00111091115 সূরা আবাসা ৪১৩ লোকটি হয়ত পরিশুদ্ধ হইত, আল্লাহ্র কথা শুনিয়া অন্যায় ও অপরাধ হইতে বিরত থাকিত এবং আল্লাহ্র বিধান পালন করিবার জন্য প্রস্তুত হইয়া যাইত । সুতরাং কেন আপনি এই বেপরোয়া ও খোদা বিমুখ লোকটির প্রতি পূর্ণ মনো-সংযোগ করিলেন? সে পবিত্রতা অর্জন না করিলে তো তজ্জন্য আপনাকে জিজ্ঞাসাবাদ করা হইবে না। মোটকথা, এই আয়াতসমূহ ছারা প্রমাণিত হয় যে, দাওয়াত ও তাবলীগের ব্যাপারে ইতর-ভদ্র, দুর্বল-সবল, ধনী-গরীব, দাস-যুনিব, ছোট-বড় ও নারী-পুরুষ ইত্যাদির মাঝে কোন ভেদাভেদ নাই- বরং এ ব্যাপারে সকলকেই সমান চোখে দেখিতে হইবে। অতঃপর আল্লাহ্ তা'আলা যাহাকে ইচ্ছঘ তাহাকে হিদায়াত দান করিবেন। হাফিজ আবু ইয়ীরা (র), আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত আনাস (রা) ৭.০ মিরার -এর ব্যাখ্যায় বলেন, রাসূলুল্লাহ্ (সা) একদিন উবাই ইব্ন খালফের সংগে বসিয়া কথা বলিতেছিলেন। ইত্যবসরে ইব্ন উম্মে মাকতৃম (রা) তাহার কাছে আগমন করেন। কিন্তু রাসূলুল্লাহ্ (সা) তাহার প্রতি মনোযোগ দেন নাই । ফলে আল্লাহ্ তা'আলা ১11,৮199১:-5 নাধিল করেন। ইহার পর রাসূলুল্লাহ্ (সা) ইব্ন উম্মে মাকতুমকে অত্যন্ত শ্রদ্ধা করিতেন । আবু ইয়ালা ও ইব্ন জারীর (র).........., আয়িশা (রা) হইতে বর্ণনী করেন যে, আয়িশা (রা) বলেন 8 ঢ11,159:১-75 এই আয়াতগুলি অন্ধ সাহাবী ইব্ন উন্মে মাকতৃম সম্পর্কে নাধিল হয়। তিনি একদা রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট আসিয়া বলিলেন, হুযুর! আমাকে হিদায়াতের কথা শিক্ষা দিন। রাসূলুল্লাহ্ (সা) তখন জনৈক কুরাইশ. নেতার সহিত কথা বলিতেছিলেন । ফলে তিনি ইব্ন উন্মে মাকতুমের প্রতি মনোযোগ না দিয়া সেই কুরাইশ নেতার সহিতই আলাপ করিয়া যাইতেছিলেন, এবং কথার ফীকে ফাকে জিজ্ঞাসা করিতেছিলেন , “কি বল, আমি কি ভুল বলিলাম?” আর লোকটি উত্তরে বলিতেছিল, না, আপনি ভুল বলেন নাই। এই প্রসংগেই আল্লাহ্ তা'আলা ১০ । ৯92? নাধিল করেন। ইবন জারীর ও ইবৃন আব্ হাতিম (র) আওষীর সূত্রে ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) উতবা ইব্ন রবীয়া, আবূ জাহল, ইব্ন হিশাম ও আববাস ইব্ন আবদুল মুস্তালিবের ঈমান ও হিদায়াতের প্রতি খুবই কৌতূহলী ও আকাকিকত ছিলেন । একদিন তিনি ইহাদিগের সহিত বসিয়া আলাপ করিতেছিলেন। ইত্যবসরে আব্দুল্লাহ ইবৃন উন্মে মাকতৃম নামক এক অন্ধ সাহাবী আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহ্ তা'আলা আপনাকে যাহা শিখাইয়াছেন উহা হইতে আমাকে কিছু শিক্ষা দিন। কিন্তু রাসূলুল্লাহ্ (সা) তাহার হইতে মুখ ফিরাইয়া ভ্র কুঞ্চিত করিয়া অন্যদের সহিতই কথা বলিয়া যাইতে লাগিলেন । আলাপ শেষে ঘরে. যাইবার পথে আল্লাহ্ তা'আলা ৮1 +159:,:.- আয়াতগুলি নাধিল করেন। ইহার পর রাসূলুল্লাহ (সা) ইবৃন উম্মে মাকতৃমকে শ্রদ্ধা করিয়া চলিতেন এবং যতুসহকারে তাহার কথা শুনিতেন এবং সর্বদা তাহার কোন প্রয়োজন আছে কি না খোঁজখবর নিতেন ।
— পৃষ্ঠা ৪১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।