00111091115 সূরা হাশর ৩৫ ইমাম আহমদ (র) ..... আনাস (রো) হইতে বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ্ (সা)-এর সহিত বসিয়াছিলাম। হঠাৎ তিনি বলিয়াছেন £ এখন তোমাদিগের কাছে একজন জান্নাতী ব্যক্তির আগমন করিবে:। তখন জুতাজোড়া বাম হাতে লইয়া এক আনসারী আমাদিগের কাছে উপস্থিত হইলেন। তাহার দীড়ি হইতে তাজা ওযূর পানি ঝরিয়া পড়িতেছিল। পরদিন রাসূলুল্লাহ্ সো) ঠিক একই কথা বলিলেন, আর সেই আনসারী সাহাবী একই অবস্থায় আমাদের সামনে উপস্থিত হয়। তৃতীয় দিনও রাসূলুল্লাহ্ (সা) পূর্বের ন্যায় বলিলেন, আর সেই আনষারী সাহাবী পূর্বের অবস্থায় আগমন করেন। অবশেষে রাসূলুল্লাহ্ (সা) চলিয়া যাইবার পর আব্দুল্লাহ্ ইব্ন আমর ইব্ন আস (রো) সেই সাহাবীকে বলিলেন, আমি আজ আমার আব্বার সহিত কথা কাটাকাটি করিয়া শপথ করিয়াছি যে, তিনদিনের মধ্যে আমি ঘরে যাইব না। অনুমতি হইলে এই তিনদিন আপনার কাছে থাকিতে চাই। তিনি অনুমতি দিলেন। আনাস (রা) বলেন, আব্দুল্লাহ্ ইব্ন আমর (রা) তিন রাত তাহার-সান্নিধ্যে থাকিয়া তেমন কিছু দেখিতে পাইলেন না । শুধু এতটুকু দেখিতে পাইলেন যে, তিনি ঘুম হইতে জাগ্রত হইয়া শয়ন অবস্থায়ই আন্মাহ্র নাম যিকর করিতেন এবং তাকবীর বলিতেন। তবে তাহার মুখে আমি ভাল কথা ব্যতীত কোন মন্দ কথা শুনিনি। আব্দুন্নাহ্ ইব্ন আমর (রো) বলেন, আমি তাহাকে তিনরাত অতিবাহিত হইবার পর আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম । হে আল্লাহ্র বান্দা! আসলে আমার আব্বার সহিত আমার কোন ঝগড়াও হয় নাই আর আমি ঘরে না যাইবার শপথও করি নাই। কিন্তু আপনার সম্পর্কে রাসূলুল্লাহ্ (সা)-কে আমি তিনবার এই কথা বলিতে শুনিয়াছি যে, তোমাদিগের কাছে একজন জান্নাতী লোকের আগমন ঘটিবে। তিনবারই আপনিই আগমন করিয়াছিলেন । আপনি কি আমল করিয়া এত বড় মর্যাদা লাভ করিলেন । তাহা স্বচক্ষে দেখিবার জন্যই আমি এই কৌশল অবলম্বন করিয়াছি । কিন্তু তেমন বড় কোন আমল করিতে তো আপনাকে দেখিলাম না। ব্যাপারটা কি একটু খুলিয়া বলুন। উত্তরে তিনি বলিলেন, আপনি যাহা দেখিলেন তাহার চেয়ে বেশি কোন আমল আমার নেই। তবে আমি কাহারো সহিত ধোকাবাজী করি না এবং মনে কাহারো প্রতি হিংসা পোষণ করি না। শুনিয়া আব্দুল্লাহ ইবুন আমর (রা) বলিলেন, তাহা হইলে এই গুপের কারণেই আপনার এত বড় মর্যাদা । 22175775847 অর্থাৎ আনসারদের আরেকটি গুণ হইল যে, নিজেদের প্রয়োজন থাকা সত্বেও তাহারা অন্য মুসলমান ভাইকে নিজেদের উপর প্রাধান্য দান করে এবং নিজেদের প্রয়োজন মিটাইবার আগে অন্য ভাইয়ের প্রয়োজন মিটাইয়া দেয়। সহীহ্ হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন, “যাহার কাছে সামান্য সম্পদ আছে আর নিজেরও প্রয়োজন আছে, তাহা সত্তেও সে উহা সাদকা করিয়া দেয়, এই
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।