Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 ৪২৬ | তাফসীরে ইব্‌ন কাছীর আলী ইব্‌ন আবু তালহা () ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন £ 5,144 8৮৮11 1%15 অর্থ যখন জীবন্ত সমাধিস্থ কন্যা নিজের হত্যার বিচার প্রার্থনা করিবে। সুদ্দী এবং কাতাদা (র) হইতে এইরপ ব্যাখ্যা পাওয়া যায়। এই 2০5 তথা জীবন্ত সমাধিস্থ কন্যা সম্পর্কে বহু হাদীস বর্ণিত আছে। যেমন $ ইমাম আহমদ রে) ...... জুযামা বিনতে ওহাব (রা) হইতে বর্ণনা করেন যে, জুযামা বিনতে ওহাব (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, আমি একবার লোকদিগকে গর্ভাবস্থায় সহবাস করিতে নিষেধ করিতে চাহিয়াছিলাম । কিন্তু জানিতে পারিলাম যে, রোম ও পারস্যের মানুষ এইরূপ করিয়া থাকে কিন্তু তাহাতে সন্তানের কোন ক্ষতি হয় না। অতঃপর কতিপয় সাহাবা আযল (যোনি গর্ভের বাহিরে বীর্যপাত ঘটানোকে আযল বলা হয়) করিবার অনুমতি প্রার্থনা করিলে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, ইহাও এক ধরনের গোপন জীবন্ত সমাধিস্থ করার শামিল । 14০ ১০০৩শ111913 -এর মধ্যে ইহাও অন্তর্ভূক্ত । ইমাম আহমদ (র) ...... সালামা ইব্‌ন ইয়ামীদ জুফী (রা) হইতে বর্ণনা করেন যে, সালমা ইবৃন ইয়াধীদ (রা) বলেন, আমার ভাই আর আমি রাসূলুল্লাহ্‌ সো)-এর নিকট গিয়া বলিলাম, হে আল্লাহ্‌র রাসূল! আমাদিগের মা মুলাইকা। তিনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখিতেন, অতিথি আপ্যায়ন করিতেন এবং আরো অনেক ভালো কাজ করিতেন। কিন্তু তিনি জাহেলী যুগেই মারা যান। এখন তাহার এইসব ভালো কাজ তাহার কোন উপকারে আসিবে কি ? উত্তরে রাসূল (সা) বলিলেন, না। আমরা বলিলাম, তিনি আমাদিগের এক বোনকে জীবন্ত কবর দিয়াছিলেন। ইহাতে কি তাহার কোন উপকার হইবে ? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, জীবন্ত কবর.দানকারী এবং জীবন্ত সমাধিস্ত কন্যা উভয়ই জাহান্নামী । তবে জীবন্ত কবর দানকারী যদি ইসলাম গ্রহণ করে তাহা হইলে আল্লাহ্‌ উহাকে ক্ষমা করিয়া দিবেন। ইব্‌ন আবূ হাতিম রে) ...... ইবৃন মাসউদ (রো) হইতে বর্ণনা করেন যে, ইবন মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, যে জীবন্ত কবর দেয় এবং যাহাকে কবর দেয় উভয়ই জাহান্নামে যাইবে । ইমাম আহমদ (€র) ...... খানাসা বিনত মুআবিয়া সুরাইযিয়া (রা) তাহার ফুফু হইতে বর্ণনা করেন যে, খানাসার ফুফু বলেন, আমি একদিন জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহ্‌র রাসূল! জান্নাতে কে যাবে ? উত্তরে তিনি বলিলেন, নবী, শহীদ, শিশু ও জীবন্ত সমাধিস্থ কন্যা জান্নাতে প্রবেশ করিবে । ইব্ন আবূ হাতিম (রা) ...... কুররা রে) হইতে বর্ণনা করেন যে, কুররা (র) বলেন, আমি হাসান (রা)-কে বলিতে শুনিয়াছি যে, রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করা হইয়াছিল, জান্নাতে কে প্রবেশ করিবে ? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, জীবস্ত সমাধিস্থ কন্যা জান্নাতে প্রবেশ করিবে ।

— পৃষ্ঠা ৪২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।