510197 8৪০ তাফসীরে ইবৃন কাছীর ১১. তুমি কি মুনাফিকদিগকে দেখ নাই? উহারা কিতাবীদিগের মধ্যে যাহারা কুফরী করিয়াছে উহাদিগের সেই সব সংগীকে বলে, “তোমরা যদি বহিষ্কৃত হও, আমরা অবশ্যই তোমাদিগের সংগে দেশত্যাগী হইব এবং আমরা তোমাদিগের ব্যাপারে কখনো কাহারো কথা মানিব না এবং যদি তোমরা আক্রান্ত হও আমরা অবশ্যই তোমাদিগকে সাহায্য করিব ।" কিন্তু আল্লাহ্ সাক্ষ্য দিতেছেন যে, উহারা অবশ্যই মিথ্যাবাদী । | ১২. বস্তৃত উহারা বহিষ্কৃত হইলে মুনাফিকগণ তাহাদিগের সংগে দেশ ত্যাগ করিবে না এবং উহারা আক্রান্ত হইলে ইহারা উহাদিগকে সাহায্য করিবে না এবং ইহারা সাহায্য করিতে আসিলেও অবশ্যই পৃষ্টপ্রদর্শন করিবে । অতঃপর তাহারা কোন সাহায্যই পাইবে না। ১৩. প্রকৃতপক্ষে ইহাদিগের অন্তরে আল্লাহ্ অপেক্ষা তোমরাই অধিকতর ভয়ংকর; ইহা এই জন্য যে, ইহারা এক নির্বোধ সম্প্রদায় । ১৪. ইহারা সকলে সমবেতভাবেও তোমাদিগের বিরুদ্ধে যুদ্ধ করিতে সমর্থ হইবে না। কিন্তু কেবল সুরক্ষিত জনপদের অভ্যন্তরে বা দুর্গ-প্রাচীরের অন্তরালে থাকিয়া; পরস্পরের মধ্যে উহাদিগের যুদ্ধ প্রচণ্ড। তুমি মনে কর উহারা এক্যবদ্ধ, কিন্তু উহাদিগের মনের মিল নাই । ইহা এই জন্য যে, ইহারা এক নির্বোধ সম্প্রদায় । ১৫. ইহাদিগের তুলনা ইহাদিগের অব্যবহিত পূর্বে যাহারা নিজদিগের কৃতকর্মের শাস্তি আস্বাদন করিয়াছে তাহারা । ইহাদিগের জন্য রহিয়াছে মর্মস্ুদ শাস্তি । ১৬. ইহাদিগের তুলনা শয়তান-_ যে মানুষকে বলে, “কুফরী কর।' এরপর যখন সে কুফরী করে শয়তান তখন বলে, “তোমার সহিত আমার কোন সম্পর্ক নাই । আমি জগতসমূহের প্রতিপালক আল্লাহ্কে ভয় করি।' ১৭. ফলে উভয়ের পরিণাম হইবে জাহান্নাম । সেথায় ইহারা স্থায়ী হইবে এবং ইহাই জালিমদিগের কর্মফল । তাফসীর ঃ মুনাফিক নেতা আব্দুল্লাহ্ ইব্ন উবাই এবং তাহার সাঙ্গ-পাঙ্গরা বনু করিবার জন্য উস্কানি দিয়াছিল। ইহাদের সম্পর্কে আল্লাহ্ তা'আলা বলিতেছেন £ ০৯1১ |) 3 € 81 ৫1১৯২ ৬৩1৬৪18 71574 ৩] 31421151145 ৮2 টিকতে ৩, 11১৯ ১০] ৬ ). এ] অর্থাৎ তুমি কি মুনাফিকদিগকে দেখ নাই? উহারা কিতাবীদিগের মধ্যে যাহারা কুফরী করিয়াছে উহাদিগের সেই সব সংগীকে বলে, “তোমরা যদি বহিষ্কৃত হও আমরা অবশ্যই তোমাদিগের সংগে দেশ ত্যাগী হইব এবং আমরা কখনো তোমাদিগের ব্যাপারে কাহারো কথা মানিব না এবং যদি তোমরা আক্রান্ত হও, আমরা অবশ্যই তোমাদিগকে সাহায্য করিব ।
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।