001119115 সূরা মুদ্দাছছির | ৩৩৫ তাহার উপযুক্ত কারণও আছে । আকাশের এক আঙ্গুল পরিমাণ এমন কোন জায়গাও নেই যেখানে সিজদারত ফেরেশতা নাই। আমি যাহা জানি তোমরা তাহা জানিলে তোমরা অল্প হাসিতে ও বেশি কাদিতে । বিছানায় শুইয়া স্ত্রী ভোগ করিতে পারিতে না এবং লোকালয় ছাড়িয়া জঙ্গলে গিয়া আল্লাহ্র আশ্রয় গ্রহণ করিতে । আবূ যর (রা) বলেন, আল্লাহ্র শপথ! আমি যদি একটি বৃক্ষ হইতাম যাহাকে কাটা যায় তাহা হইলে ভাল হইত । এই মহাবিপদ হইতে রক্ষা পাইতাম । তাবারানী (র).... জাবির ইব্ন আব্দুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন যে, জাবির (রো) বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন 8 “সাত আকাশে এক পা আধা হাত বা এক হাত রাখিবার জায়গাও খালি নাই- সর্বত্রই কোন না কোন ফেরেশতা হয়ত দীাড়াইয়া আছে অথবা সিজদারত কিংবা রুকু অবস্থায় রহিয়াছে । কিয়ামতের দিন সকলেই বলিবে, “পৃত-পবিত্র তুমি হে আল্লাহ্! আমরা যথাযথভাবে তোমার ইবাদত করিতে পারি নাই। তবে এতটুকু বলিতে পারি যে, তোমার সহিত কোন কিছু শরীক করি নাই ।” মুহাম্মদ ইব্ন নাসর মারওয়ামী (র)...... হাকীম ইব্ন হিযাম (রা) হইতে বর্ণনা করেন যে, হাকীম ইব্ন হিযাম (রা) বলেন, আমরা কতিপয় সাহাবা একদিন রাসূলুল্লাহ্ (সা)-এর সহিত বসিয়া ছিলাম। হঠাৎ রাসূলুল্লাহ্ সো) বলিলেন ঃ “আমি যাহা শুনিতেছি তোমরা কি তাহা শুনিতেছ?” সাহাবাগণ বলিলেন, না, আমরা তো কিছুই শুনিতেছি না। রাসূলুল্লাহ্ সো) বলিলেন £ “সঙ্গত কারণেই আকাশ চড় চড় করিয়া আওয়াজ করিতেছে । আকাশের আধা হাত জায়গা খালি নাই। সর্বত্রই একজন না একজন ফেরেশতা সিজদা বা রুকু অবস্থায় বিদ্যমান ।” মুহাম্মদ ইব্ন নাসর রে).......... রা আ'লা ইব্ন সা'দ (রো) বলেন, রাসূলুল্লাহ্ (সা) একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা “আমি যাহা শুনিতেছি তোমরা কি তাহা শুনিতেছ?” সাহাবাগণ জিজ্ঞাসা করিল, হুযুর! আপনি কি শুনিতেছেন? রাসূলুল্লাহ্ (সা) বলিলেন £ সঙ্গত কারণেই আকাশ চড় চড় আওয়াজ করিয়াছে । আকাশে এক কদম পরিমাণ জায়গাও ফাকা নাই। সর্বত্রই ফেরেশতা রুকু সিজদা বা দণ্ডায়মান অবস্থায় রহিয়াছে । ফেরেশতাদের ভাষ্য হইল যে, ০৬5৮11১১৯১1 0 ০১১৮০১]। ১৯ 0৪ অর্থাৎ “আমরা সারিবদ্ধভাবে আল্লাহ্র তসবীহ পাঠে রত রহিয়াছি।” মুহাম্মদ ইব্ন নাসর (র).......... আব্দুল্লাহ ইবন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ্ ইব্ন উমর (রা) বলেন, হযরত উমর (রা) একদিন মসজিদে আসিয়া দেখিতে পাইলেন যে, জামাআত দাঁড়াইয়া গিয়াছে আর তিনজন লোক এক জায়গায় বসিয়া রহিয়াছে। তন্মধ্যে একজন হইল আবূ জাহ্শ লায়ছী। দেখিয়া উমর (রা) বলিলেন, তোমরা এইখানে বসিয়া কেন? চল্, রাসূলুল্লাহ সো)-এর সহিত নামাযে শামিল হও। এই কথার পর দুইজন উঠিয়া গেল। কিন্তু আবু জাহশ উঠিতে অস্বীকার করিয়া বলিল, যদি আমার চেয়ে শক্তিশালী কেহ আসিয়া আমাকে ধরাশায়ী করিয়া উপুড় করিয়া ফেলিতে পারে, তবেই আমি উঠিতে পারি, অন্যথায় নয়। উমর (রা) বলেন, অন্য কাহারো অপেক্ষা না করিয়া আমি নিজেই তাহাকে উপুড় করিয়া মাটিতে ফেলিয়া
— পৃষ্ঠা ৩৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।