয়া অভিযোগ করে । শুনিয়া পাদী তাহাকে এই বুদ্ধি দিল যে, যাদুকর তোমার প্রহার করিতে চাহিলে বলিও বাড়ি থেকে আসিতে দেরী হইয়াছে আর বাড়িতে গিয়া বলিও যাদুকরের নিকট হইতে আসিতে বিলম্ব হইয়া গিয়াছে । এইভাবে আরো কিছুদিন কাটিয়া যায়। একদিন যুবক দেখিতে পাইল যে, লোক চলাচলের রাস্তার উপর বিরাট হিংস্র প্রাণী পথ আগলাইয়া দাড়াইয়া আছে । উহার ভয়ে মানুষ এক পাও সামনে অগ্রসর হইতে পারিতেছে না। দেখিয়া যুবকটি মনে মনে বলিল, আজ আমি পরীক্ষা করিয়া দেখিব যে, পাদ্রীর দীন আল্লাহ্র নিকট পছন্দনীয় নাকি যাদুকরের । এই ভাবিয়া সে একখণ্ড পাথর হাতে লইয়া এই বলিয়া উহা প্রাণীটির গায়ে নিক্ষেপ করিল যে, হে আল্লাহ্! পাদ্রীর আদর্শ তোমার নিকট যদি যাদুকরের আদর্শ হইতে প্রিয় হয় তাহা হইলে, তুমি এই প্রাণীটি মারিয়া লোকদিগকে রাস্তা অতিক্রম করিতে দাও । সংগে সংগে প্রাণীটি মরিয়া মাটিতে লুটাইয়া পড়িল। অতঃপর পাদ্রীর নিকট সে এই ঘটনাটি ব্যক্ত করে। শুনিয়া পাদ্রী বলিল, বৎস! তুমি আমার চাইতেও শ্রেষ্ঠ । তবে ভবিষ্যতে তোমাকে বিপদের সম্মুখীন হইতে হইবে । তখন কিন্তু কাহারো কাছে আমার কথা বলিবে না। অতঃপর যুবক অসাধারণভাবে অন্ধ, কুষ্ঠ ইত্যাদি দুরারোগ্য ব্যাধি ভালো করিতে লাগিল। বাদশাহর ছিল এক অন্ধ সহচর । এই সংবাদ শুনিতে পাইয়া সে বিপুল উপটৌকন সহ যুবকের কাছে আসিয়া বলিল, আমার পক্ষ হইতে তুমি এই হাদিয়াটুকু গ্রহণ কর এবং আমার চোখ ভালো করিয়া দাও । যুবক বলিলেন, আমিতো কোন রোগ ভালো করিতে পারি না। ভালো করিবার মালিক আল্লাহ্। তুমি যদি তাহাতে বিশ্বাস স্থাপন কর তাহা হইলে আমি তোমার জন্য তাহার নিকট দু'আ করিব আর তিনি
— পৃষ্ঠা ৪৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।