00111091115 ৩৯২ ৃ্ তাফসীরে ইব্ন কাছীর আলোচ্য আয়াতের ব্যাখ্যায় হাসান বসরী ও কাতাদা (র) বলেন, জাহান্নাম অতিক্রম না করিয়া কেহই জান্নাতে প্রবেশ করিতে পারিবে না। যার আমল ভালো হইবে নয় সে জাহান্নামেই নিক্ষিপ্ত হইয়া যাইবে । সুফিয়ান ছাওরী (র) বলেন, জাহানামের উপর তিনটি পুল থাকিবে । 2181৮2২১০১১ অর্থাৎ যুগ যুগ ধরিয়া উহারা সেথায় অবস্থান করিবে। _১1৪৯। শব্দটি _৪ এর বহুবচন। দীর্ঘ একটি সময়কে _.3 ১ বলা হয়। তবে উহার পরিমাণ সম্পর্কে মতভেদ রহিয়াছে । ইব্ন জারীর (র)......... সালিম ইব্ন আবুল জাদ (র) হইতে বর্ণনা করেন যে, সালিম ইবৃন আবুল জাদ (র) বলেন, হযরত আলী (রা) একদিন হিলাল হাজারীকে জিজ্ঞাসা করিলেন যে, কুরআনে যে হাকাব এর কথা বলা হইয়াছে উহার পরিমাণ কত? উত্তরে তিনি বলিলেন, আশি বছর । প্রতি বছর বার মাসে হইবে এবং প্রতি মাস ত্রিশ দিনে হইবে আর প্রত্যেকটি দিন এক হাজার বছরের সমতুল্য হইবে । আবু হুরায়রা (রা) আব্দুল্লাহ ইব্ন আমর, ইব্ন আব্বাস (রা), সাঈদ ইব্ন জুবায়র, আমর ইব্ন মায়মূন, হাসান, কাতাদা রবী ইব্ন আনাস এবং যাহ্হাক (র) হইতেও এইরূপ বর্ণনা পাওয়া যায়। হাসান বসরী ও সুদ্দী (র)-এর এক বর্ণনা মতে অনুরূপ সত্তর বছর। আব্দুল্লাহ ইব্ন আমর (রা)-এর এক বর্ণনা মতে চল্লিশ বছর যার প্রত্যেকটি দিন এক হাজার বছরের সমান হইবে । বশীর ইব্ৃন কা'ব (র) বলেন, এক হাজার হইল তিনশত বছর মতে এক হাজার বছর । ইব্ন আবু হাতিম (র)...... আবূ উমামা (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ উমামা (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) (2৮31 ৮৫2৪ ০১০ এর ব্যাখ্যায় বলেন, “এক হাকাব এক মাসে, এক মাসে ত্রিশ দিনে এবং এক বছর বার মাসে ও তিনশত ষাট দিনে । আর ইহার প্রতিটি দিন হইল তোমাদিগের হিসাব মতে এক হাজার বছর । কিন্তু এই হাদীসটি মুনকার । বর্ণনাকারী কাসিম ও জা'ফর উভয়েই সনদের ক্ষেত্রে প্রত্যাখ্যাত বলিয়া বিবেচিত । বাযৃযার রে)....... সুলায়মান ইব্ন মুসলিম আবুল আ'লা (র) হইতে বর্ণনা করেন যে, মুসলিম ইবৃন আবুল আ'লা (র) বলেন, আমি সুলায়মান তায়মীকে জিজ্ঞাসা করিয়াছিলাম যে, জাহান্নাম হইতে কি কেহ কখনো বাহির হইতে পারিবে? উত্তরে তিনি বলিলেন, নাফি' রে) ইব্ন উমর (রা)-এর সূত্রে রাসূলুল্লাহ্ সো)-এর হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সো) বলিয়াছেন £ আল্লাহ্র শপথ করিয়া বলিতেছি যে, জাহান্নাম হইতে কেহ কখনো বাহির হইতে পারিবে না। হাকাবের পর হাকাব তাহারা সেথায় অবস্থান করিবে । এক হাকাবে প্রায় আশির অধিক বছর। প্রত্যেক বছর হইল তোমাদিগের হিসাব অনুযায়ী তিন শত ষাট দিন।
— পৃষ্ঠা ৩৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।