001119115 সূরা কিয়ামা ৩৪৯ পাইবে। যেমন বুখারী শরীফে আছে যে, রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন, “তোমরা অবশ্যই তোমাদিগের প্রতিপালককে সরাসরি স্বচক্ষে দেখিতে পাইবে ।' উল্লেখ্য যে, পরকালে ঈমানদারদের আল্লাহ্ তাআলার দর্শন লাভের বিষয়টি অসংখ্য বিশুদ্ধ হাদীস দ্বারা এমনভাবে প্রমাণিত যে, উহা অস্বীকার করার কোন উপায় নাই। যেমন বুখারী ও মুসলিমে আবু সাঈদ ও আবু হুরায়রা (রা) কর্তৃক বর্ণিত হাদীস আছে যে, কতিপয় লোক একদিন জিজ্ঞাসা করিল যে, হে আন্নাহ্্র রাসূল! আমরা কি কিয়ামতের দিন আমাদিগের প্রতিপালককে দেখিতে পাইব? উত্তরে রাসূলুল্লাহ্ (সা) বলিলেন ঃ “আচ্ছা মেঘ মুক্ত আকাশে চন্দ্র সূর্য দেখিতে কি তোমাদের কোন ব্যাঘাত পাইতে হয়?” লোকেরা বলিল, না, তাতে তো কোন ব্যাঘাত পাইতে হয় না। রাসূলুল্লাহ্ (সা) বলিলেন ঃ “কিয়ামতের দিন তোমরা তোমাদের প্রতিপালককে এমন নির্বিঘ্নে দেখিতে পাইবে যেমন পূর্ণিমার চন্দ্রকে দেখিতে পাও ।” বুখারী.ও মুসলিমে আছে যে, হযরত আবূ মুসা (রা) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ “প্রত্যেক জান্নাতীকে দুইটি করিয়া জান্নাত দেওয়া হইবে, যাহার যাবতীয় আসবাবপত্র হইবে সোনার তৈরি । সেই জান্নাতী এবং আল্লাহ্র দীদারের মাঝে আল্লাহ্র কিবরিয়ার চাদর ব্যতীত অন্য কোন আড়াল থাকিবে না। ইহা জান্নাতের আদনের বর্ণনা ।” ইমাম মুসলিম (র) .... সুহাইব (রা) কর্তৃক বর্ণিত হাদীসে উল্লেখ করিয়াছেন যে, রাসূলুল্লাহ্ সো) বলিয়াছেন £ “জান্নাতীরা জান্নাতে প্রবেশ করিবার পর আল্লাহ্ তা'আলা বলিবেন, তোমরা আরো কিছু চাও কি? তাহারা বলিবে, আর কি চাই! আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করিয়া দেন নাই? আপনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান নাই? রাসূলুল্লাহ্ (সা) বলেন ঃ ইহার পর আল্লাহ্ তা'আলা পর্দা উন্মুক্ত করিয়া আত্মপ্রকাশ করিবেন । তখন আল্লাহ্র দর্শনই সকল জান্নাতীর নিকট সর্বাপেক্ষা উত্তম ও প্রিয় বলিয়া মনে হইবে ।” অতঃপর রাসূলুল্লাহ্ (সা) 411৬-২1-23] আয়াতটি পাঠ করেন৷ মুসলিম শরীফের আরেক হাদীসে আছে যে, জাবির (রা) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সো) বলিয়াছেন ঃ (কিয়ামতের চত্বরে) আল্লাহ্ তা'আলা হাসি মুখে আত্মপ্রকাশ করিবেন । এই সব হাদীস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে, কিয়ামতের চত্বরে এবং জান্নাতে ক ১১১১, ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্ন উমর (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) পরিদর্শন করিবে । কাছের এবং দুরের বস্তুকে সে একই সমান দেখিতে পাইবে । তাহার
— পৃষ্ঠা ৩৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।