(০0116 সূরা তাকবীর ৪২৯ ৩০:৮০) 25 01 (9 ্ ৫৯, রিরিিন5৩৪() ৃ ১৫৪৪৫ তাধ,৫9 ৫20) ১৫. আমি শপথ করি পশ্চাদপসরণকারী নক্ষত্রের, ১৬. যাহা প্রত্যাগমন করে ও অদৃশ্য হয়, ১৭. শপথ নিশার যখন উহার অবসান হয়, ১৮. আর উষার যখন উহার আবির্ভাব হয়, ১৯. নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তীবহের আনীত বাণী, ২০. যে সামর্থ্যশালী আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন, ২১. যাহাকে সেথায় মান্য করা হয় এবং সে বিশ্বাসভাজন । : ২২. এবং তোমাদিগের সাথী উন্মাদ নহে, ২৩. সে তো তাহাকে স্পষ্ট দিগন্তে দেখিয়াছে, ২৪. সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপণ নহে। ২৫. এবং ইহা অভিশপ্ত শয়তানের বাক্য নহে । ২৬. সুতরাং তোমরা কোথায় চলিয়াছ? ২৭. ইহাতো শুধু বিশ্ব জগতের জন্য উপদেশ, ২৮. তোমাদিগের মধ্যে যে সরল পথে চলিতে চাহে, তাহার জন্য । ২৯. তোমরা ইচ্ছা করিবে না, যদি জগতসমূহের প্রতিপালক আল্লাহ্ ইচ্ছা না করেন। তাফসীর ৪ মুসলিম ও নাসায়ী ........ আমর ইব্ন হুরায়ছ রো) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ্ (সা)-এর পিছনে ফজরের নামায পড়ি। সেই নামাযে তিনি 2417... 1: এই আয়াতগুলি পাঠ করেন। | ইব্ন আবু হাতিম ও ইব্ন জারীর রে)........ আলী (রা) হইতে বর্ণিত, তিনি বলেন ৪০4১1 অর্থ নক্ষত্র, যাহা রাত্রিকালে আত্মপ্রকাশ করে এবং দিনের বেলায় বিলুপ্ত হইয়া যায়। | ইব্ন জারীর (র)............. খালিদ ইবন আরআরা (র) হইতে বর্ণনা করেন যে, খালিদ (র) বলেন, আমি শুনিয়াছি যে, হযরত আলী (রা)-কে ১০১৯11১০৯19 অর্থ জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন, ...%১ দ্বারা উদ্দেশ্য হইল নক্ষত্র, যাহা রাতে আত্মপ্রকাশ করে আর দিবসে লুকাইয়া থাকে । ইউনুস রে)........ আলী (রা) হইতে বর্ণনা করেন যে, আলী (রা) বলেন ৫ ০০৯11 অর্থ ₹৮৯%11 বা নক্ষত্র । ইব্ন আব্বাস (রা), মুজাহিদ, হাসান, উবাদা ও সুদ্দী (র) প্রমুখ হইতেও এইরূপ বর্ণনা পাওয়া যায়।
— পৃষ্ঠা ৪২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।