Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 সূরা হাশ্র ৩৭ ১১১/৮০772418১15553555 অর্থাৎ যাহারা কার্পণ্য হইতে নিরাপদ রহিয়াছে প্রকৃতপক্ষে তাহারাই সফলকাম ও মুক্তি লাভের উপযোগী | ইমাম আহমাদ (র) .... জাবির ইব্‌ন আব্দুল্লাহ্‌ (রা) হইতে বর্ণনা করেন যে, জাবির ইব্ন আব্দুল্লাহ্‌ (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “তোমরা জুলুম-অত্যাচার হইতে বাঁচিয়া থাক।” কারণ, জুলুম কিয়ামতের দিন নানাবিধ অন্ধকারে পরিণত হইবে । আর কার্পণ্য হইতে বিরত থাক । কারণ, কার্পণ্য তোমাদিগের পূর্ববর্তী জাতিসমূহকে ধ্বংস করিয়াছে । কার্পণ্য আর অর্থের মোহে পড়িয়াই তাহারা রক্তপাতে লিপ্ত হইয়াছিল আর অবৈধকে বৈধ মনে করিয়াছিল। লায়ছ (র) .... আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ আল্লাহ্‌র পথের ধুলা আর জাহান্নামের ধূলা একই ব্যক্তির পেটে কখনো একত্রিত হয় না। আর একই বান্দার অন্তরে কখনো কার্পণ্য আর ঈমানের সমাবেশ ঘটে না। ্‌ ইব্‌ন আবূ হাতিম (র) ... আসওয়াদ ইব্‌ন হিলাল (€র) হইতে বর্ণনা করেন যে, আসওয়াদ ইব্‌ন হিলাল (র) বলেন, এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ্‌ (রা)-এর নিকট আসিয়া বলিলেন, হে আবু আব্দুর রহমান! আমি তো ধ্বংস হইয়া গেলাম । আব্দুল্লাহ (রা) বলিলেন, কি ব্যাপার? লোকটি বলিল, আল্লাহ্‌ বলিতেছেন, যে ব্যক্তি কার্পণ্য হইতে রক্ষা পাইল সে সফলকাম । ইয়া আবদান্লাহ্‌! আমি তো কৃপণ লোক। খরচ করিতেই মন চাহে না। উত্তরে তিনি বলিলেন, তুমি যাহা বুঝিয়াছ আয়াতে কার্পণ্য বলিতে উহা বুঝানো হয় নাই। বরং উহার দ্বারা উদ্দেশ্য হইল অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা । তবে পকেটের টাকা প্রয়োজনে ব্যয় করিতে কার্পণ্য করাও খুবই মন্দ স্বভাব। সুফিয়ান সাওরী (র) . নর আবূ হিয়াজ আসাদী (র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন £ আমি একদিন বায়তুল্লাহ্‌ তাওয়াফ করিতেছিলাম। হঠাৎ দেখিতে পাইলাম যে, এক ব্যক্তি শুধু এই দু'আ করিতেছে যে, (৪ ১ দে১১,১৪ ৫111 অর্থাৎ হে আল্লাহ! আমাকে মনের কার্পণ্য হইতে রক্ষা কর। দেখিয়া আমি জিজ্ঞাসা করিলাম যে, তুমি কেন শুধু এই দু'আ করিতেছ? উত্তরে সে বলিল, আমি যদি মনের কার্পণ্য হইতে রক্ষা পাইয়া যাই তাহা হইলে জামি চুরি, ব্যভিচার ইত্যাদি সব গুনাহ হইতেই বাঁচিয়া যাইব । চাহিয়া দেখি যে, লোকটি হইলেন, আব্দুর রহমান ইবৃন আউফ (রা)। ইব্‌ন জারীর (র) ...... আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস ইবৃন মালিক (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ যে ব্যক্তি যাকাত আদায় করে, মেহমানদারী করে এবং প্রয়োজনে দীনের কাজে অর্থ ব্যয় করে সে কার্পণ্যের অভিযোগ হইতে মুক্ত।

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।