00111091115 সুরা আবাসা ্ ৪১৯ ৩৩. যখন কিয়ামত উপস্থিত হইবে, ৩৪. সেই দিন মানুষ পলায়ন করিবে তাহার ভ্রাতা হইতে ৩৫. এবং তাহার মাতা, তাহার পিতা, ৩৬. তাহার পত্বী ও তাহার সন্তান হইতে; | ৩৭. সেইদিন উহাদিগের প্রত্যেকের হইবে এমন গুরুতর অবস্থা যাহা তাহাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখিবে। ৩৮. অনেক মুখমণ্ডল সেইদিন হইবে উজ্জ্বল, ৩৯. সহাস্য ও প্রফুল ৪০. এবং অনেক মুখমণ্ডল সেইদিন হইবে ধুলি-ধুসর, ৪১. সেইগুলিকে আচ্ছন্ন করিবে কালিমা । ৪২. ইহারাই কাফির ও পাপাচারী। তাফসীর ঃ 48554 মধ্যে একটি নাম। ইব্ন জারীর (র) বলেন £ £21০11 সম্ভবত শিংগায় ফুৎকারের নাম। বাগাবী রে) বলেন ৪ 8১111 অর্থ কিয়ামত দিবসের বিকট ধ্বনি 43292৯0০480 49ি-481 95 ৮৮শি। 22 2 অর্থাৎ কিয়ামতের দিন মানুষ আত্মীয় স্বজনকে চোখে দেখিয়া পলায়ন করিয়া দূরে সরিয়া যাইবে । কারণ সেই দিন অবস্থা খুবই ভয়াবহ হইবে । ইকরিমা (র) বলেন, কিয়ামতের দিন স্বামী স্ত্রীকে দেখিতে. পাইয়া বলিবে, বলতো স্বামীর যথাসম্ভব প্রশংসা বর্ণনা করিবে । তখন স্বামী তাহাকে বলিবে, বেশি কিছু নয়; আজ তোমার কাছে আমি একটি মাত্র নেকী প্রার্থনা করিতেছি । তুমি আমাকে একটি মাত্র নেকী দান কর। আশা করি উহা দ্বারা আমি এই ভয়াবহ বিপদ হইতে মুক্তি লাভ করিতে পারিব। উত্তরে স্ত্রী বলিবে, তুমি আমার নিকট যাহা প্রার্থনা করিয়া, উহা নিতান্তই নগণ্য বস্তু। কিন্তু একটি নেকীও আমি তোমাকে দিতে পারিব না। কারণ তোমার ন্যায় আমিও আজ বিপদগ্রস্ত । তুমি যাহার ভয় করিতেছ, আমিও উহার ভয় করিতেছি । অপরদিকে পিতা ছেলেকে দেখিতে পাইয়া বলিবে, বৎস! বলতো দুনিয়াতে আমি তোমার কেমন পিতা ছিলাম? উত্তরে ছেলে পিতার যথাসম্ভব প্রশংসা করিবে । তখন পিতা বলিবে, বৎস! আজকের এই ভয়াবহ দিনে বিপদ হইতে মুক্তি লাভের জন্য আমার বিন্দু পরিমাণ নেকীর প্রয়োজন। তুমি আমাকে সামান্য একটু নেকী দান কর। উত্তরে ছেলে বলিবে, আব্বাজান! আপনি যাহা চাহিলেন, তাহা বেশি কিছু নহে, কিন্তু আপনি যেই বিপদের ভয় করিতেছেন, আমিও উহার ভয় করিতেছি । আপনাকে কোন নেকী দান করা আজ আমার পক্ষে সম্ভব নয়।
— পৃষ্ঠা ৪১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।