Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 ৩৬ তাফসীরে ইবৃন কাছীর দানশীলদের সম্পর্কে অন্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন $ ১/---৮2 4৮৯৮০ (৮11 অর্থাৎ সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্তেও ত তাহারা অসহায়দেরকে আহার দান করে । আলোচ্য আয়াতে উল্লেখিত শ্রেণীর মর্যাদা ইহাদের অপেক্ষা অনেক উর্ধে । কারণ, এই শ্রেণীর লোক সম্পদের প্রতি মায়া থাকা সত্ত্বেও আল্লাহর পথে ব্যয় করে ঠিক কিন্তু ইহাদের কোন অভাব বা প্রয়োজন নাই। কিন্ত আয়াতে উন্লেখিত ব্যক্তিরা নিজেদের অভাব ও প্রয়োজন থাকা সত্তেও নিজেদের করে। হযরত আবূ বকর সিদ্দীক (রা) এই শ্রেণীরই অন্তর্ভুক্ত । নিজের সমুদয় সম্পদ সাদকা দেওয়ার পর রাসূলুল্লাহ্‌ সো) তাহাকে জিজ্ঞাসা করিলেন ঃ তোমার পরিবারের জন্য কি রাখিয়া আসিয়াছ? উত্তরে তিনি বলিয়াছেন, পরিবারবর্গের জন্য আল্লাহ্‌ এবং তাহার রাসূল (সা)-কে রাখিয়া আসিয়াছি। ইয়ারমুক যুদ্ধের পানির ঘটনাও এইখানে উন্মেখযোগ্য । পিপাসা কাতর আহত মুজাহিদরা একদিকে পানি পানি করিয়া চিৎকার করিতেছিলেন। অপরদিকে এহেন সংকটময় মৃহূর্তেও আরেক ভাইয়ের আহাজারি শুনিয়া পানি নিজে পান না করিয়া অন্য ভাইকে দিতে বলিয়াছেন। এইভাবে প্রত্যেকেই পানি নিজে পান না করিয়া অন্য ভাইকে নিজের উপর প্রাধান্য দিয়াছিলেন। অথচ প্রত্যেকের তখন এক ফোটা পানির তীব্র প্রয়োজন ছিল। অবশেষে একে একে প্রত্যেকেই শাহাদাতবরণ করেন । কাহারো আর পানি পান করা হইল না। ইমাম বুখারী রে) ....... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া বলিল, হে আন্রাহ্‌র রাসূল! আমি বড় ক্ষুধার্ত আমাকে কিছু খাবার দিন। রাসূলুল্লাহ্‌ (সা)-এর স্ত্রীদের কাহারো ঘরে কিছুই পাওয়া গেল না। অগত্যা রাসূলুল্লাহ্‌ (সা) উপস্থিত লোকদেরকে বলিলেন, এমন কেহ আছ কি, যে এই লোকটিকে একরাতের জন্য মেহমান রাখিবে? ফলে এক আনসারী দাড়াইয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ! আমি প্রস্তুত আছি। অতঃপর আনসারী সাহাবী মেহমানকে সংগে লইয়া ঘরে চলিয়া গেলেন। স্ত্রীকে বলিলেন, ইনি আন্মাহ্‌র রাসূলের মেহমান । স্ত্রী বলিলেন, শিশুদের সামান্য খাবার ব্যতীত ঘরে কোন কিছুই নাই। আনসারী বলিলেন, ঠিক আছে। তুমি বাচ্চাদেরকে কোনক্রমে ফুসলাইয়া না খাওয়াইয়াই ঘুম পাড়াইয়া রাখ । আর আমরাও মেহমানের সংগে একত্রে খাইতে বসিব। খাওয়া শুরু হওয়ার পর কোন এক বাহানায় বাতিটা নিভাইয়া দিও । তখন অন্ধকারে আর আমরা খাইব না। এতে মেহমানের খাওয়া হইয়া যাইবে, আমরা উপবাস করিয়া রাত কাটাইয়া দিব। পরদিন মেহমান লোকটি রাসূলুল্লাহ্‌ সা)-এর নিকট উপস্থিত হইলে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, অমুক স্বামী ও স্ত্রীর রাতের ঘটনায় আন্রাহ্‌ তা'আলা সত্তৃষ্ট হইয়াছেন। এই প্রসংগে আল্লাহ্‌ তা'আলা .....£15 ১9১১১ আয়াতটি নাধিল করেন। মুসলিম শরীফের এক বর্ণনায় এই আনসারী সাহাবীর নাম আবূ তালহা (রা) উল্লেখ করা হইয়াছে।

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।