Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 সুরা দাহ্র ৩৫৯ সৌভাগ্য অর্জন করিবে অন্যথায় উহা অমান্য করিয়া কপালে দুর্ভোগ ডাকিয়া আনিবে। যেমন ইমাম মুসলিম আবু মালিক আশআরী (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “প্রত্যুষে ঘুম হইতে উঠিয়া প্রতিটি মানুষই নিজেকে ক্রয়-বিক্রয় করে । ইহাতে হয় সে (শয়তানের হাতে তুলিয়া দিয়া) নিজেকে বরবাদ করে কিংবা (হিদায়াতের পথে চলিয়া) আবাদ করিয়া লয়।” ইমাম আহমদ (র)..... জাবির ইব্ন আব্দুল্লাহ্‌ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, জাবির ইব্‌ন আবুন্তাহ (রা) বলেন, রাসূলুল্লাহ সো) একদিন কাব ইবৃন উজরা (রা)-কে বলিলেন £ “আল্লাহ্‌ তা'আলা তোমাকে নির্বোধদের নেতৃত্ব হইতে রক্ষা করুন|" কা'ব (রা) জিজ্ঞাসা করিলেন, হুযুর! নির্বোধদের নেতৃত্‌ বলিতে কি বুঝায়? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন $ আমার পরে এমন বহু নেতার আবির্ভাব ঘটিবে; যাহারা আমার হিদায়াত অনুসরণ করিবে না এবং আমার সুন্নত ও আদর্শ অনুযায়ী শীসনকার্য পরিচালনা করিবে না। যাহারা তাহাদিগের বাতিল ও মিথ্যা মতবাদ সমর্থন করিবে এবং জুলুম ও অন্যায় কাজে তাহাদিগকে সাহায্য করিবে, তাহারা আমার কেহ নয়, আমিও তাহাদিগের কেহ নহি। আমার হাউযে কাওছারে তাহারা স্থান পাইবে না। আর যাহারা তাহাদিগের মিথ্যা মতবাদ সমর্থন না করিবে এবং জুলুম ও অন্যায় কাজে তাহাদিগের সাহায্য না করিবে তাহারা আমার উম্মত বলিয়া বিবেচিত হইবে, আমিও তাহাদিগের আপন বলিয়া বিবেচিত হইব । আমার হাউযে কাওছারে তাহারা স্থান পাইবে । ওহে কা'ব ইব্‌ন উজরা! মনে রাখিও, রোযা হইল ঢাল তুল্য, সাদকা ছোট ছোট গুনাহসমূহ মুছিয়া ফেলে এবং নামায আল্লাহ্‌র নৈকট্য লাভের উপায় কিংবা (বেলিয়াছেন) মুক্তি সনদ । হে কাব ইব্‌ন উজরা! হারাম দ্বারা গঠিত গোশত্‌ জান্নাতে প্রবেশ করিবে না। জাহান্নামই এমন ব্যক্তির উপযুক্ত ঠিকানা । হে কা“ব! মানুষ প্রতি সকালে নিজেকে বিক্রয় করিয়া ফেলে । কেহ তো নিজেকে ধ্বংসের হাত হইতে মুক্ত রাখে আবার কেহ নিজেকে ধ্বংসের দিকে ঠেলিয়া দেয়।” ইমাম আহমদ (ে).......আবু হুরায়রা (রা) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ “প্রত্যেক ব্যক্তির ঘরের দরজায় দুটি পতাকা থাকে । একটি ফেরেশতার হাতে অপরটি শয়তানের হাতে । এখন যদি লোকটি আল্লাহ্‌র মনপৃত কোন কাজের উদ্দেশ্যে বাহির হয়, তাহা হইলে ফেরেশতা পতাকা হাতে তাহার অনুসরণ করে । ফলে কাজ শেষে ঘরে ফিরিয়া আসা পর্যন্ত লোকটি ফেরেশত্ার পতাকা তলে অবস্থান করে। পক্ষান্তরে যদি লোকটি এমন কাজের উদ্দেশ্যে বাহির হয়, যাহা আন্রাহ্‌্র মনপূত নয়, তাহা হইলে শয়তান পতাকা হাতে তাহার অনুসরণ করে । ফলে ফিরিয়া আসা পর্যন্ত সে শয়তানের পতাকা তলে অবস্থান করে।” |

— পৃষ্ঠা ৩৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।