00111091115 সূরা ইন্ফিতার ৪৩৫ ১১০4৪ (০০৪১ ০৮৮]৪ অর্থাৎ এই ঘটনাগুলি ঘটিবার পর মানুষ তাহার পূর্বাপর যাবতীয় আমল সম্পর্কে অবহিত হইবে। অতঃপর আল্লাহ্ তাআলা ধমকের সুরে বলিতেছেন ঃ ভি রিকি ও অর্থাৎ ওহে মানুষ!'কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে বিভ্রান্ত করিল যে, তুমি তাহার অবাধ্যতা করিতে সাহস পাইলে? এক হাদীসে আছে যে, আল্লাহ্ তা“আলা কিয়ামতের দিন- বলিবেন, “হে আদম সন্তান! আমার সম্পর্কে কিসে তোমাকে বিভ্রান্ত করিল? হে আদম সন্তান! রাসূলগণকে তুমি কী জবাব দিয়াছিলে?” আবূ হাতিম (র).... সুফিয়ান (রো) হইতে বর্ণনা করেন যে, সুফিয়ান (রা) বলেন, হযরত উমর (রা) একদিন এক ব্যক্তিকে আলোচ্য আয়াতটি পাঠ করিতে শুনিয়া বলিলেন, অজ্ঞতাই মানুষকে আল্লাহ্ সম্পর্কে বিভ্রান্ত করিয়াছে । ইব্ন আবু হাতিম (র)........... আবূ খালিদ ইয়াহয়া (র) হইতে বৃর্ণনা করেন যে, আবূ খালিদ রে) বলেন, ইব্ন উমর (রা) একদিন &4। '১..১১। 1+% এই আয়াতটি পাঠ করিয়া বলিলেন, আল্লাহ্র শপথ! অজ্ঞতাই মানুষকে বিভ্রান্ত করিয়াছে । ইব্ন আব্বাস (রা), রবী ইব্ন খুছায়াম এবং হাসান বসরী রে)-ও হইতে এইরূপ বর্ণনা পাওয়া যায়। কাতাদা (র) বলেন, শয়তানই মানুষকে আন্নাহ্ সম্পর্কে বিভ্রান্ত করিয়াছে । বাগাবী (র) বর্ণনা করেন যে, কালবী ও মুকাতিল (র)-এর মতে এই আয়াতটি আসওয়াদ ইব্ন শুরায়ক সম্পর্কে অবতীর্ণ হয়। এই নরাধম একদা রাসূলুল্লাহ্ (সা)-কে প্রহার করিয়াছিল । কিন্তু তৎক্ষণাৎ কোন শাস্তি না আসায় তাহার মধ্যে আরো বেশী ধৃষ্টতা জন্ম নেয়। তখন আল্লাহ্ তা'আলা এই আয়াতটি নাযিল করেন। 1258 ডিজি এজ ৩41 অর্থাৎ তোমাকে তোমার সেই মহান প্রতিপালক সম্পর্কে কিসে বিভ্রান্ত করিয়াছে, যিনি তোমাকে সৃষ্টি করিয়া সুঠাম সুসমঞ্জস ও সুদর্শন বানাইয়াছেন। | ইমাম আহমদ (র).......... বিশর ইব্ন জাহ্হাশ কুরায়শী (রা) হইতে বর্ণনা করেন যে, বিশর রো) বলেন, রাসূলুল্লাহ্ (সা) একদিন হাতে থুথু লইয়া উহার উপর আঙ্গুল রাখিয়া বলিলেন ৪ “আল্লাহ্ তা'আলা বলেন, হে আদম সন্তান! তুমি আমাকে কি করিয়া অক্ষম করিবে? আমি তো তোমাকে এই ধরনের একটি বস্তু দ্বারা সৃষ্টি করিয়াছি। অতঃপর তোমাকে সুঠাম ও সুসমঞ্জস করিয়াছি। বড় করিয়াছি । তাহার পর তুমি দুইটি কাপড় পরিধান করিয়া চলাফিরা করিয়াছ এবং সম্পদ উপার্জন করিয়া উহা সঞ্চয় করিয়াছ_- আমার পথে ব্যয় কর নাই। এইভাবে মৃত্যুর সময় ঘনাইয়া আসিলে তখন
— পৃষ্ঠা ৪৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।